somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ যন্ত্রমানব

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য ইস্ত্রি করা সাদা সার্টের সাথে হালকা ছাই রঙের স্যুট পরা মাহমুদের অবাক হবার পালা। এত্ত সুন্দর টয়লেট ! ঢুকেই মনেই হয় না যে সে টয়লেটে এসেছে। এখানে আবার টয়লেটকে বলে ওয়াশরুম।

ঝকঝকে আয়নায় আলতো হাতে চুল ঠিক করেছে আর ভাবছে এখানে চাকুরিটা হলে কতো কিছুই না সে করবে। প্রথমেই বাবার ঘরের খাটটা বদলাতে হবে। একটা নতুন ফ্যানও কিনতে হবে।

"হ্যালো, আমি মাহমুদ, আপনি ?"বলেই হাত বাড়িয়ে দেয় সে একটু আগেই ওয়াশরুমে ঢোকা ছেলেটার দিকে। ছেলেটা তার সাথেই ইন্টারিভিউয়ে এসেছে। আজ ইন্টারভিউয়ের লাস্ট ফেইজ।

"আমি জিসান", নিরাসক্ত ভংগিতে হাত বাড়িয়ে দেয় সে মাহমুদের দিকে।আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এ এম.বি.এ , দু বছর কাজ করেছি স্কয়ারে, বি.আই.এম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা , ইন্টারভিউয়ে স্কোর করেছি ৯৯.৫ /১০০ । হড়বড়িয়ে বলেই মাহমুদ তাকালো জিসানের দিকে।

"ইউটি-অস্টিন '০৫ এলামনি, দু বছর কাজ করেছি স্টেটসে। ৯৭/১০০ "
একমাত্র প্রতিদ্বন্ধির এমনতরো কাঠকোঠ্ঠা উত্তর শুনে মাহমুদ তো অবাক।
জিসান বার বার ঘড়ি দেখছে। একটু পরেই জানা যাবে কে পাচ্ছে চাকরিটা।

"আচ্ছা , কিছু শুনতে পারছেন ??" বলেই মাহমুদ ছুঁটে গেলো পাশের টয়লেটের দিকে। বুঝতে পারছে কিছু একটা হচ্ছে সেখানে । দরজা ভেঙে ঢুকতেই দেখে হালকা পাতলা গরনের একলোক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছে।
"ওহ মাই গড" বলে চিৎকার করে উঠলো মাহমুদ।
"ধরুন, ধরুন , আমি উঁচিয়ে ধরছি আপনি ফাঁসা খুলে ফেলুন " এক নিশ্বাসে এ কথা বলেই মাহমুদ জড়িয়ে উঁচু করে তুল্লো লোকটিকে। জিসান একরাশ অনিচ্ছা নিয়ে লোকটির ফাঁসা খুলতে লাগলো।

লোকটিকে নামিয়ে মাহমুদ লোকটিকে জড়িরে ধরে মেঝেতে নামিয়ে ধরে বলে উঠলো জিসান আপনি কি এখনি বাহিরে গিয়ে কাউকে বলবেন হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে। জিসান হাত ঘড়ি দেখে বল্লো "আর ১ মিনিট পরই ইন্টারভিউ বোর্ডের সামনে যেতে হবে। এরা নিঃশ্চই লেট কামার দের চাকরি দেবে না।"

মাহমুদ কিছু না বলেই লোকটির পাশে বসে পড়লো, জড়িয়ে ধরে নিজের মায়ের কথা ভাবছে। মাও এভাবে একদিন গলায় ফাঁস দিয়েছিলো। আজ আর এ লোকটিকে মরতে হোলো না। তাকিয়ে দেখে জিসান নেই।
*******
মাহমুদ তাকিয়ে দেখছে ওয়াশরুমের দরজা খুলে সিইও ঢুকলেন। অবাক হয়ে তাকিয়ে দেখে যে লোকটি আত্মহত্যা করতে চেয়েছিলো সেও দাঁড়িয়ে গলায় হাত বুলোচ্ছে, মুখে বিব্রত হাসি।
সিইও কাছে এগিয়ে এসে কাঁধে হাত দিয়ে বল্লেন " থ্যাংক ইউ মাই সান, ইউ আর রিয়েলি এ রিয়েল ম্যান"।
মাহমুদ কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে এসব ?
দরজা খুলে জিসান ঢুকতেই সিইও বল্লেন " সব কিছুই সাজানো , ইন্টারভিউয়ের অংশ হিসেবেই এটি একটি নাটক "।
মাহমুদ হাসি মুখে সিইওর দিকে তাকালো। ভাবছে বাবার নতুন খাটের সাথে সাথে একটা নতুন ফ্রিজ কিনলে কি রকম হয় !

সিইও জিসানের দিকে হাত বারিয়ে বল্লেন " ওয়েলকাম মি.জিসান ইউ আর আওয়ার নিউ ব্রান্ড ম্যানেজার , ওয়েলকাম টু ব্যাট বাংলাদেশ ", উই নিড রোবট নট হিউম্যান বিইং"।
---------------
কিছুদিন আগে নরওয়ের একটা শর্ট ফিল্ম দেখেছিলাম, গল্পের আইডিয়াটা সেখান থেকেই পাওয়া।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×