দৈনিক প্রথম আলোর রিপোর্টটি পড়ে অনেক পুলকিত হইলাম।
গতকাল বিটিটিবি (টি&টি) একটি সংবাদ বিগ্যপ্তিতে বলিয়াছে, টেলিফোনের বিল এখন হইতে
অনলাইন বিলিংহইতেই পাওয়া যাইবে। সম্মানিত ( ! ) গ্রাহকবৃন্দ অনলাইন হইতে বিল প্রিন্ট করিয়া অনলাইন ব্যাংকিং সুবিধাসম্বলিত ব্যাংকে বিল পরিশোধ করিলেই তাহা বিটিটিবির খাতায় জমা হইয়া যাইবে।
অনলাইন বিলিং এর জন্য অনলাইন বিলিং এ টিপি দিয়া বিল সংগ্রহ করা যাইবে। লগইন আইডি এবং পাসওয়ার্ড- দুই ক্ষেত্রেই এরিয়া কোড সহ নিজ নিজ টেলিফোন নম্বর ( ০২*******) ।
যাই হোক, ইহাতে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপন তথ্যের অধিকার কোথায় রক্ষিত হইলো???
যে কেউ অন্যের টেলিফোন নাম্বার ব্যবহার করিয়া তাহাদের মাসিক/বার্ষিক টেলিফোন বিল/পরিমান, ঠিকানা ইত্যাদি সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য জানিয়া যাইবে !!
সাইটটি ডেভেলপ করিয়াছে ফ্লোরা সিস্টেম।
আমি পুরোপুরি হতাশ সাইট ডেভেলপারদের এই অসাধারন (!) এই কর্মকান্ডে। ই-বিজনেস সাইট তৈরি করার নুন্যতম ধারনা উনাদের আছে বলিয়া মনে হইতেছে না।
আমি শংকিত..........আবারো বিটিটিবিতে।
সুন্দর জিনিসকে তাহারা কিভাবে সুন্দর ভাবে পঁচাইতে পারে তাহা আবারো প্রমান করিলো বিটিটিবি।
জয়তু বিটিটিবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



