আমার প্রিয় পোস্ট

mahbub-sumon.com

বুঝিয়া বলিও, বলিয়া বুঝিও না বন্ধু আমার - শত্রু আমার

০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২২

শেয়ারঃ
0 0 0

মোহাম্মদ বিড়াল আর টেডিবিয়ার মোহাম্মদ,
বাংলাদেশ থেকে সুদান।
ধর্মানুভূতিতে আঘাত, ধর্মান্ধদের উম্মাদনা, সাধারন মানুষের কষ্ট , আঁতেলের আঁতলামী, সাইক্লোপের মানবতার বাণী।
চক্রাকারে চলছেই।

এটাকি ঠিক নয় যে, মুসলমানদের কাছে মুহাম্মদ(সাঃ) একজন পরম সম্মানীয় মানুষ। উনাকে নিয়ে যখন কোনো রকম বাজে কমেন্ট করা হয় বা মজা করা হয় সেটাতে হয়তো উনার সম্মান কমে যায় না তবে উনাকে যারা সম্মান করেন ও পছন্দ করেন তাদের মনে কষ্ট লাগে, আবার কারোবা ধর্মানুভুতীতে আঘাত হানে।

আমার লেখার উদ্দেশ্য ধর্মানুভূতীতে আঘাত হানে কি হানে না অথবা এতে উনার সম্মান কমে যায় কি যায় না, সেটা নয়।

লেখার ‌উদ্দেশ্য , যারা বলেন তারা কি ভেবে বলেন না উদ্দেশ্যমুলক ভাবে বলেন !!

ভ্যাটিকানের পোপ যখন মুসলমাদের নিয়ে বাজে কমেন্ট করেন (আমার ব্যক্তিগত মতামত) তখন কি মনে হয় কি উনি ভুলে গিয়েছিলেন তার বক্তব্য মুসলমানদের অনুভুতীতে আঘাত হানতে পারে?

ডেনমার্কের কার্টুনিস্ট যখন মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ব্যাংগ কার্টুন আঁকেন তখন কি জানতেন না এটা মুসলমানদের ধর্মানুভুতীতে আঘাত হানতে পারে ?

যখন বিভিন্ন দেশে মুসলমানদের নিয়ে বাজে কমেন্ট করা হয় মুক্তবুদ্ধি বা বাক স্বাধীনতার নামে তখন ঠিন একই যুক্তি নিয়ে কি মানবতার বিরুদ্ধে বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে ( যেমনঃ ইহুদি ) কথা বলা যাবে?
যদি বলা হয় তবে সেটা হবে এন্টি -সেমেটিক, মানবতা বিরোধী, বর্বর ইত্যাদি ইত্যাদি।

কোনো ধর্ম-জাতি বা বর্নকে উদ্দেশ্য করে মন্তব্য করার সময় ভেবে দেখতে হয় সেই মন্তব্য বা ছবি যাতে সেই ধর্ম-জাতি-বর্ণ সংশ্লিস্ট কারো অনুভুতিতে আঘাত না হানে।

কিছু দিন আগে সিডনীতে এক চিত্র প্রদর্শনীতে জেসাসের ছবির সাথে লাদেনের ছবি ব্যবহার করে নিয়ে তুমুল বিতর্ক, ছবিতে লাদেনের সাথে জেসাসকে দেখানোতে জেসাসকে অপমানিত করা হয়েছে ! তুমুল প্রতিবাদের মুখে ছবিটি সরিয়ে নেয়া হয়। লাদেনের ছবির সাথে জেসাসকে ব্যবহার করলে যদি জেসাসের অপমান হয় তবে মোহাম্মদ (সাঃ) কে নিয়ে নোংরা কার্টুন আঁকলে সমস্যা হয় না । আজব সব ভন্ডামী।

আমার লেখা কোনো জাতি-ধর্ম-বর্নকে উদ্দেশ্য করে নয়।
উদ্দেশ্য সেই সব লেখক-সাংবাদিক-রাজনৈতিক বা সাধারন মানুষকে উদ্দেশ্য করে যারা বুঝেই হোক আর না বুঝেই হোক বাজে, নোংরা ও উস্কানীমুলক বক্তব্য দেন।

সেই সাধারন ব্রিটিশ ভদ্রমহিলা বা প্রথম আলোর কার্টুনিস্ট আরিফ হয়তোবা সরল মনে টেডিবিয়ারকে মোহাম্মদ নামে ডাকার ছাত্রদের আব্দারকে সরল মনে আস্কারা দিয়েছিলেন বা কার্টুন এঁকেছিলো। কিন্তু সবাই কিন্তু সেই ব্রিটিশ মহিলা বা আরিফ না ।

যারা এসব করেন, তারাকি ভুলে যান তাদের এসব মন্তব্য সাধারন ধর্মবিশ্বাষীদের ধর্মানুভুতীতে আঘাত হানতে পারে ? একটি ধর্মকে অপমানিত করতে পারে ?
এরা জানেন ও জেনে শুনেই এসব করেন।
হিংসা-যুদ্ধ তৃষ-ঘৃনা ছড়িয়ে দেবার জন্যই এসব করেন।
বুঝিয়া বলিও, বলিয়া বুঝিও না বন্ধু আমার - শত্রু আমার

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭
শাওন বলেছেন: লেখা ভালো লাগার জন্য পূর্ণ পয়েন্ট দিলাম
৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বুঝিয়া বলিও, বলিয়া বুঝিও না বন্ধু আমার
৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
`হাসান বলেছেন: যারা এসব করেন, তারাকি ভুলে যান তাদের এসব মন্তব্য সাধারন ধর্মবিশ্বাষীদের ধর্মানুভুতীতে আঘাত হানতে পারে

এত ভঙ্গুর ধর্মানুভতী যাদের, এত অল্পতেই আঘাত প্রাপ্ত হয় তাদের উচিত তা সিন্দুকে পুরে রাখা।
৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
মাহবুব সুমন বলেছেন: হাসান,
ব্লগের কিছু বরাহ নন্দনতো প্রতিনিয়ত দেশ-স্বাধীনতা-মুক্তিযুদ্ধে নিয়ে নোংরা ও উস্কানীমুলক পোস্ট-কমেন্ট করছে যা আমাদের অনুভুতিতে আঘাড় হানছে। বলেন হানছে না ? যদি আমাদের অনুভুতি এতোই ভঙুর হয় তবে আমরা কি আমাদের অনুভুতি বা চেতনাকে কে সিন্দুকে পুরে রাখছি বা কাঁথা মুড়ি দিয়ে মুচকি হাসি ? নাহ, আমরা তা করি না। কারন এটা এটা এতো ঠুনকো বা পলকা নয় যে তা লুকিয়া রাখতে হবে। প্রতিবাদ - প্রতিরোধ আমরা করি। ঠিক এভাবেই আমি ধর্মে বিশ্বাষীদের অনুভুতিকে বিচার করতে চেয়েছি।
৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:০৬
দ্বিতীয়নাম বলেছেন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সার্বজনীন, সকল প্রশ্নের আসান - এইসব বলে বিংশ-একাবিংশ শতাব্দীতে একটাও শুভ উদাহরন না রেখে, আরব বিশ্বের কান্ডকারখানা এইটারে পশ্চিমাদের কাছে একটা কমিকে রূপান্তর করছে।
৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১০
নোক্সেনডার বলেছেন: সস্তা জনপ্রিয়তার প্রধান উপায় ইসলাম ব্যাশিং। মুক্তবুদ্ধি চর্চাকারীরা দেখি জয়োনিস্ট বা মর্ম্যানদের সমালোচনা করে বাইরের জগতে কতক্ষন টিকে থাকতে পারেন।
৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১১
মাহবুব সুমন বলেছেন: আরব-আম্রিকা-ভারত-ইরান-ইসরাইল-বাংলাদেশ দেখি না। যেখানেই অসংগতি চোখে পড়ে, বিবেকে আঘাত হানে সেটা নিয়েই লিখি আমি।
ধর্ম-পশ্চিমা দেশের দাসত্ব- ব্যক্তিস্বার্থ মুখ্য নয় আমার কাছে।
@ দ্বিতীয়নাম
৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
দ্বিতীয়নাম বলেছেন: আমি তো আপনার কথা কই নাই।
১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
মাহবুব সুমন বলেছেন: @ নোক্সেনডার,
এই খানে মুক্তবুদ্ধি বা মুক্তমনা বা মুক্তচেতনার দোষ দেয়া যাবে না। যারা আসলেই মুক্তবুদ্ধি বা মুক্তমনা বা মুক্তচেতনা লালন করেন তারা ভন্ডামী করেন না ও সত থাকেন।
১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৫
মাহবুব সুমন বলেছেন: @ দ্বিতীয়নাম ,
ভ্রাতা আমিও আপনার কথা বলি নাই। আলাপ চারিতায় কথা প্রসংগে বলা। নেভার মাইন্ড মাইট।
১২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
সাইফুর বলেছেন: ৫। সস্তা জনপ্রিয়তার প্রধান উপায় ইসলাম ব্যাশিং
১৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
নোক্সেনডার বলেছেন: মাহবুব ভাই আমি মুক্তবুদ্ধির সোল এজেন্টদের কথা বলছি।
১৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
আরিফুর রহমান বলেছেন: এত ভঙ্গুর ধর্মানুভতী যাদের, এত অল্পতেই আঘাত প্রাপ্ত হয় তাদের উচিত তা সিন্দুকে পুরে রাখা।
১৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
সাইফুর বলেছেন: কোন ধর্মকে আঘাত করেই কিছু বলাটা ঠিক না..তবে ইনলাম নিয়ে বেশি এটা হচ্ছে
১৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩
মাহবুব সুমন বলেছেন: @ আিরফুর রহমান ,
হাসানকে উদ্দেশ্য করা মন্তব্য পড়ার জন্য অনুরোধ করছি।
@ সাইফুর,
কথা সত্য।
১৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভালো লেগেছে। তাই ৫। চালিয়ে যান।
১৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: পোস্ট টা ভাল হয়েছে, ৫।
মন্তব্যটাও অসাধারন।
২০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
ঠাকুরদা বলেছেন: ধর্মানুভূতিতে আঘাত, ধর্মান্ধদের উম্মাদনা, সাধারন মানুষের কষ্ট , আঁতেলের আঁতলামী, সাইক্লোপের মানবতার বাণী।
চক্রাকারে চলছেই।
২২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
নীতিশ বৈরাগী বলেছেন: আমি বুঝলাম না আরিফের কার্টুনে কোথায় নবীর অপমান হইছে। একই কার্টুন এর আগে শিবিরের পত্রিকায় বাইর হইছে। আপনার লেখাটা উদ্ভট। অনেক রকম ভারী ভারী প্রসঙ্গ উঠাইয়া সিদ্ধান্তে আইসা ছাগলামী।
২৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০২
জ্বিনের বাদশা বলেছেন: ৫
আরিফ বা টেডিবিয়ারের টিচারের হয়ত কোনই খারাপ উদ্দেশ্য ছিলনা ... তবে যে টেন্ডেন্সীটারে সমালোচনা করতে চাইছেন সেইটা পুরা ঠিক আছে ...
একটা স্পেকুলেশন হইল, মুসলিমরা সবচেয়ে দুর্বল... কাজেই চামচিকারে সবাই লাথথি মারবো ...
২৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩
মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ নীতিশ বৈরাগী,
লেখাটাকে উদ্ভট বলার জন্য ও পড়ার জন্য ও কস্ট করে কমেন্ট করার জন্য। আপনি মনে হয় লেখাটার ভাবার্থ ধরতে সক্ষম হোন নাই।
যাই হোক, আরিফের কার্টুন হয়তো আমার বা আপনার কাছে অপমানকর মনে হয় নি কিন্তু কিভাবে নিশ্চিত হলেন যে সাধারন ধর্মালম্বীদের ধর্মানুভুতীতে আঘাত হানে নি ?
অনেক আঁতেকলুকচুয়াল আছেন যারা ভাবেন তারা যা ভাবছেন সারা পৃথিবীই তাদের মতোই ভাবছে (কুয়োর ব্যঙের গল্পটা মনে আছে?) !!
আমি সাধারন ধর্মালম্বীদের কথা বলতে চেয়েছি।
২৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
িফেরাজ খান বলেছেন: কথায় উদ্দেশ্য থাকতে হবে, যারা ক্ষতিকারক তাদের চিহ্নিত করতে হবে। আর যেখানে অন্যায় সেখানে জোরালো বক্তব্য দিতে হবে। মুক্তির শপথ নিয়ে যারা মুক্ত চিন্তা করেন তারা যাযাবরের মত কোন নির্দিষ্ট অংশের নন। আসলে পুরো প্লানেট জগত একটি মহাবিশ্বের অংশ, আমরা দেশের, দেশ পৃথিবীর অংশ । তাই যারা চারদিক থেকে তারা কোন ধর্মের নন, তারা কোন কর্মের নন। আপনার চিন্তা ধারার জন্য ধন্যবাদ। কোন ধর্মকে উদ্দেশ্য করে নয়, মনে হয় একটু ভয় পান কোন অংশকে।
২৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫
মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ জ্বীনের বাদশা হুজুরে আলা,
আপনার পদ নুরানী আমার ব্লগে দেয়াতে আমি ধন্য।
২৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
মাহবুব সুমন বলেছেন: @ িফেরাজ খান,
ভয় ? নাহ ।
আমি চেষ্টা করেছি নিরেপক্ষ ভাবে ভাবতে ও চিন্তা করতে, হয়তো সেটাই আপনার কাছে ভয় মনে হয়েছে।
২৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৪
আরিফুর রহমান বলেছেন: নীতিশ বৈরাগী বলেছেন :
২০০৭-১২-০৬ ১৬:৫৭:১৬
আমি বুঝলাম না আরিফের কার্টুনে কোথায় নবীর অপমান হইছে। একই কার্টুন এর আগে শিবিরের পত্রিকায় বাইর হইছে। আপনার লেখাটা উদ্ভট। অনেক রকম ভারী ভারী প্রসঙ্গ উঠাইয়া সিদ্ধান্তে আইসা ছাগলামী।
২৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
এস্কিমো বলেছেন: সেই সাধারন ব্রিটিশ ভদ্রমহিলা বা প্রথম আলোর কার্টুনিস্ট আরিফ হয়তোবা সরল মনে টেডিবিয়ারকে মোহাম্মদ নামে ডাকার ছাত্রদের আব্দারকে সরল মনে আস্কারা দিয়েছিলেন বা কার্টুন এঁকেছিলো। কিন্তু সবাই কিন্তু সেই ব্রিটিশ মহিলা বা আরিফ না ।


এই একটা বিষয় একটু লক্ষ্য করুন। আপনিও একটা প্রশ্নবোধক চিহ্ন বসালেন হয়তোবা বলে। ওদের কথা শুনার সুযোগ দিলাম কই! রাস্তায় গাড়ী ভাঙচুর, সরকারের উপর চাপ আর জেহাদী শ্লোগানের চাপে বেচারা আরিফ জেলে। যদি আরিফ নির্দোষ হয় (সেটা বিচারের সুযোগ সৃষ্টি করা সরকারে দায়িত্ব) তবে তাকে বিনা কারনে জেল খানটানো এবং তার জীবনকে লন্ডভন্ড করে দেবার দায় কিন্তু সবারই নিতে হবে।

আর আমরা যখন সবাইকে একই ভাবে পরিমাপ করি (ডেনিস কার্টুন আর আরিফ) - ভুলটা কিন্তু আমাদেরই - সেটাও লক্ষ্য রাখতে হবে।
৩০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
গোপনীয়া বলেছেন: খুব ভালো লিখেছেন। যুক্তি আছে।
৫।
৩১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮
নীতিশ বৈরাগী বলেছেন: মাহবুব সুমন,
সিকোয়েন্স বইলা একটা ঘটনা আছে বুঝেন নিশ্চয়ই। বিশেষ সময়ে বিশেষ বিশেষ অ্যাকশানের আলাদা আলাদা অর্থ হইতে পারে। ধর্মীয় অনুভুতি জিনিসটা সাধারণ অনুশীলনে যেরকম, সেইটা কেউ না উস্কাইলে তার থিকা ভায়োলেন্ট রিঅ্যাকশান হয় না। একই জিনিস শিবিরের পত্রিকায় বাইর হইছিল। তখন হিজবুত তহরীর গো হোগা জ্বলে নাই। আরিফেরটা দেইখা চুলকায় ক্যান? ঐ কার্টুন দেইখা মানুষের অটোমেটিক কোন প্রতিক্রিয়া হয় নাই। বায়তুল মোকাররমের জামাতি খতিব আর হিজবুত তাহরীরসহ আরো কিছু প্রতিক্রিয়াশীল গ্রুপ মসজীদে নামাজ পড়তে আসা মুসল্লীদের উস্কাইছে। এই উস্কানীটা তারা শিবিরের পত্রিকা নিয়া দেয় নাই। দিছে একটা জাতীয় দৈনিক যেইটা বহুমতের লোকে পড়ে সেইটা নিয়া। তার ফলে কি হইলো? কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাত্থি খাইয়া কোনঠাসা সরকার মৌলবাদীদের মধ্যে একটা সাপোর্ট বেইজ তৈরী করলো। ঐ কার্টুন থিকা যে নবীর অবমাননা জাতীয় কোন কিছু কল্পনাও করা যাইতে পারে সেইটা সাধারণ পাঠকের মনে এমনিতেই আসে নাই। যারা সেদিন প্রেসক্লাবের সামনে লাফাইছে তাগোরে সরকারী মদতে চিহ্নিত মৌলবাদীরা উস্কাইছে। আপনে সেই প্রসঙ্গটা আবার উঠাইলেন কয়েক মাস পরে। বুঝতে চাইতেছি আপনার উদ্দেশ্য কি?
৩২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
মাহবুব সুমন বলেছেন: @ আিরফুর রহমান,
ফাজলামী/ট্রলিং করতে চাইলে অন্য জায়গায় করেন, এখানে না।
আপনি আপনার কমেন্ট করেন,কপি পেস্টনা; সে যাই হোক( গালাগালীও ব্যক্তিআক্রমন ছাড়া)।
@ এস্কিমো,
আমি কিন্তু সবাইকে একই মাপকাঠিতে পরিপাপ করছি না, লেখার উদ্দেশ্য অন্য। এখানে মুল উদ্দেশ্য মানুষের অনুভূতিকে সম্মান প্রকাশ করা ও তার প্রতি লক্ষ্য রাখা।
৩৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮
মাহবুব সুমন বলেছেন: @নীতিশ বৈরাগী,
আপনার নতুন নিক হলেও বোঝা যায় আপনি পুরান মাল। নিত্য নিক চেন্জ করা পুরান মালদের নিয়ে আমার একটা সমস্যা আছে, অনেককেই ব্যক্তিগত ভাবে চিনি তাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই , যা এবারো হচ্ছি। আপনার গ্যান দানের জন্য আমি ধন্য।
আমার উদ্দেশ্য লেখা ও মনের ভাব প্রকাশ করা। হুদাই বিতর্ক স্মৃষ্টি করা বা পোস্ট বাড়ানো না।
লেখার উদ্দেশ্য অনেকবার বলেছি, সেটা পোস্ট পড়ে বুঝতে না পারলে কমেন্ট পড়েন দয়া করে।
৩৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৩
আরিফুর রহমান বলেছেন: @মাহবুব
'ধর্মানুভুতিতে আঘাত' , 'ইসলাম ব্যাশিং' এইগুলি সব ক্যাচ ফ্রেজ।

ইসলাম অন্য কোন ধর্মের মতো না। এর দুনিয়াগ্রাসী গঠন, জোরপূর্বক ধর্মপালন, জিহাদের নামে ভিন্নমতাবলম্বীদের নিকাশ করা, উগ্র ধার্মিকদের জাজমেন্টাল আচরন ইত্যাকার কারনে দুনিয়াজোড়া ভিন্নমতাবলম্বীরা এর উপর বিরক্ত। ইসলামের মৌলিক গঠন এমনসব অদ্ভুতুড়ে আইন জারি করে যা এই যামানায় অচল, যারা উগ্রভাবে এসব আইনে এখন্ও বিশ্বাস করে তারা এমন এক কাল্পনিক ভূবনে বাস করে যে তাদের কাছে সাধারন যুক্তির কথা পৌছানোও দুষ্কর হয়ে দাঁড়ায়।

গতকালের ফিরোজ খান'র পোস্ট দেখলেই বুঝবেন এদের যুক্তি-প্রতিব্ন্ধতা।
৩৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
নীতিশ বৈরাগী বলেছেন: "@নীতিশ বৈরাগী,
আপনার নতুন নিক হলেও বোঝা যায় আপনি পুরান মাল। নিত্য নিক চেন্জ করা পুরান মালদের নিয়ে আমার একটা সমস্যা আছে, অনেককেই ব্যক্তিগত ভাবে চিনি তাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই , যা এবারো হচ্ছি। "

এইটা কি বললেন? আমার নাম নীতিশ বৈরাগী। এইটা আমি জানি। ভার্চুয়াল দুনিয়ায় কেউ কাউরে পরিচয় দিতে বাধ্য না। তাই আমিও নামের বাইরে আর কিছু বলবো না। কিন্তু এই পয়েন্টে অভিযোগ করাটা কিন্তু একরকম অপপ্রচারের আওতায় পড়ে।

কমেন্ট পইড়া আমি বুঝলাম গত কিছুদিন ধইরা ঘাপটি মাইরা থাকা রাজাকারের গুড়াগাড়াদের নতুন কইরা মাথা তুলার জন্য অক্সিজেন সরবরাহ করতাছেন।
৩৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪১
মাহবুব সুমন বলেছেন: @ আিরফুর রহমান,
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।
আমি ইসলাম ধর্মালম্বী তবে মৌলবাদী না। আমি ইসলামের অনেক ব্যাক্ষাই ও অনেক কিছুই যুক্তি দ্বারা মানতে পারি না তবে এর জন্য ইসলামকে দায়ী করতেও পারি না, এজন্য ইসলামের অনেক কিছুই পরিবর্তন বা মরিমার্জনের পক্ষপাতী যা করা সম্ভব ইসলাম মতেই। আর যারা অন্ধকারে থেকে ১৪০০ বছর আগের ইসলামী আইন নিয়ে লাফায় ও ইসলামকে ব্যবহার করে বা ব্যবসা করে তাদের থেকেও সচেতন এবং ৩০৩ হাত দুরে থাকি।
৩৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
মাহবুব সুমন বলেছেন: @ নীতিশ বৈরাগী,
তাহলে আমাকে রাজাকার উপাধী দিয়ে দিতে দেরী কেনো ?
৩৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩
অচেনা বাঙালি বলেছেন: আিরফুর রহমান বলেছেন :
২০০৭-১২-০৬ ১৭:৩৩:৫৬

@মাহবুব
'ধর্মানুভুতিতে আঘাত' , 'ইসলাম ব্যাশিং' এইগুলি সব ক্যাচ ফ্রেজ।

ইসলাম অন্য কোন ধর্মের মতো না। এর দুনিয়াগ্রাসী গঠন, জোরপূর্বক ধর্মপালন, জিহাদের নামে ভিন্নমতাবলম্বীদের নিকাশ করা, উগ্র ধার্মিকদের জাজমেন্টাল আচরন ইত্যাকার কারনে দুনিয়াজোড়া ভিন্নমতাবলম্বীরা এর উপর বিরক্ত। ইসলামের মৌলিক গঠন এমনসব অদ্ভুতুড়ে আইন জারি করে যা এই যামানায় অচল, যারা উগ্রভাবে এসব আইনে এখন্ও বিশ্বাস করে তারা এমন এক কাল্পনিক ভূবনে বাস করে যে তাদের কাছে সাধারন যুক্তির কথা পৌছানোও দুষ্কর হয়ে দাঁড়ায়।

গতকালের ফিরোজ খান'র পোস্ট দেখলেই বুঝবেন এদের যুক্তি-প্রতিব্ন্ধতা।
______________________________

অপ্রিয় লাগলেও সত্য।
৪০. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৬
মাহবুব সুমন বলেছেন: সত্য অস্বীকার করার মতো ভন্ড হতে পারিনাই এখনো @ অচেনা বাঙালী।
৪১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
অচেনা বাঙালি বলেছেন: আমি কিন্তু কাউরে ভন্ড বলিয়া মেনশন করিনাই।
এখন প্রশ্ন, আরিফের এর কমেন্ট কেন রিপিট করিলাম।
উত্তর, নিজেকেই করলাম মনে হয়।
৪২. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
আরিফুর রহমান বলেছেন: মাহবুব
আপনার প্রতি শ্রদ্ধা
৪৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
সংস্থাপক বলেছেন: মুহাম্মাদ বাইচা থাকলে এই পোষ্ট পইড়া খুব কষ্ট পাইতেন। এবং অবশ্যই এই অনুভূতিওয়ালাগো কষে চটকানা মারতেন।
৪৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
আনন্দময় বলেছেন: আর্শ্চয? মানুষকে বলে কি আর তারা বুঝে কি।
৪৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৯
লাইটহাউজ বলেছেন: মুহাম্মাদ বাইচা থাকলে এই পোষ্ট পইড়া খুব কষ্ট পাইতেন। এবং অবশ্যই এই অনুভূতিওয়ালাগো কষে চটকানা মারতেন।
৪৬. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৩
নিধিরাম সর্দার বলেছেন: চমতকার লেখা তবে আমার অনুভুতিতে আগাট লাগসে
৪৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৫
মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ ও দুঃখিত @ সর্দার
৪৮. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫১
মাহবুব সুমন বলেছেন: বাজে কথা বলায় এক বরাহ নন্দনকে ব্লক করালাম।
৪৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০১
মিরাজ বলেছেন: বুঝিয়া বলিও, বলিয়া বুঝিও না বন্ধু আমার.

সরল কিন্তু যুক্তিপূর্ণ লেখা।

 

মোট সময় লেগেছে ০.৯৮২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সাধারন মানুষ
www.mahbub-sumon.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ