somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাহেলা বোনটি আমার, আমরা কি কিছুই করতে পারি না তোমার জন্য ?

২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ কোনো এক পত্রিকায় শত খবরের মাঝে সেটিও ছিল একটি খবর।
" ২২ বছর বয়সী গার্মেন্টস কর্মী রাহেলা আখতার লিমার গহনা ছিনতাই, কতিপয় সন্ত্রাসী কতৃক গণধর্ষন , সর্বশেষ হত্যার উদ্দেশে ছুরিকাহত করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেয়া। পরবর্তীতে ফিরে সেই মেয়েটির মৃত্যূ নিশ্চিত করতে শরীর এসিডে পুড়িয়ে দেয়া, পুলিশ দ্বারা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা। পরবর্তিতে জেনেছি যে হাসপাতালে অবস্থান কালে রাহেলা আখতার লিমা । ‌ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর মৃত্যুকালীন জবানবন্দী দেন, সেখানে তিনি ঘাতক লিটনের নাম প্রকাশ করেন। পরবর্তীতে তিনি তাঁর মার কাছে লিটনের সহযোগী দেলোয়ার, আকাশ, কবীরের নাম বলেন।"
সব কিছুই আবেগহীন ভাবে পড়েছি, ভুলেও গিয়েছি। এসব যে ভুলে যেতে হয় !

একদিন সামহোয়্যারইনের ব্লগের পাতায় মানবীর লেখা পড়লাম, উনি কিছু করতে চাচ্ছেন। আমরা অনেকেই সাড়া দিলাম। ব্লগের পাতা গরম করে ফেল্লাম, ইয়াহু-গুগুল গ্রুপ করলাম, মহা পরিকল্পনা করলাম, যথানিয়মে চুপষেও গেলাম সময় মতো। হুজুগে বাঙালীর যা হয় আর কি।

কিন্তু মানবী চুপ করে থাকলেন না। ফয়সাল আরেফীনও ভুলতে পারেননি রাহেলার কথা। নিরব যোদ্ধার মতো উনারা কাজ করে গেলেন ‌উনাদের মতো করেই।

দেশ হতে হাজার মাইল দূরে থেকে আমিও হতাশ হয়ে পড়লাম। ভেবেছি কি আর করা যাবে। কিন্তু একবারো ভেবে দেখিনি মানবীও হাজার মাইল দূর থেকে চেস্টা করে যাচ্ছেন, ফয়সাল নিরবে কাজ করে যাচ্ছেন। প্রথম আলোর ড. জাফর ইকবাল স্যারের লেখা বের হলো, আনিসুল হক ভাইয়ের সাহায্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন হতে যাচ্ছে, ভাস্কর চৌধুরীও শ্রীমংগলে মানব বন্ধন করছেন, ফয়সাল আরেফিন প্রানপনে চেস্টা চালাচ্ছেন হাড়িয়ে যাওয়া আলামত ও নথি উদ্ধারের জন্য।

আমি না হয় হতাশ হয়ে পড়েছি , কিন্তু তাই বলে কি আপনারাও হবেন ?

• আসুন আমরা গনসচেতনতা স্মৃস্টি করি।
• রাহেলা বোনটির জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান বন্ধনে অংশগ্রহন করি।
• লিফলেট ছড়িয়ে দেই সবার মাঝে।
• সবাইকে বলি পিটিশনে সই করার জন্য।
• আমাদের আত্নীয়-বন্ধুদের মাঝে যদি কেউ প্রশাসনে থাকে তাদের দ্বারা চাপ ও সচেতনতা স্মৃস্টি করি সরকারের কাছে।
• মিডিয়াতে যারা আছি তারা মিডিয়াতে প্রচারে এগিয়ে আসি।
• আমাদের ব্লগারদের মিডিয়াতে বন্ধু থাকলে তাদেরও আহ্বাবান জানাই সাহায্যে এগিয়ে আসতে বলি।

এক কথায়, যার যে রকম সাধ্য আছে তা নিয়েই এগিয়ে আসি।

হাঁ, এখন আমি আর হতাশ নই। আমি জানি এখন আমার পাশে অনেকেই আছেন। আসুন না আরেক বার চেস্টা করে দেখি ! জীবনতো একটাই। এ চেস্টা বাংলা মায়ের সব নির্যাতিতা বোনের জন্য চেস্টা।

একবার ভাবুনতো রাহেলা যদি আপনার মায়ের পেটের বোন হতো, তা হলে কি আপনি বা আমরা চুপ থাকতে পারতাম ?

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৩
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×