আমার প্রিয় পোস্ট

ক্যানবেরা খেরোখাতা ৬

০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

শেয়ার করুন:                   Facebook


দিনগুলো যেনো রেসের ঘোড়া, রেসকোর্সের সেই পাগলা ঘোড়ার মতো দৌড়ুচ্ছেই তো দৌড়ুচ্ছেই, থামতে চাইলেও থামতে পারছে না। সপ্তাহ যে কিভাবে কেটে যায় সেটা বোঝার আগেই নতুন সপ্তাহ শুরু হয়ে যায়। এ সপ্তাহের তাজা খবর হলো আমি আধেক বেকার হলাম। পুরো বেকার হবার অভিগ্যতা অতীতে হয়েছে তবে এবারেরটা একটু অন্যরকম, 'আধেক বেকার'। সপ্তাহ শেষে দুটো বড় বড় প্রেজেন্টেশন দেবার পর মনে হলো দুটো বিশাল বোঝা কাঁধ হতে নেমে গেলো, মনে হচ্ছিলো অনেক কিছুই শেষ হলো। কিন্তু শেষ হলো আরেকটি শুরু হবার দরজা, আরেক পর্ব শুরু হবার পালা। সেই নতুন দরজা দিয়ে নতুন জীবন শুরু করার অপেক্ষার প্রহর গুনছি।


‌ব্যক্তিগত ভাবে আমি খুব একটা বন্ধু বৎসল নই। বেছে বেছে মানুষের সাথে মিশতেই পছন্দ করি। হয়তো এজন্যই বন্ধুর সংখ্যা হাতে গোনা। ক্যানবেরা এসেও এর ব্যতিক্রম হয়নি। মনের মিল না হলে বন্ধু বানাবার অভিনয় আমি করতে পারি না। ক্যানবেরায় আমার একজন বড় ভাই আছেন। উনি হয়তো জানেন না উনাকে আমি দারুন পছন্দ করি। বয়সে অনেক বড় হলেও একজন মানুষ মনের দিক থেকে কি সুন্দর ভাবে তরুন থাকতে পারেন তার একটা উদাহরন হতে পারেন উনি। একবার উনার বাসায় যাবার কথা ছিলো, উনি রান্না করে আমাদের অপেক্ষায় বসে ছিলেন , কিন্তু আমাদের যাওয়া হয়নি। এ লজ্জা-ভয়ে উনাকে অনেকদিন ফোন করতেই সাহস করিনি। বলা হয়নি ট্যাক্সি করে যাবার টাকা ছিলো না বলেই যাওয়া হয়নি। ঠিক করেছি আগামি সপ্তাহে একবার বিরক্ত করবো উনাদের সবাইকে।


বিয়ে করার পর থেকেই সংসার চালানোর আনন্দ-কস্ট-জ্বালা হাড়ে হাড়ে অনুভব করছি। সেদিন আলুর ডাল রান্না করলাম, হঠাৎ করেই । যখন দেশে ছিলাম তখন মাঝে মাঝেই আমাদের পরিবারে বিশাল অর্থসংকট চলে আসতো। তখন মাকে দেখতাম সেই রকম পরিমান ঝোল দিয়ে তরকারী রাঁধতে। আলুর ডাল একম এক আইটেম। আলু সিদ্ধ করে ভেঙে সেটাকে তরকারীর মতো ঝোল ঝোল করে রান্না, মাঝে সাজে সেখানে ডিম ভাজির স্লাইস। বিশাল পরিবারের জন্য উপযুক্ত তরকারী। পরিবারের আকৃতি বড় থাকায় সব তরকারীতেই ঝোল বেশী দেয়া হতো। এ কারনেই হয়তো ভুনা খাবারের প্রতি আমার আগ্রহ কম। আমার বউ অবশ্য আলুর ডালের কথা আগে শুনেনি। আমার এ মুহুর্তে অর্থসংকট নেই তবে মাঝে মাঝে ইচ্ছে হয় আলুর ডাল খেতে। আজ ব্লগে একটা গাছের ছবি দেখলাম। অনেক বছর আগের কথা, তখন আমরা রংপুরে । সেখানে সেই কাঁটাওলা বুনো গাছটিকে কি ভাবে তরকারী হিসেবে খাওয়া হয় সেটা জেনেছিলাম, মা রান্নাও করতেন, কিছুটা শখে কিছুটা অর্থ সাশ্রয়ের জন্য। ভাবছি ৭৪ এর দূর্ভীক্ষের সময় রংপুরের মানুষ সেটাকে ডাটার বদলে তরকারীতে ব্যবহার করতো, হয়তো আজো করে। দেশ স্বাধীন হবার অনেক বছর হয়েছে কিন্তু সেই গরীব মানুষগুলো গরীবই রয়ে গেছে। বাজারে চালের যে দাম, সেখানে ডাটা কেনা ! সেই বুনো কাঁটাওলা গাছই হয়তো একমাত্র সম্বল।


বাংলাদেশ হাইকমিশন অনেক দিন পর একজন নতুন হাইকমিশনার পাচ্ছে। লে. জে. জহিরুল আলম। ক্ষমতার বলয় হতে বিচ্যুত, স্বর্গ হতে বহিঃস্কৃত একজন মানুষ আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে এই ক্যাঙারুর দেশে আসছেন শুনে পুলকিত হতে পারছি না। সচারচর সামরিক বাহিনী হতে আসা এসব মানুষের বুদ্ধিমত্তার প্রতি সন্দেহ আছে আমার। বেশ ক বছর আগে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম। অভ্যর্থনা কক্ষে তাক ভর্তি ইনকিলাব দেখে মনে হয়েছিলো দেশে মনে হয় সেটাই একমাত্র পত্রিকা। আশা করি উনি অন্তত এ ধারা হতে বের হয়ে আসতে পারবেন এবং সেই সাথে হাইকমিশনের সেই দেশীয় চালে কাজকর্মের একটু পরিবর্তন আনতে পারবেন। উনার কাছে এর চাইতে বেশী এ মুহুর্তে আশা করতে পারছি না।


গত ২ জুন থেকে ক্যানবেরার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে বিশাল পরিবর্তন করা হয়েছে। বাসের রুট নাম্বার, প্লাট ফরম, টাইম টেবিল সব কিছুই নতুন করে সাজানো হয়েছে। সিটি সেন্টার ইন্টারচেন্জে গিয়ে দেখতে পেলাম অনেক মানুষ পথ হারানো শিশুর মতো এলোমেলো ঘুরে বেড়াতে, আমিও তাদের একজন। হয়তো প্রথম দিন বলেই সব কিছু এলোমেলো লাগছিলো। এতো কিছুর মাঝেও সবাইকে শান্তভাবে বাসের জন্য অপেক্ষা করতে দেখলাম। আমাদের দেশ হলে হয়তো প্রধানমন্ত্রির গায়ের চামড়া তুলে নেবার আগুন গরম শ্লোগান দিয়ে কিছু বাস ভাঙচুর হয়ে যেতো। তবে ঢাকায় বলাকা বাসে ঝুলে যাবার অভিগ্যতা থাকায় এখানে সিটে বসতে পেরে গর্ববোধ করি।


একটা ব্যস্ত সপ্তাহ গেলো। আরেকটি ব্যস্ত সপ্তাহ শুরু হলো। দেশে যেতে খুবই ইচ্ছে করছে, কিন্তু যাওয়া হবে না। কস্ট, শুধুই কস্ট।

 

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৪৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: আসিফ আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো পড়ে। একটানা পড়ে গেলাম। অনেক ধন্যবাদ।
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আসিফ আহমেদ।

২. ০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আপনাকেই +

৩. ০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
comment by: রেটিং বলেছেন: অনেক ভাল লাগল। ভাল থাকবেন।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪. ০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
comment by: নাভদ বলেছেন:
সেই নতুন দরজা দিয়ে নতুন জীবন শুরু করার অপেক্ষার প্রহর গুনছি।
------------------------------------------------------------------------

শুভকামনা রইল। ভাল থাকবেন।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ০৫ ই জুন, ২০০৮ রাত ৮:৩৬
comment by: রুধীণ বলেছেন: আপনার সাবলীল বনর্না অদ্ভুত লাগলো।

আমাদের জীবনটাই সুখ দু:খের মিশেল। যাদের জীবনের সম্পূর্ন টাই কষ্ট দয়ে মোড়ানো তার মধ্যে আছে ক্ষুধার কষ্ট। ভাবতে পারেন ? এদের এই কষ্ট গুলোর কাছে আমার সব সমস্যা কষ্ট গুলোকে মনে হয় শুধুই বিলাসিতা।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

:(

৬. ০৫ ই জুন, ২০০৮ রাত ৮:৩৭
comment by: পোকা বলেছেন: ক্যানবেরা খুব সুন্দর সহর। পুরা ছবির মত প্লান করা। তাই না?
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ক্যানবেরা পুরোটাই প্লান করা।ছবির মতো প্রথমে মনে হতো। এখন তেমন কিছু মনে হয় না। ভালোই ছিম ছাম ছোট্ট শহড়।

৭. ০৬ ই জুন, ২০০৮ রাত ১২:৫২
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভালো লাগছে।
০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ। নিজের লেখা যখন পড়ার পর অন্য লকারো ভাল লাগে তখন অন্যরকম অনয়ভব করি। ব্লগে আমি মুলত নিজের কথাই লিখি। মিস্ত্রি মানুষ হলেও ঐ সব নিয়ে লিখি না।

৮. ০৬ ই জুন, ২০০৮ রাত ১:০১
comment by: সাজেদ বলেছেন: +
ভাল লাগলো। মাঝে মধ্যে মনে হয় অকল্যান্ডের জীবন নিয়ে এরকম লিখি, কিন্তু একঘেয়ে দিনলিপি দিনের শেষে বর্ননা দেয়া আরও বিরক্তিকর মনে হয়।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: সাজেদ ভাই, অনেক অনেক দিন পর !!! ভালো আছেন ?
আসলেই প্রবাসের জীবনটা বড্ড একঘেয়ে - বিরক্তিকর :(

৯. ০৬ ই জুন, ২০০৮ রাত ১:০৪
comment by: রুখসানা তাজীন বলেছেন: মজা +
১০. ০৬ ই জুন, ২০০৮ রাত ২:৪৩
comment by: ফারহান দাউদ বলেছেন: প্রতি সপ্তাহে ১টা চাই।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: সব সময় লেখার মুড থাকে না, বিষয় ও থাকে না। চেস্টাতো করি।

১১. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: ইরতেজা বলেছেন: ভালো লেগেছে ভাই। এক নিশ্বাসে পড়লাম। +
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: দুই নিশ্বাসে পড়ো নাই ! সিউর?

১২. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: কাজ করে খাই বলেছেন: ভালো লাগলো। +
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

১৩. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:০৮
comment by: ফয়সল নোই বলেছেন: শাখামৃগের জন্য ডিম রেডি করা হয়েছে:)দেশে আসলে সংবর্ধিত করা হবে:)

লেখাটা খুব ভাল লেগেছে।(ভয় পেয়েছি;))
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: কিসের ভয় হে মহান শাখামৃগ?

১৪. ০৬ ই জুন, ২০০৮ রাত ৯:২৫
comment by: ফয়সল নোই বলেছেন: দুদক চেয়ারম্যান কিন্তু এখন অাপনার এলাকায়:)আপনার ঠিকানা দিয়ে দেব?দু'দিন বেড়িয়ে যাবেন আপনার কাছে:)
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে !

১৫. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: বস , আলুর ডালের প্যারাটা পড়ে খুব ভালো লাগলো
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: আলুর ডাল খেতে দারুন।

১৬. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৪
comment by: লাল দরজা বলেছেন: লেখাটা দিনকে দিন চকচক করে উঠছে, আলুর ডাইলের প্যারাটা ইমোশনাল কইরা হালাইল :(
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪২

লেখক বলেছেন: লাল ভাই,
আলুর ডাল, মশুরের ডালের ভর্তা, একগাদা ঝোল দিয়ে তরকারীর কিন্তু স্বাদ অন্যরকম। দামি ফ্রেন্চ/ইটালিয়ান ডিশেও সেই স্বাদ পাই নাই। হয়তো দামি ইটালিয়ান খাবারে মায়ের ভালোবাসা নাই :(

১৭. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: সাইফুর বলেছেন: ২ নং প‌্যারাটা বেশী ভালো ..লেগছে...
চলুক....
পোষ্টে: +
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আরে কাছিম সাইফুর যে !! কেমন আছেন? আপনার ছবি দেখলাম, দারুন হ্যান্ডসাম !

১৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: সাইফুর বলেছেন: হাহাহা..থ্যাংকস...:)
১৯. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: সাইফুর বলেছেন: ভালো আছি..ভাইয়া
২০. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: দূরন্ত বলেছেন: আলুর ডাল খুব মজার খাবার। লোভ লাগতেছে। দেখি এ সপ্তাহেই রান্নার চেষ্টা করবো।
ভালো লাগলো। শুভেচ্ছা।
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ০৮ ই জুন, ২০০৮ ভোর ৬:১৬
comment by: মানবী বলেছেন: ডিম দিয়ে রান্না আলুর ডাল খুব মজার খাবার।
পোস্ট লেখার পর রেধেছিলেন শেষ পর্যন্ত!! :)


পোস্ট ভালো লেগেছে পড়ে।
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: আলুর ডাল রান্না করেই লেখাটা লিখেছিলাম, আপনি মনে হয় ঐ অংশটুকু মিস করেছিলেন ;)

ভাবীর ভালো লেগেছে, আমি ধইন্য :)

২২. ০৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৯
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ইশশ... আপ্নাগো দেশে ক্যারম... যদি যাওন যাইতো ;)
কত্ত সুন্দর সুন্দর মাইয়া .. আহা.. দুনিয়াতেই হুর পরি ;)
২৩. ০৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: চিকনমিয়া বলেছেন: কবে বিদেশ যামু:(
আফসুস
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: চিক্না মাইনাস দেয় নাই ;) কি মজা :)

২৪. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:০২
comment by: শাহানা বলেছেন: ক্যানবেরা নামটা চেনা চেনা লাগলেও বুঝতে পারছিলাম না কোন দেশের। পুরো পোস্ট বুঝলাম। লেখা পড়ে মনে হলো যেন আপনার জীবনের কিছু অংশ দেখতে পেলাম। ভালো লেগেছে। রংপুরের কাটা গাছ খাওয়ার কথা জানতাম না। কোনদিন সুযোগ পেলে চেখে দেখব।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: আপনার বেড়াল কেমন আছে ?

২৫. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
এখন কেমন চলছে ?
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: চলছে ভালই, তবে সামনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই।

২৬. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৪
comment by: মৈথুনানন্দ বলেছেন: অ্যাঁ! সুমনদাকে তো জীবিত বলে জানতুম।

ত্যাঙ্ক গড যে আপনি বেশি লেখেন না - আশা রাখি আর এক মাসের মধ্যেই সওব লেখা পড়ে ফেলবো। :)

 



 


এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন ধান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥

আমার তড়িৎ ঠিকানাঃ
sumon.5554@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪০২০