আমার প্রিয় পোস্ট

ক্যানবেরার খেরোখাতা ৭

১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

শেয়ার করুন:                   Facebook

||১||
নিজেকে নিয়ে সদাব্যস্ত একজন স্বার্থপর মানুষের মতো পথ চলতিতে অনেক কিছুই ইচ্ছে করে এড়িয়ে যাই। হয়তো পাশে একজন মানুষ কাঁদছে, আর্তনাদ করছে কস্টে; দেখেও না দেখার অভিনয় করি। এরকমটিই হয়েছিলো শ্বাশতকে নিয়ে লেখাটি যখন পড়ি। এড়িয়ে যেতে চেয়েছিলাম। বস্তুত অসহায় বোধ করি এরকম লেখা পড়লে । নিজের সীমাবদ্ধতার কথা চিন্তা করেই অসহায়বোধটা চলে আসে। কিন্তু কিছু স্ক্রু ঢিলা পাগল মানুষের পাগলামী অবাক করেছে। নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর মানুষ তাহলে আমাদের দেশে এখনো আছে ! দূর থেকে শুভকামনা ও শ্রদ্ধা এইসব স্ক্রু ঢিলা পাগল মানুষদের প্রতি। এই সব মানুষদের জন্যই সাহস ফীরে পাই। ভালো কিছু করার প্রেরনা পাই।

মাঝে মাঝে একটা চিন্তায় মাথায় ঘুরে ফীরে। আচ্ছা ৭১ এর মতো আরেকটি যুদ্ধে যদি হানা দেয়া আমাদের দেশে তবে আমি কি করবো ! চেতনা বুকে ধারন করে প্রবাসের নিরাপদ আবাসে বসে ফান্ড রেইজ করবো, দেশের পক্ষে প্রচারনা চালাবো নাকি সেই সব স্ক্রু ঢিলা সাহসী মানুষদের মতো সব কিছু ছেড়ে ছুড়ে যুদ্ধে যাবার জন্য দেশে ফীরে যাবো।

||২||
ক্যানবেরার মেঘাচ্ছন্ন আকাশের মতোই মানসিক অবস্থা এ মুহুর্তে , বিনা কারনেই মন খারাপ। কোনো কিছু করতে ইচ্ছে হয় না। অলসতা বলতে যা বোঝায় আদতে সেটাও নয়। অনেক কিছুই জমা হয়ে আছে কিন্তু করতে ইচ্ছে হয় না।
প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে। গত পরশু সামান্য বৃস্টিও হয়েছিলো, মন খারাপ করা বৃস্টি। বৃস্টির মাঝেও গত পরশু আমার এক বড় ভাইয়ের বাড়ী গিয়েছিলাম, রবাহুত অতিথি যাকে বলে। অনেকদিন পর শুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবার সৌভাগ্য হোলো। বার বার মায়ের হাতের শুটকি ভর্তার কথা মনে পড়ছিলো। আজকাল মনের ভেতরকার অনুভূতিকে চেপে রাখার সেই কঠিন ক্ষমতা অর্জন করতে পেরেছি। সেখানকার সেই ভালোলাগার সেই অনুভূতিগুলো কি সুন্দরভাবে চেপে রেখেছিলাম। ধন্যবাদ ভাইয়া-ভাবী। আপনাদের ছোট্ট আতিথিয়তা আমাদের কাছে কত বড় সেটা আপনারা জানেন না।

||৩||
প্রবাসে ৩ ধরনের দেশী মানুষের খোঁজ পেয়েছি। প্রথম দলের কাছে বিদেশের সবকিছুই স্বর্গের মতো মনে হয়, দ্বিতীয় দলের কাছে বিদেশের সব কিছুই বিরক্তিকর এবং তৃতীয় দল মনে হয় সুশীল, এরা কিছুটা সুবিধাবাদী, ভালো খারাপের মাঝে থাকতে চান। আমি তৃতীয় দলের। আমার বাবা পড়েন প্রথম দলের। কোন এক মুঘল আমলে উনি আমেরিকান সৈন্যদের সাথে তথাকথিত গনতন্ত্র উদ্ধারের সংগ্রামে যোগ দিয়েছিলেন। সেই থেকে উনি আমেরিকার মহাভক্ত। আমেরিকার সব কিছুই সুন্দর, এমনকি আমেরিকার কাকও উনার কাছে সুকন্ঠি। তবে রামের সুমতির মতো উনারও সুমতি হয়েছে মনে হয়। জনাব বুশের কর্মকান্ড উনাকে কিছুটা হলেও শান্ত করেছে। আশে পাশে অনেককেই দেখছি আমার বাবার দলে। বিদেশের সব কিছুই উনাদের ভালো লাগে, ব্লাডি মুজলিম টেরোরিস্ট বলে গালী দিলেও সেটা মধুর বাণী মনে করে মুসলিমদের সব কিছুর জন্য দায়ী করেন। উনারা গুয়ানতানামোর চরম মানবতাবিরোধী কর্মকান্ডের কথা চেপে গেলেও তিব্বতে চায়নার কর্মকান্ড নিয়ে কুম্ভিরাশ্রু বর্ষন করেন।

||৪||
একটা সময় বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি নিয়ে চরম আগ্রহ থাকলে এখন এক ধরনের নিরাসক্তি চলে এসেছে। শেখ হাসিনার প্যারোলে মুক্তিতে কে কাঁদার অভিনয় করছে বা বেগম খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা সৌদি আরবে না করিয়ে আইভরি কোস্টে করা হবে কি সেটা নিয়ে ভাবতে ইচ্ছে হয় না। রাজনৈতিক রংগমন্চের ভাঁড় গুলোর ভাঁড়ামি দেখে বলতে ইচ্ছে হয় " এইবার ক্ষ্যান্ত দ্যাও বাহে, দ্যাশটারে আর কতো ধর্ষন করপা?"।
এ মুহুর্তে দালাই লামা অস্ট্রেলিয়ায়, ব্যস্ত ফটো সেশনে । প্রধান মন্ত্রি কেভিন রাড এশিয়ায় তার হানিমুনের শেষ পর্যায়ে। উপ প্রধানমন্ত্রি জুলিয়া নিউজিল্যান্ডে। সামনের সপ্তাহে আবারো পার্লিয়ামেন্ট সেশন বসছে। বিরোধী দল নেতা ডাঃ নেলসনের " The Truth, the whole truth and nothing but the truth" কথার উত্তরে হ্যারি পটার খ্যাত কেভিন রাড কি বলেন সেটার অপেক্ষায় আছি।

||৫||
একগাদা দেশী মাছ কিনলাম। দেশী মাছ কিনে দেশী মাছ খেয়ে দেশে না যাবার কস্ট ভোলার চেস্টা। এ যেনো দুধের স্বাদ ঘোলে মেটাবার অপচেস্টা। সপ্তাহটা মন্দ গেলো না। ঘুমোনোর বেশ সুযোগ পেয়েছি অনেকদিন পর।
ওম শান্তি।

 

 

  • ৩৬ টি মন্তব্য
  • ৩৯০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: নিজেকে নিয়ে সদাব্যস্ত একজন স্বার্থপর মানুষের মতো পথ চলতিতে অনেক কিছুই ইচ্ছে করে এড়িয়ে যাই।

খুব নির্মম সত্য বলেছেন মাহবুব সুমন ভাই।
আমিও অনেক সময় এরকম ভাবে এড়িয়ে গেছি, কিন্তু এবার কিছু ব্লগার ভাইবোনের অসীম চেষ্টা আমাকে জাগিয়ে তুলেছে।
সীমাবদ্ধতা কার নেই বলেন?
চাহিদার মতো এটারও কোন শেষ নেই।

ভালো থাকুন, লিখতে থাকুন।
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: আপনার কমেন্ট পেতে ভালো লাগে, ধন্যবাদ পড়ার জন্য।

২. ১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
ভালৈসে।
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন: ঠিকাসে

৩. ১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: ফারহান দাউদ বলেছেন: ব্যাপক:)
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: সেরম ;)

৪. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:০৬
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন: 'এ মুহুর্তে দালাই লামা অস্ট্রেলিয়ায়, ব্যস্ত ফটো সেশনে।' তিব্বতের পক্ষে দালাই লামার জনমত গঠনের কাজটিকে ফটো-শেসন মনে হচ্ছে কেন? দালাই লামার অস্ট্রেলিয়া সফর নিয়ে চীন সরকার বিবৃতি দিয়েছে, প্রতিবাদ করেছে, অস্ট্রেলিয়ার সরকারের বদনাম পর্যন্ত করেছে।

আপনার খেরোখাতা ভাল লাগে।
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: একানে দালাই লামা যা করছেন সেটাকে ফটো সেশনই বলতে হচ্ছে। উনি বিবৃতি দিচ্ছেন, সবার সাথে মোলাকাত করছেন; এর সবগুলোই উনি করছেন যুগের পর যুগ। চীনের পতন না হওয়া পর্যন্ত এটা উনি করতেই থাকবেন। তিব্বতের পক্ষে জনমত গঠন উনি করছেন ঠিক তেমনি চীনের প্রতিদ্বন্ধি পশ্চিমাদের পুতুল হচ্ছেন। এই ভদ্রলোকের চাইতে তিব্বতিদের জন্যই কস্ট লাগে।

৫. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:২০
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন লাগলো।
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:২৭
comment by: ফয়সল নোই বলেছেন: আমার দোস্তর মনটা খুব নরম।
লেখা ভালা হইছে।দারুণ।সুপাঠ্য।+:)
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: নরম........... এক্কেবারে ভ্যানিলা আইসক্রিমের মতো নরম

৭. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:২৮
comment by: ~টক্স~ বলেছেন: ভাল লেগেছে পড়ে।প্লাস দিলাম।
১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৮. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩৯
comment by: আসিফ আহমেদ বলেছেন: তারমানে আমার কমেন্ট ভালো লাগলেও লেখা অতোটা ভালো লাগেনা... :(

আমি কিন্তু আপনার লেখা আর কমেন্ট দুটারই ভক্ত... :)

১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আপনার লেখাও ভালো লাগে ;)

৯. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৫৫
comment by: মৈথুনানন্দ বলেছেন: যদি অপরাধবোধ অনুভুতিঋদ্ধ লেখার সৃষ্টি করতে পারে তবে হৃদয়ে তা পরিমিত পরিমাণে থাকাই উত্তম! ;)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:২৯

লেখক বলেছেন: ;)

১০. ১৩ ই জুন, ২০০৮ রাত ৯:১৫
comment by: আইরিন সুলতানা বলেছেন:
দেশে থাকার মজাটা হলো নিজের মত পরিমন্ডল , নিজের ভাষা, নিজের ঝগড়া, নিজের উল্লাস ...

ভেতো বাঙালীদের পক্ষে এগুলোর মায়া কাটানো কঠিন আসলে ...

কিন্তু জীবন, জীবিকা, বাস্তবতা, দ্বায়িত্ব, দায়বদ্ধতা, ভবিষ্যৎ, ক্যারিয়ার এগুলো বারবারই সামনে এসে দাঁড়ায় .....

তবে কারো পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাকে দেশেই আসতে হবে এমন কোন কথা নেই ..তবে দেশের এমন সব কর্মকান্ড থেকে অনুপ্রাণিত হতে পারেন...আপনার ওখানেও তো অনেক বাঙালী আছে , তাদেরও নানা সমস্যা হতে পারে...এই অনুপ্রেরণাকে পুঁজি করে তাদের পাশে গিয়ে দাঁড়ান ....

১১. ১৩ ই জুন, ২০০৮ রাত ৯:২০
comment by: সাইফুর বলেছেন: আলাদা করে কিছু বললাম না..তবে..প্রতিটি ১-৫ সবই ভালো লেগেছে...
আগ্রহ নিয়ে পড়লাম....
চলুক......

পোষ্টে: +
১৪ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: :)

১২. ১৩ ই জুন, ২০০৮ রাত ৯:৩১
comment by: রেটিং বলেছেন: ভালই লিখেছেন । অনেক কিছুই আমার সাথে খুব মিলে গেছে। জানি না কবে আমাদের সামর্থ হবে, ঐদিন হয়ত অনেক বদলে যাব।
১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: মানুষ বদলে যায়, যেতে বাধ্য হয়।

১৩. ১৪ ই জুন, ২০০৮ ভোর ৬:৫০
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগতেছে। :)

কেমন আছেন টাকিলা কাক্কু? :D
১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:১৪

লেখক বলেছেন: বাজার দরে আছি ভাতিজা :(
দর এই বারেতো এই কমে।

১৪. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:১৯
comment by: এক্স ফাইলস্‌ বলেছেন: সত্যিই তো কিভাবে যেন আমরা সব কিছু এড়িয়ে যাই।

ভালো লাগলো পড়ে।
১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৫. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:০৩
comment by: দূরন্ত বলেছেন: আমি তৃতীয় দলে। তবে মনে হয় আস্তে আস্তে দ্বিতীয় দলে চলে যাচ্ছি।
ভালো লাগলো।
১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১৬. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:১৫
comment by: রন্টি চৌধুরী বলেছেন: লেখা ভাল লাগল।
১৪ ই জুন, ২০০৮ সকাল ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২১
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার লেখাগুলো দিনদিন ভয়াবহ ভালো হচ্ছে
উপরের সত্য কথাগুলোর জওয়াব নাই
১৮. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: কাজ করে খাই বলেছেন: পড়লাম এবং এ জন্যেই লগইন করলাম।
১৯. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
আবারো পড়লাম
১৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ

২০. ২৬ শে জুন, ২০০৮ রাত ৮:৩৬
comment by: নাফে মোহাম্মদ এনাম বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে সময় করে পড়ে দেখব।

 



 


এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন ধান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥

আমার তড়িৎ ঠিকানাঃ
sumon.5554@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫৪০১৫