আমার প্রিয় পোস্ট
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ৪ - ফাহমিদুল হক
- আমার মন যখন জাগলো নারে মনের মানুষ এলো দ্বারে- উতসর্গ বাতাসি - লালমোহন ওরফে জটায়ু
- ভুল মানুষের ডেরায় ০২ - রাসেল ( ........)
- বিশ্বাস, কিভাবে? - শাহানা
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- ধর্মভিত্তিক রাজনীতি আর রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের মধ্য দিয়া মানবিকতার মুক্তি ঘটে... - জামাল ভাস্কর
- স্লো ইনিংসে অবশেষে ডাবল সেঞ্চুরী (দুইশ নাম্বার পোস্টে স্মৃতিচারণ) - জ্বিনের বাদশা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- জীবন জয়ী হবে: সরদার ফজলুল করিমের সাথে কথোপকথন - ফাহমিদুল হক
- একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরন - জামাল ভাস্কর
- এক দিন লেইখা ছিলাম রে: ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা - লাল দরজা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- ফ্যাশন ভিকটিম/ ট্রু কস্ট অব চিপ ক্লথস (দুই খণ্ড যুক্ত করে রিপোস্ট) - দিনমজুর
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- নারীর সমানাধিকার নীতি, ষড়যন্ত্রতত্ত্ব ও বাঙালি মুসলমানের গৃহবিবাদ - মাহবুব মোর্শেদ
- নাইল্যাকাডার সূচিপত্র ও প্রাপ্তিস্থান (নাইল্যাকাডা এখন ফরিদপুরে) - দিনমজুর
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- আমাদের পাঠশালা'র নববর্ষ র্যালী - কৌশিক
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- কার কার বই বের হচ্ছে? - মাহবুব মোর্শেদ
- আমি তো সুখে থাকবই - মানব মানিক
ক্যাঙারুর দেশে একটি বিষন্ন সন্ধ্যা
২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
বিংশ শতাব্দীর প্রথম কোনো এক সন্ধ্যার গল্প বলতে এসেছি আজ। ঘড়ির কাঁটা কোন ঘরে ছিলো সেটাও না হয় এ গল্পে নাইবা আসলো। ইমিগ্রেশন-কাস্টমস-কোয়্যারেনটাইনের পুল সিরাত পার হয়ে বের হতেই সিগারেটের তীব্র নেশা কাটাতে এক দৌড়ে বের হয়ে একটা সিগারেট ধরাতেই মনে হয়েছিলো পৃথিবীতে জন্মটাই বৃথা হয়ে যেতো যদি সিগারেটের জন্ম না হতো। বিষের কুন্ডুলি টেনে জন্মের স্বার্থকতা প্রমানের আপ্রান এক চেস্টা।
কন্জুস বন্ধুর মোবাইল টেনে নিয়ে মাকে চিৎকার করে বলা আমি ঠিকঠাক পৌঁছেছি, পথে কোনো সমস্যা হয়নি। বলা হয়নি মায়ের দেয়া সব কাবাবের শেষ ঠিকানা হয়েছিলো আবর্জনার ভান্ডারে।
সিডনীর আকাশটা সে সন্ধ্যায় অন্যরকম ঝলমলে ছিলো। কিন্তু মনটা ছিলো আষাঢ়ের মেঘে ঢাকা গুমোট দিনটির মতো, এই বুঝি আকাশ ভেঙে বৃস্টি নামে।
দীর্ঘ বিমান যাত্রায় শরীর যেনো ভেঙে পড়ছিল। ইচ্ছে হচ্ছিলো, ইস্ ! নরম কোনো এক বিছানায় যদি শরীর এলিয়ে দেয়া যেতো। বন্ধুর বন্ধুর বাসায় বসে আড্ডায় মন বসছিলো না একদমই। প্রচন্ড ক্ষুধায় প্রিয় গরম গরম ভাতের সাথে ঘন মুগের ডালের বদলে পিজা হাটের সস্তা পিজায় পেট পুজো করতেও ভালো লাগার অনুভূতি জাগেনি।
বাহিরে বের হয়ে আবারো একটা সিগারেট। আকাশের দিকে তাকিয়ে তারাদের কানে কানে বলা, "আমি এসে গিয়েছি"। বলা হয়নি এক অদৃশ্য লুপে আটকা পড়েছে জীবনটা। বলা হয়নি ঝলমলে সিডনীতে হয়তো সুখ মিলবে শান্তি মিলবে ব্যস্ত ধুলোয় ঢাকা ঢাকার মাটিতে।
পরের দিন খুব সকালে উঠেই ক্যানবেরার দিকে ড্রাইভ করতে হবে শুনে আনন্দের রেশ, জানা হয়নি আরেকটা যুদ্ধের শুরু হতে যাচ্ছে বুশ ক্যাপিটালে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সালেহ। অনেকদিন পর !
শিমু নুমান বলেছেন:
বস। শুভ কামনা। ভ্রমন শেষে আরো লেখা ছবি চাই।
লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
ভাই, এটা অনেক আগের কথা। প্রথমবারের মতো যখন অস্ট্রেলিয়া এসেছিলাম সেই সময়কার কথা, সেই প্রথম দিন।
লেখক বলেছেন: ঠিকই বলছেন লাল ভাই ![]()
লেখক বলেছেন: হাঁ, অনেক আগের। তবে সে সময়কার অনুভুতিগুলোর কথা এখনো মনে আছে।
লেখক বলেছেন: মানিকে মানিক চেনে,
বান্দরে চিনে বান্দর
লেখক বলেছেন: আপু, কিছু অনুভু্তিকে সংক্ষেপে তুলে ধরার চেস্টা করলাম। বড় লেখা লিখতেপ পারি না। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।
লেখক বলেছেন: মাঝে সাজে ডুব দেয়া শরীরের জন্য ভালো ![]()
অরুনাভ বলেছেন:
হুমম পড়লাম.......পুরা শিরিজ শেষ করার পর মন্তব্য করুম.......
লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। এটা নিয়ে সিরিজ লেখার কোনো ইচ্ছে নাই।
লেখক বলেছেন: হাতে টাকা থাকলে মনে হয় আমিও দিতাম ![]()
কঁাকন বলেছেন:
এই দুরপরবাসে তারা গুনে আকাশে আকাশে
ওহ এটা নিয়ে সিরিজ হবে না
সন্ধ্যাটা তবে টিকে থাকুক
এমন একটা সন্ধ্যা অনেকের জীবনের এসেছে , ভিন্ন প্রেক্ষাপটে , পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে । সামনেও অনেকের আসবে । সবগুলো জানতে পারলে বৈচিত্রময় একটা অভিজ্ঞতার সংকলন হত
লেখক বলেছেন: আসলেই, অন্যরকম একটা সন্ধ্যা ছিলো সেটা।
জীবনের অভিগ্যতা অম্ল মধুরে মেশানো, কতো কিছুই লেখা যায় আবার অনেক কিছুই লেখা যায় না।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কিছু সন্ধ্যা থাকে এমন ....কখনো স্মৃতির পাতা থেকে সরে না........
আশাকরি ভালো আছেন।শুভেচ্ছা........।
লেখক বলেছেন: ভালো আছি সাজি আপু,
বিদেশে হয়তো অনেক বারই যাওয়া হয়েছে, কিন্তু সেই সন্ধ্যার কথাটা ভুলার নয়, অনেকটুকু সময়ই ছিলো ঘোর লাগানো। ঘোর ছেড়ে যতটুকু বের হতে পেরেছিলাম সেখান থেকেই লেকাটা।
আশাকরি আপনিও অনেক অনেক ভালো আছেন।
শুভ বলেছেন:
সুমন,অন্য প্রসঙ্গ:
জটিলতা এড়াবার জন্য এখানেই মন্তব্য করি- আজকাল জটিলতা আর ভাল লাগে না।
পড়লাম...।
আমার এখনকার প্রতিক্রিয়া হচ্ছে, পোকা-মাকড় বিষ প্রয়োগে মেরে ফেলতে হবে। পরিচ্ছন্ন অভিযান চালানো বড় বেশি আবশ্যক।
লেখক বলেছেন: একমত নই,
পরিবেশের জন্য সব কিছুরই দরকার আছে। পেস্টিসাইড ব্যবহার নিরুৎসাহীত করা হচ্ছে আজ কাল।
জটিলতা আমারো ভালো লাগে না আজ কাল ![]()



















পরের দিন খুব সকালে উঠেই ক্যানবেরার দিকে ড্রাইভ করতে হবে শুনে আনন্দের রেশ, জানা হয়নি আরেকটা যুদ্ধের শুরু হতে যাচ্ছে বুশ ক্যাপিটালে।
কথাটা পছন্দ হইছে সুমন ভাই...