৮৭-০৮
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৮৭, সে সময় কুড়িগ্রামের ছোট্ট এক উপজেলা শহরে আমাদের আস্তানা। বাসার ছাদ থেকে দূরের তুরা পাহাড় দেখে মনে হতো সেই পাহাড়ে রাক্ষস-খোক্কসের আস্তানা। চিলমারীর বন্দর থেকে ইন্জিন বোটে করে রৌমারী হয়ে চর রাজিবপুর। সেখান থেকে মটরবাইকে করে তুড়ার পাদ দেশে যাওয়া যেতো। দু দেশের সীমান্ত নির্ধারন করা হয়েছে ছোট্ট এক পাহাড়ি নদী দ্বারা। অসাধারন এক দৃশ্য। পাহাড়ের উপরে বিএসএফ এর ক্যাম্প। মনে হবে হাত বাড়ালেই তুরা।
যাই হোক, প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসতো সেখানে। রাজবাড়ীর মাঠ হতে শুরু করে ওপাশের কলেজের পর্যন্ত বিশাল এক হাট। হয়তো বয়স কম ছিলো বলেই সব কিছু বিশালাকায় মনে হতো। অনেক কিছুই মনে নেই তবে মাইকে পাহাড়ী গরুর মাংস বিক্রি করার হাঁক ডাক মনে আছে। নামে পাহাড়ী হলেও আদতে তা ছিলো ভুটানী গরু বা ওপার হতে আনা গরু, কেজি প্রতি ৮ টাকা।
শুনেছি গরুর মাংসের কেজি এখন ২০০ টাকা। ২১ বছরে দাম বেড়েছে ২৫ গুন, আয় কি ২৫ গুন বেরেছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন