আমার প্রিয় পোস্ট

mahbub-sumon.com

পিতা হবার টুকরো অনুভূতি

২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৭

শেয়ারঃ
0 0 0

পিতা হবার অনুভূতি একেকজনের কাছে একেকরকম। হয়তো কারো কাছে তা আকাশের তারাকে হাতের মুঠোয় পাওয়া , হয়তোবা প্রচন্ড গরমে শীতল হাওয়ার মিস্টি মধুর প্রশান্তি। সম্ভবত পৃথিবীর কেউই এ স্বর্গীয় অনুভূতিকে লেখার ভাষায় প্রকাশ করতে পারে নি।
আমার কাছে এ যেনো জীবনের আরেক অধ্যায়ের শুরু, হঠাতই বড় হয়ে যাওয়া।

বেশ ক মাস আগের কথা। টুকটাক বাজার - সদাইয়ে ব্যস্ত কাছের সুপার মার্কেটে। হঠাৎ বউয়ের ফোন " জলদি বাসা আসো "। পড়ি মরি করে বাসা আসতেই রহস্যময় হাসি, বউ বলে " বলতো কি ব্যপার ? " ।
এদিকে আমি টেনশনে অস্থির। "কোনো সমস্যা !"
"তুমি বাবা - আর আমি মা হতে যাচ্ছি।
আমি তব্দা মেরে গেলাম, আনন্দ-খুশি -স্বপ্ন মেশানো অন্যরকম এক অনুভূতি। তখন থেকেই টুকটুক করে প্রস্তুতি শুরু, হাসপাতালে রুটিন ভ্রমন - সন্তানের জন্য কেটা কাটা- প্যারেন্টিং ক্লাস ইত্যাদি ইত্যাদি। এটা সেটা করতে করতে রাজ্যের সব কেনা কাটা, তার পরো মনে হয় কি যেনো বাকি রয়ে গেলো।
তবে খুব কাছের স্বজন ও বন্ধুরা ছাড়া এ খবরটি কাউকে বলা হয়নি। তার পরো কিভাবে যেনো অনেকেই জেনে গেলো।

অস্ট্রেলিয়ার বসন্তে নাকি সন্তান বেশী জন্মায়। কি জানি বাপু কেনো !

হঠাৎ রাত ১১টার দিকে বউ বল্লো " হাসপাতালে যেতে হবে " , পড়ি মরি করে হাসপাতালের দিকে ছুট লাগালাম। সব কিছু পরীক্ষা করে মিডওয়াইফ ( ধাত্রী ) বলে দেরী আছে। কি আর করা, বাড়ী ফেরত আসতে হলো। এভাবে পর পর ৩ রাতে ৩ বার হাসপাতালের দিকে যাবার পর চতুর্থবারের মতো মিডওয়াইফ সবুজ বাতি দেখালেন, এবার হাসপাতালে ভর্তি হওয়া যাবে।

০৮ অক্টোবর ২০০৮। দূপুরের খাবার সেরে সিগারেট মাত্র ধরিয়েছি তখনই হাসপাতাল থেকে ফোন। " তোমার বউ তোমাকে কাছে পেতে চায় "। ছুটে ডেলিভারী রুমে যাবার কিছুক্ষন পরেই আমার ছেলের জন্ম হলো, সময় তখন দূপুর ২:২৬। সব কিছুই আমার চোখের সামনে। সে এক অন্যরকম অনুভূতি। আমি কাঁদছি - মিডওয়াইফ বলছেন " মাহবুব, কাঁদো কাঁদো -- এরকম কান্না জীবনে খুব কমই কাঁদতে হয়" । সন্তানের নাড়ি কাটার পর ছেলেকে মায়ের কাছে তুলে দিয়ে এক ছুটে বাহিরে এসে সবাইকে ফোন ;
" আম্মু আমি বাবা হয়েছি "
" প্রিন্স তুমি চাচ্চু হয়েছো "
" মামা তুমিতো নানা হয়ে গেলে "
" বস আপনেতো চাচ্চু হয়া গেলেন "
পাশ দিয়ে যারাই যাচ্ছে তারা হয়তো অবাক হয়ে তাকিয়ে ভাবছিলো, ব্যাটা পাগল হয়ে গেলো নাকি ! ব্যাটা কাঁদে কেনো ?
ছেলের কানে কানে আজান দিয়ে বল্লাম " বাবালু, অনেক বড় মানুষ হও, অনেককক বড়"।
ছেলের নাম রেখেছি "আজলান মাহবুব দিব্য"

ক্যানবেরয় আমার বড় ভাই মানিক বল্লেন " ওয়েলকাম টু ফাদার্স ক্লাব ", তাই তো ! বাবা হয়ে গেলাম। সত্যি ? বিশ্বেষ হয় না।
আরিফ জেবতিক ভাই প্রশ্ন করলেন " সুমন, অনুভূতি কেমন?"। কঠিন, অনুভূতিটা প্রকাশ করে আসলেই কঠিন।
জীবনের আরেক স্বপ্নযাত্রা সবে শুরু হলো। অনেক দ্বায়িত্ব।

লেখাটি আমার ব্লগে পুর্বে প্রকাশিত।
http://amarblog.com/mahbub-sumon/16520

 

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভেচ্ছা মাহবুব ভাই । লেখাটা পড়ে অনেক ভালো লাগলো
নতুন অতিথির জন্য অনেক অনেক অনেক আদর , ভালোবাসা
৪. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১
শওকত হোসেন মাসুম বলেছেন: অসাধারণ অনুভূতি। আমার মেয়ে হওয়ার সময়ের কথা মনে পড়লো। এর কোনো তুলনা হয় না।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই। আসলেই অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোলাগা।

৫. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
আসিফ আহমেদ বলেছেন: ভাষায় যা লেখা কঠিন তাও তো আমাদের কে অনেক কিছুই জানালেন।
অনেক অনেক অভিনন্দন, ভাবীকে সালাম জানাবেন।
আর দিব্যর জন্য প্রাণঢালা দোয়া।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আসিফ ভাই। এবার আপনার পালা ;) আপনার কাছ থেকে এরকটি একটা লেখা আশা করছি অচিরেই

৬. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
নির্বাসন বলেছেন: শুভেচ্ছা আপনাকে আর নবজাতকের জন্য শুভ কামনা।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

৭. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
মেসবাহ য়াযাদ বলেছেন: জটিল কইসেন বস। আপনেরে বহুত খুশী লাগতেছে...!!!

আমি " দিব্য " চোখে দেখতে পাচ্ছি, এই ছেলে বড় হয়ে বাবা-মা'র মুখ উজ্জ্বল করবে...

শতায়ু (মিনিমাম) হ' বাবা
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেসবাহ ভাই। আমি আসলেই অনেক খুশি, অন্যরকম খুশি ও সুখি মানুষ।
দোয়া করবেন আমার ছেলেটার জন্য যাতে ও একজন প্রকৃত মানুষ হতে পারে।

৮. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১০
আবুল বাহার বলেছেন: ''দিব্য'' নামটা খুব পছন্দ হয়েছে ।

কেমন আছে ও ? ভাবীর খবর কি ?


আবারো অভিনন্দন আপনাকে আর ভাবীকে ।
দিব্যর জন্য অনেক আদর।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ বাহার ভাই।
দিব্য ভালো আছে, একটু বড়ও হয়েছে :)

৯. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
জানা বলেছেন:

অভিনন্দন মাহবুব সুমন।
অনেক অনেক বড় মানুষ হয়ে উঠুক "আজলান মাহবুব দিব্য", মানুষের জন্য মানুষ হয়ে উঠুক।

ভাল থাকুন, আনন্দে থাকুন।

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ জানা।
খুব সম্ভবত আমার কোনো লেখায় এটাই আপনার একমাত্র ও প্রথম কমেন্ট :)

১০. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
নিহন বলেছেন: অভিনন্দন ।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১২. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
মাহিরাহি বলেছেন: দোয়া রইল ভাতিজার জন্য, শুধু আপনার না, দেশেরও যেন মুখ উজ্জল করে।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৩. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
অরূপ রতন বলেছেন: আপনাকে ও বৌদিকে অভিনন্দন। নবজাতকের জন্য ভালবাসা।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

১৪. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
ঘাসফুল বলেছেন: আমার ৪বছর আগের সৃতি মূহুর্তে সামনে নিয়ে আসলেন... খুব ভালো লাগলো লেখাটা পড়ে ...
১৫. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
মুকুট বলেছেন: অভিনন্দন মাহবুব সুমন! আমরাও চাচা হয়ে গেলাম! ;)


দীর্ঘজীবি হও ভাতিজা! সেই সাথে আপনাদেক দুজনকেই অভিনন্দন!
১৬. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: ক্লাসে আছি চাচা ... আপ্নারে কমেন্ট কর্তে লগইন কর্লাম --

"আহারে কবে যে এরুম পোস্ট লেখুম !!!" :|
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: যলদি বিয়া কইরা ফেলাও। অনেক দিন মিস্টি মুস্টি খাই না :(

১৭. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
রেজওয়ান বলেছেন: অভিনন্দন বাবা, মা, দিব্য সবাইকে।
১৮. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
মাহবুব মোর্শেদ বলেছেন: ওভিনন্দন। লেখাটা খুব ভাল লাগলো।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ মামো ;) অনেকদিন পর আমার কোনো ব্লগে কমেন্ট করলেন।
আপনার ভালো লেগেছে জানতে পেরে আমারো অনেক ভালো লাগছে।

১৯. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
রাশেদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন টাকিলা কাক্কু! :)

দিব্যের জন্য শুভকামনা থাকবে সবসময়ে।
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: ভাতিজা , তুমার বিবাহ কবে ? অনেক দিন মিস্টি মুস্টি খাই না, লাড্ডুভি না :(

২০. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
সাইফুর বলেছেন: বাবুটাকে আদর, আর বাবুর বাবা মাকে অভিনন্দন
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: কাছিমের মাথার সৌদি রুমালটারে সেইরম মানাইছে। :)
অনেক অনেক ধন্যবাদ সাইফুর

২১. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
মিয়াবেপারী বলেছেন: মাবব্রুক মাইজাক ( এরাবী )
অর্থ Congratulation for what you got.
২২. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
রুখসানা তাজীন বলেছেন: ইসসসস, কোনদিন বাবা হতে পারবনা। ভাবতেই খারাপ লাগছে :(
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ইসসসস, কোনদিন মা হতে পারবনা। ভাবতেই খারাপ লাগছে :(

২৩. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
মিয়াবেপারী বলেছেন:
আজকের শিশু
আগামীকালের যুবক
ভালোবাসায়, শ্রদ্ধায় ভরে থাক
আপনার বুক .......
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: অনেক অনেক আন্তরিক ধন্যবাদ

২৪. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
রাজামশাই বলেছেন:

দিব্য চোখে তোর দিব্য-রে দোয়া করলাম।

ভাল থাকুক সারাজীবন।
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ রাজামশাই

২৫. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অভিনন্দন মাহবুব ভাই। আজলানের জন্যে শুভকামনা। ভাবীকে শুভেচ্ছা।
২৭. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
ঝড়ো হাওয়া বলেছেন: নয়া ভাতিজার জন্য দোয়া রইলো ;)
২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: ঝড়ুর দোয়া যথাস্থানে পৌঁছে যাবে :)

২৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৩
নুশেরা বলেছেন: আবারও অভিনন্দন।
২৯. ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫
মুনীর উদ্দীন শামীম বলেছেন: বিলম্বিত অভিনন্দন!!!!!!!!!!!!!
৩০. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০১
জ্বিনের বাদশা বলেছেন: ভাতিজা, নাতি আছে কেমন? ;)
৩২. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ভাতিজারে দেক্তে ইচ্ছা কর্তাছে :(
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: :) আর কিছুদিন পরতো আপনের খবর আসতাছে :) তখন ব্লগ ঝড় বইয়া যাইবো ।

৩৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
প্রচেত্য বলেছেন:
অভিনন্দন আপনাকে ও ভাবীকে
আর আদর রইল বাবু দিব্য সোণামনির জন্য
শুভকামনা আপনার পুরো পরিবারের জন্য
২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রতেচ্যদা

৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪০
মুহিব বলেছেন: congrates!! সে অনেক বড় হোক, অনেক বড়।
৩৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: অভিনন্দন আবারো.....।
আসলেই সেই অনুভূতি কখনো ছোণনয়া যায় না ,যাবে না......যার যার নিজস্ব।খুবই অসাধারন তা।
ভালো লাগা ভরে থাক বাবা মায়ের সময়গুলো দিব্যকে ঘিরে......
চোখের পলকে চলে যাবে এই সময়গুলো।
আনন্দে কাটুক।
শুভকামনা।
৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৮
শিরোনামহীন বলেছেন: বাবুটাকে আদর, আর বাবুর বাবা মাকে অভিনন্দন :) :) :)
৩৮. ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৯:২১
শাহানা বলেছেন: আপনার লেখা পড়ে আমার চোখেও পানি এসে গিয়েছে। সামহোয়্যার আউটকেও লিংকটা পাঠালাম।
৩৯. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
মানবী বলেছেন:
অভিনন্দন মাহবুব সুমন :)
আজলান মাহবুব দিব্য খুব সুন্দর হয়েছে, মাশআল্লাহ্। নবজাতক ও তার মা'র সুস্থততা কামনা করছি। :-)

------------------------------------------------------------------------

সতর্ক বাণী:-<br /> __________

"০৮ অক্টোবর ২০০৮। দূপুরের খাবার সেরে সিগারেট মাত্র ধরিয়েছি তখনই হাসপাতাল থেকে ফোন। "

- গর্ভবতীমা ধূমপায়ি হলে বা ধূমপায়ীদের কাছাকাছি অবস্থান করলে গর্ভের শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ব্যহত হয়।

ধূমপায়ীর সংস্পর্শে থাকা সকল বয়সীদের স্বাস্থের জন্য হানিকারক হতে পারে, যা ছোট্ট শিশু বিশেষ করে নবজাতকের জন্য অত্যন্ত ভয়াবহ

------------------------------------------------------------------------------

 

মোট সময় লেগেছে ১.২৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সাধারন মানুষ
www.mahbub-sumon.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ