somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামীর সুবিধাবাদী ভূমিকা, "অতীত, বর্তমান ও ভবিষ্যত" ও শংকা

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
দস্তরি তাজাজি বইয়ে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও আধ্যাত্বিক নেতা মাওলানা আবুল আলা মওদুদি লিখেছেন, " আইন পরিষদ গুলোতে মহিলাদের সদস্য হওয়ার অনুমতি দেওয়া হোলো পাশ্চাত্য জাতিসমুহের অন্ধ অনুকরন। ইসলামের নীতিমালা এর অনুমতি দেয় না। ইসলামের রাজনীতি ও দেশের প্রশাসনিক দায়িত্ব কেবল পূরুষের ওপরই ন্যস্ত"

১৯৫৪ এর নির্বাচনে ফাতেমা জিন্নাহ রাষ্ট্রপ্রধান হতে পারেন কি না এ বিষয়ে এক প্রশ্নের উততরে তিনি বলেছিলেন ," মহিলাদের কর্মক্ষেত্র আলাদা। সুতরাং মিস ফাতেমা জিন্নাহর রাষ্ট্রপ্রধান পদ গ্রহনের প্রশ্ন আসেই না। এটা হোলো পূরুষের কাজ।"

কিন্তু যখন সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে মিস ফাতেমা জিন্নাহকে যখন মনোয়ন দেয়া হয় তখন তিনি সুর পাল্টে ফেলে বলেন , " মহিলা রাষ্ট্রপ্রধানের ব্যপারে কোনঐ বাধ্যবাধকতা নেই। মহিলাদের নেতৃত্বে যুদ্ধ করা বা হজ্ব করা অবৈধ বলাও অন্যায়।"

ঠিক একই জিনিস বর্তমান সময়েও আমরা দেখছি। বিএনপির সাথে জোট বেঁধে ক্ষমতার লড়াইয়ে নামতে বা বেগম খালেদা জিয়ার পদতলে বসে রাজনীতি করতে তাদের সুবিধাবাদী চরিত্রে বাঁধে না। অথবা শেখ হাসিনার সাথে এক টেবিলে বসে রাজনীতির আলোচনায় বসতে তাদের বাঁধে না।

২.
জামায়াতের কথা ও প্রচারনা শুনে বা পড়ে অনেকরই মনে হতে পারে, ঠিকইতো আল্লাহর বিধানেইতো মানুষ চলবে, মানুষের আবার বিধান কিসের।
কোথায় আছে সে বিধান ?
সেটা আছে কোরানে, আল্লাহর কালামে।
আর কোথায় আছে সে বিধান?
সেটা আছে হাদিসে, নবীর (সা.) কথায়।
আর কোথায় আছে সে বিধান ? সেটা আছে ইজমায়। সাহাবাদের কথায় ও নির্দেশনামায় ও বানীতে।
আর কোথায় আছে সে বিধান ? সেটা আছে কিয়াসে।

কিন্তু সেই কালাম, কথা ও জীবনযাপনের ব্যখ্যা করে আমাদের সমকালে গ্রহনযোগ্য বিধান কে দেবে? জামায়াত বলছে, এটা দেবে তারা। কোরান সম্পর্কে তাদের ব্যখ্যাই বিধান। ... ওদের ব্যখ্যাই হচ্ছে বিধান ...

এটাই হচ্ছে জামায়াতের সব চাইতে বিপদজ্জনক দিক।

৩.
জামায়াত গনতন্ত্রেই বিশ্বাস করে না। তারা মনে করে গনতন্ত্র হোলো মানুষের তৈরি আইন। আর এই আইন দ্বারা মানুষের কল্যান সম্ভব নয়। গভর্নমেন্ট বাই দি পিপল, ফর দি পিপল , অব দি পিপলের বদলে তারা বিশ্বাস করে গভর্নমেন্ট বাই আল্লাহ,ফর আল্লাহ, অব আল্লাহ।
আর মহান আল্লাহতায়ালা দ্বারা নির্বাচিত কারা ? জামায়াতে ইসলামী।
কাজেই গনতন্ত্র নামে 'ইহুদি-নাসারাদের মতবাদ' তারা কিছুতেই মানে না।

কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহন করে কেনো ?

৪.
জমায়াত চায় গনতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করতে এবং তারা একি সাথে বিশ্বাস করে এই গনতান্ত্রিক পন্থায় তারা বিশ্বাস করে না। তারা মনে করে গনতান্ত্রিক পন্থা, নিয়ম, প্রক্রিয়া বা সংবিধান মানুষের তৈরি। তারা বিশ্বাস করে মানুষের তৈরি বিধান দ্বারা রাষ্ট্র ও সমাজ চলতে পারে না। তারা বিশ্বাস করে রাষ্ট্র ও সমাজকে চালাতে হবে আল্লাহর তৈরি আইন/বিধান দ্বারা, কোরআন-সুন্নাহর ভিততিতে।ক্ষমতায় গিয়ে তার প্রথমেই যে কাজ টা করবে তা হোলো গনতান্ত্রিক প্রকৃয়াকে ধ্বংস করে তাদের মতবাদ প্রতিষ্ঠা করা।
তা হলে কি হবে ? গনতান্ত্রিক নিয়ম বা প্রক্রিয়ার সুযোগ গ্রহন করে সেই নিয়ম বা প্রক্রিয়াকের ধ্বংস করার জন্য যে অপশক্তি ততপর সেই অপশক্তিকে কি আমরা সুযোগ করে দিবো?

৫.
সমাধান কি ?

জামায়াত কে নিষিদ্ধ ঘোষনা করা ?
নিষিদ্ধ করা হলেই কি পরিপূর্ন সমাধান চলে আসবে। তাও নয়, বরং নিষিদ্ধ করলে এই ভয়ংকর দানবটা ভয়ানক সব কান্ড ঘটিয়ে ফেলতে পারে।
আর নিষিদ্ধ না করলে কি হবে ?
জামায়াতকে নিষিদ্ধ না করলে গনতন্ত্রকে খেয়ে ফেলার জন্য গনতন্ত্রকে ব্যবহার করতে থাকবে। জামায়াতকে গনতন্ত্রে অংশগ্রহন করতে দেবার মানে হোলো সাপের লেজ খাবার মতো ঘটনা, নিজের মুখ দিয়েই নিজের লেজ খাওয়া শুরু করা। এর শেষ হবে নিজের মুখ দিয়ে নিজের মুখ খাওয়া।

৬.
জামায়াতের মতো আরো অনেক ছোট কিন্তু আরো ভয়ংকর উগ্রবাদী রাজনৈতিক দল আছে বাংলাদেশে। জামায়াতের কর্মকান্ডের ফাঁক তাকে এসব অপশক্তি শক্তি সন্চয় করছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এদের দিকেও সমান ভাবে দৃষ্টি দিতে হবে। নইলে একদিন এরা জামায়াতকেও ছাড়িয়ে যাবে। 'বাংলা হবে আফগান আমরা হবো তালেবান' এই শ্লোগানের বদলে আমদের শুনতে হবে " বাংলা হোলো আফগান আমরা আজ তালেবান"।

১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×