কালো রাত একদিন আমার কাছে
একটি আয়না আবদার করেছিল
আমি হেসে বলেছিলাম আয়না দিয়ে কি হবে?
রাত বলেছিল ওতে আমার প্রতিচ্ছবি দেখতে চাই
নিশ্চিত হতে চাই কতোটা কুৎসিত
কতোটা কলঙ্কিত আমার চেহারা
আমি বলেছিলাম, অন্ধকারে আয়না নিজেই অন্ধ হয়ে যায়
সে চায় আলোকের বিচ্ছুরণ
অন্ধকার তার কাছে মৃত প্রেতাত্মা
এ কথা শুনে রাতের কালো মুখ আরো কালো হয়ে গিয়েছিল
আমিও চলে এসেছিলাম
কোন শান্তনার বাণী শোনাতে পারি নি তাকে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৭ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



