আমাকে একটি রং ফসর্াকারী ক্রীম কিনে দেবে ভাই?
ওটা মেখে ফসর্া হবো।
বহুদিন ধরে চাঁদের অহংকারী হাসি
জ্বালিয়ে দিচ্ছে পিত্তিটাকে
ওর ওই মিনমিনে আলোর গোষ্ঠী মারি।
আমি বলেছিলাম, আমার যে টাকা নেই ভাই
থাকলে তোমায় কিনে দিতাম
রাত অভিমান করে বলেছিল, থাক্ লাগবে না।
কালো হয়ে জন্মেছি_ কালোই থাকবো
তোমরা আলোচোর চাঁদের বন্দনাই কর।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



