এই বুকে আর মাথা রেখো না কখনো
খুঁজতে যেয়ো না অতীত প্রেমের পরশ
তৃষ্ণার্ত বুকের হাহাকার
রক্তাক্ত হৃদপিন্ডের ঝংকার
মৃত্যুমুখে ঠেলে দেবে তোমার মস্তিস্ককে
প্রেমহীনতার প্রকট পাথরাঘাত পথভ্রষ্টই করবে শুধু তোমাকে
মনে রেখো-এই বুকটা আর সেই বুক নেই এখন
যেখানে কোনো একদিন চাষ হতো পবিত্র ভালোবাসার।
এই মনের সাথে আর মন মেলাতে চেয়ো না কখনো
বুঝতে যেয়ো না কষ্টের সুদূর সীমানা
তিক্ত মনের তিরস্কার
রিক্ততার চিতকার
চপেটাঘাত করবে তোমার অহমিকাকে
শুন্য মনের মহাশুন্যে শুধু তলিয়েই যাবে তুমি
জেনে রেখো- এই মনটা আর সেই মন নেই এখন
যেখানে কোনো একদিন অবাধ বিচরণ ছিল তোমার মোহাবিষ্ট মমতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


