তোমার করুণ মৃত্যু কামনাই করি
আমি কোনো মহাত্মা প্রেমিক নই
নই কোনো কাল্পনিক কবি
তোমার ছলনার বিষে আর কোনো পুরুষের আত্মাহুতি
চাই না আমি
আমি তো জানি তোমার বিষের বিশেষত্ব
তোমার মৃত্যুই মঙ্গলজনক
তুমি মরে মুক্তি দাও নির্বোধ পুরুষদের
তোমার ছত্রিশ কলা বোঝার কলাকৌশল এখনো
রপ্ত করতে পারেনি তারা।
তোমার ধ্বংসই প্রত্যাশা করি
আমি কোনো অনাসৃষ্টির সুরধারা নই
নই কোনো আলোকদীপ্ত রবি
তোমার তান্ডবলীলার লেলিহান শিখায়
সেদ্ধ হতে দেবো না আর কোনো হৃদবান পুরুষকে
আমি জানি তোমার ধ্বংসলীলার ধুসরতা
তোমার পরলোক গমনই প্রত্যাশিত
তুমি পটল তুলে শান্তি দাও শান্ত প্রেমিকদের
তোমার মিলিয়ন মিথ্যার মিথ এখনো
ধরতে পারে নি তারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



