-তোর চোখের নিচে কালো দাগ কেনো?
-রাত জেগে ফোনে প্রেম করেছি
- প্রেমটা কি শুধুই ফোনে নাকি মনেও ছিলো?
-ভেবে দেখিনি
-তোর চোখে এতো জল কেনো?
-ওর লাল চোখে তাকিয়েছিলাম বহুক্ষণ
- শুধুই কি চোখের লাল নাকি হৃদয়ছেঁড়া রক্তের লালেও
দৃষ্টিপাত করেছিলি?
-ভেবে দেখিনি
-তোর শরীর এতো নিস্তেজ কেনো?
- কেনো আবার, আদর নিয়েছি, আদর
- শুধুই আদর নিয়েছিস নাকি দেয়ার চেষ্টাও করেছিস?
- ভেবে দেখিনি
-তোর ঠোঁটের লিপস্টিকের এ হাল কেনো?
-ওর ঠোঁট রাঙিয়ে দিয়েছি
-শুধুই কি ওর ঠোঁটই রাঙিয়েছিস নাকি মনটাকেও?
-ভেবে দেখিনি
-একি! তোর শরীর এতো শীতল কেনো?
-বললাম তো উত্তাপ কমিয়ে এসেছি
-শুধুই কি শরীরের উত্তাপ কমিয়েছিস নাকি মনেরও? এবার ভেবে দেখতো।
-মনের উত্তাপ কমিয়ে মরবো নাকি? দূর হ হতচ্ছারা!!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৮ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


