এক মুঠো কান্না

২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:০০

শেয়ার করুন:                   Facebook

রাতের জন্য রেখে দিলাম এক মুঠো কান্না
স্মৃতির কষ্টরা দল বেঁধে সাঁতার কাটতে আসবে
চোখের সমুদ্রে, দুঃখের চাদর বিছিয়ে চন্দ্র স্নান করবো
প্রেম নামের অধুনালুপ্ত বালুকাময় সৈকতে
আর মরা বাতাসগুলো গায়ে মেখে গুনগুন করে গাইবো
কুৎসিত ঝংকারের ক্রন্দনগীতি।

সহস্র আলোকবর্ষ দূরে বসেও শুনতে পাবে তুমি
সেই কান্নার করুণ আওয়াজ
হয়তো মহাকাশ থেকে ঝরে ঝরে পড়বে
তোমার প্রেমানুভূতির পালকগুলো
ঠিক আমার চোখের সাগরে
ওগুলো সাঁতার দেবে
কষ্টদের সাথে
কান্নার মজুত শেষ হলে নেমে এসো পোড়া বুকে
শুনিয়ে যেয়ো বিষাক্ত কিছু বাণী
আবারো সঞ্চয় করবো কিছু কান্না রাতের জন্য
আবারো যাবো চন্দ্র স্নানে
আবারো কাঁদবো মনের সুখে।

 

 

  • ২৫ টি মন্তব্য
  • ১৪৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৩
comment by: চিকনমিয়া বলেছেন: এইডা ভালা লাগচে:(
পেলাচ
২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫০
comment by: আশিকুর রহমান বলেছেন: +
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: সহস্র আলোকবর্ষ দূরে বসেও শুনতে পাবে তুমি
সেই কান্নার করুণ আওয়াজ .........কথাগুলো খুব ভালো লাগলো

শুভেচ্ছা থাকলো ।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন:
চিটি, ভালো থাকবেন।

৪. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৯
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: সুমনভাইয়ের দুঃখের কবিতা পড়েও আনন্দ পাই!
খুবই ভালো হইছে
তো ভালো তো?
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন:
ফেসবুকে আপনারে পাইলাম।

৫. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৪
comment by: রাতিফ বলেছেন: "কান্নার মজুত শেষ হলে নেমে এসো পোড়া বুকে
শুনিয়ে যেয়ো বিষাক্ত কিছু বাণী
আবারো সঞ্চয় করবো কিছু কান্না রাতের জন্য
আবারো যাবো চন্দ্র স্নানে
আবারো কাঁদবো মনের সুখে।".........দারুন লাগলো।







সুমন ভাই, কবিতা তো খুব ভালো লাগলো।


ভালো থাকেন।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন:
রাতিফ আপনার খবর কি? লেখালেখি কমেন চলছে।

৬. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: অক্ষর বলেছেন: কান্নার মজুত শেষ হলে নেমে এসো পোড়া বুকে
শুনিয়ে যেয়ো বিষাক্ত কিছু বাণী
আবারো সঞ্চয় করবো কিছু কান্না রাতের জন্য

ভালো লাগলো
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন:
নাজমুল ভাই, কেমন আছেন?
ভালো থাকুন সব সময়।

৭. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৫
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: ফেসবুকের সালাহউদ্দিন মুহম্মদ সুমন নিশ্চয়? আজ 'বন্ধুত্ব' গ্রহন করলেন!
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন:
হ্যাঁ, একজন বন্ধু হাতছাড়া করতে চাই নি।

ভালো থাকবেন।

৮. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:২১
comment by: অক্ষর বলেছেন: কি ভাই, নতুন লেখা কই?
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন:
নির্বাচন নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে ভাই। লিখার জন্য তো আমি ব্যাকুল হয়ে আছি। মনমেজাজ খারাপ লিখতেও পারছি না। মাথাটা ব্যথা করছে সেই সন্ধ্যা থেকে।

ভালো থাকবেন। অনেক অনেক ভালো।

৯. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:২২
comment by: অক্ষর বলেছেন: আগে প্লাস দেই নাই, দিয়া গেলাম
১০. ০৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০২
comment by: প্রণব আচার্য বলেছেন: কান্নার মজুত শেষ হলে নেমে এসো পোড়া বুকে...



কেমন আছেন?
১১. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৪
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
অনেকদিন পর দেখলাম আপনাকে দাদা।

আমি আছি মোটামুটি।

আপনি ভালো আছেন তো?
১২. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
comment by: পিটার বলেছেন: বস ক্যামন আছেন?
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন:
আপনাদের দোয়াতে ভালোই আছি ভাই।

১৩. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৯
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে লেখাটা।
১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:২১
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: কেমন আছেন রাশেদ ভাই ?
১৫. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৩
comment by: শেখ জলিল বলেছেন: চোখের সমুদ্রে, দুঃখের চাদর বিছিয়ে চন্দ্র স্নান করবো
...এই লাইনটা খুব ভালো লাগলো।
১৬. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৬
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
জলিল ভাই,
অনেক দিন পর দেখলাম আপনাকে।

ভালো থাকবেন।

 



 


জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা করছি ভোরের কাগজে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি"...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৬২৪০