আমার প্রিয় পোস্ট

মরে গেছি বলে বাঁচার স্বপ্ন দেখবো না ?

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২

শেয়ারঃ
0 0 0

মরে গেছি
তাই বলে বাঁচার স্বপ্ন দেখবো না ?
আমি তো আজো হাঁটি মৃত্যুকূপের চারপাশে
লাল ইটের সুরকিতে শুঁকি জীবনের সুগন্ধ
অবাক হয়ে দেখি মরা কূপের মৃত্যুক্ষুধা
মাঝে মাঝেই উঁকি দিই যমদূতের পানশালায়
মনে মনে মেপে দেখি
জীবন থেকে মরণের দৈর্ঘ্য
বেঁচে নেই ; পঁচেও গেছি ঠিক
তবে কি পারি না মরার স্বাদ আস্বাদন করতে পূনঃবার?

আমার দেহে মাংসপঁচা দুর্গন্ধ
মৃত্তিকার ক্ষুধার কাছে হার মেনেছে শরীরের হাড়গোড়
ক্ষয়ে ক্ষয়ে ক্ষীণ হয়ে গেছে বিশ্বাস-অবিশ্বাসের বল্গা হরিন
তবু ওরা ছুটে বেড়ায় জীবনের সন্ধানে
মৃত ? তো হয়েছেটা কী ?
মৃত বলেই তো জানি জীবনের মূল্য
না বাঁচি কখনো; দেখলামই নাহয় বাঁচার স্বপ্ন!
না দেখা হলো জীবনের মুখ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৬
মিলটন বলেছেন: সেটাই তো সপ্ন দেখতে তো আর দোষ নেই। ভালো হয়েছে সুমন। +


হারানো কবিতার খাতাটা কি পাওয়া গেল?
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন:
হ্যাঁ, ওটা পাওয়া গেছে। বগুড়াতে আমার বোনের কাছে আছে।

কেমন আছেন মিলটন ভাই???

০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন:
নাজমুল ভাই অনেক ভালো থাকবেন।

৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮
অরূপ রতন বলেছেন: যমদূতের ইমান আছে। ঘুস নেয় না !!!!
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন:
হা হা হা

ঘূষ শুধু ওই জায়গাতেই পৌছুতে পারে নি।

৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১২
নাজনীন খলিল বলেছেন:
খুব ভাল একটি কবিতা পড়লাম। ধন্যবাদ কবি।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন:
মন্তব্য ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে।

৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
রুবেল শাহ বলেছেন: খুব সাবলিল হলেও অতল গহবরে হারিয়ে যাবার যোগাড়..........

শুভেচ্ছা রইল
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন:
রুবেল আপনি কবে আসছেন দেশে ?

 

মোট সময় লেগেছে ০.৯০০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাজ করছি সময় টিভিতে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি"...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ