অলস অলস লাগে অযথাই
সময়কে ঝুলিয়ে রাখি অসময়ের ময়লা হ্যাঙ্গারে
চোখের পাতায় তুলে দিই ওজনদার ঘুম
সারাজীবন ঘুমাতে ঘুমাতে ঘুমগুলোও হয়ে গেছে কেমন যেনো
স্বপ্ন আসে, দুঃস্বপ্ন আসে
আরো কতো কে আসছে যাচ্ছে; শুধু তুমিই আসছো না
তুমিও অলস হয়ে গেছো- ঠিক আমার মতো
ঠিক সময়ের মতো; ঠিক আমাদের জরাজীর্ণ ভালোবাসার মতো
অলসতার খোলস ত্যাগ যেনো দুস্কর কর্ম।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



