আমি আসি আর ফিরে যাই
দেখে যাই পূরনো বৃক্ষের গায়ে স্মৃতির ক্ষত, রেখে যাই ভালোবাসা
যতোটা পারি এখনো অবিরত
দীর্ঘশ্বাসের তোড়ে উড়ে যায় শুকনো পাতার দল। চোখের জলের
মুক্তাদানায় শিশিরকন্যা সাজে দূর্বাঘাসের বন। প্রতিদিনই আমার পা
জড়িয়ে ধরে এই অরণ্যের গুল্ম-লতা, ওরা ফিরে যেতে দিতে চায় না
কিছুতেই। তবু আমি আসি আর ফিরে যাই
তুমি তো আসোই না, ফিরবে কী করে?
(প্রথম পাতায় না আসায় কবিতাটি রিপোস্ট করলাম।)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



