somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মডারেট মুসলিম" কাকে বলে? কারা বলে?

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারে ভাস্কর্য ভাঙার উত্তেজনা এখন প্রায় দাবানলে রূপ নিল মনে হয়। নানান জায়গায় খন্ড খন্ড বাহাস, চিন্তাজাগানিয়া এবং প্রোঅ্যাক্টিভ, এই ব্লগে সেই ব্লগে। আরিফ জেবতিক বনাম ত্রিভূজ, মাহবুব মোর্শেদ, জামাল ভাস্কর এবং রিফাত হাসান এবং আরো কেউ কেউ। আমি নিজেও একটা পোস্ট লিখেছিলাম, তবে ফোকাস ছিল ভিন্ন।

ভাস্কর মূর্তি ভাঙার রাজনীতিকে বিদ্যমান সরকারের মাজাভাঙা দশার ধারাবাহিকতায় দেখতে চেয়েছেন, পপুলার নোশন এটাই। রিফাত দেখলাম মধ্যবিত্তের মনোভাবকে "প্রতিক্রিয়ামূলক" মনে করছেন এই প্রেক্ষিতে, তাইলে মোল্লারা যখন ভাস্কর্যের দড়ি নিয়া টানাটানি করতেছিল সেইটা কি প্রতিক্রিয়ামূলক ছিল না? বিস্তারিত আলাপ হতে পারে এ নিয়ে। তবে এখন আমি ছোট্ট করে একটা বিষয় পাড়তে চাই। আরিফ জেবতিক বিষয়টা তুলেছেন সময়োপোযোগী। মডারেট মুসলিম। উত্তর দিতে গিয়ে অনেকেই এনগেজ করেছেন, কিন্তু আলোচনা বরাবরের মত ধর্মতত্ত্বের দিকে চলে গেছে। আরিফ জেবতিকের পোস্টে যেমন, ত্রিভূজের পোস্টে তেমনি।

আমি মনে করি, "মডারেট" মুসলিম কোনো ধর্মতাত্ত্বিকভাবে ব্যাখ্যাযোগ্য কোনো অভিধা নয়। এটা সম্পূর্ণত পলিটিক্যাল আইডেন্টিটি। ৯/১১ উত্তর দুনিয়ায় "মডারেট" নামের ফিল্টারটি মার্কিনরাজ আবিষ্কার করেছে মুসলমানদের বেলায়, এবং সেটা তার নিজের স্বার্থে। এখানে ইসলামি বিধানের তারতম্য দেখে কাউকে "চরমপন্থী" বা "মধ্যপন্থী" আখ্যা দেয়া হচ্ছে না, বরং যে রাষ্ট্রটিকে মার্কিন তার জন্য নিরাপদ মনে করে না সেটা "চরমপন্থী" রাষ্ট্র আর যে রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ সেটা "মডারেট"। লক্ষ্য রাখতে হবে, এই সার্টিফিকেট দেওয়ার মালিক শুধুমাত্র মার্কিন-বৃটিশ শক্তি, আর পৃথিবীর তাবৎ মুসলিম এর গ্রহীতামাত্র। কোন্ দেশের মুসলিম কতটুকু ইসলামী জীবনচর্চা করছে, সেই বিবেচনা হিসাব নিকাশ করে এই সার্টিফিকেট দেয় না তারা। দেয় তাদের নিজেদের প্রয়োজনে। আমরাও এই সার্টিফিকেট পাওয়ার পর আহ্লাদিত হই, সেটাও সম্ভবত জাগতিক ধান্দার কারণেই। ফলে এই শ্রেণীকরণ রাজনৈতিক এবং এর সাথে ইসলাম ধর্মের কোনোই সম্পর্ক নাই। কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে ইসলামী জীবনদর্শনে যে দুরকমের পন্থা মাঝে মাঝে তৈরি হয় (যথা, আশআরীয়া-জাবারীয়া), সেই বিভাজন দিয়ে হালের মডারেট-মিলিট্যান্ট ইসলামি পরিস্থিতিকে ব্যাখ্যা করা অর্থহীন।

ফলে পোস্ট ৯/১১ মডারেট মুসলিম নিয়ে আলোচনায় ইসলামী ধর্মতত্ত্বের আলোচনা তখনই ভ্যালু অ্যাড করবে যখন আমরা "মডারেট" শব্দটিকে তার কনটেমপরারি ব্যঞ্জনাসহ বুঝবো।

কিন্তু সব মিলিয়ে বাঁধ ভাঙার ব্লগে একটা দারুণ ব্রেইনস্টর্ম হয়ে গেছে ভাস্কর্য ভাঙার উছিলায়। সবাইকে অভিনন্দন।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১
৪০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×