আমার প্রিয় পোস্ট

http://joyodrath.blogspot.com/

কন্যাকুমারি

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

শেয়ারঃ
0 0 0

কন্যাকুমারির শেষ শিলাখন্ডের কথা অনেক ভেবেছি
আরশোলার লাল চাঁদোয়া-ঢাকা কোনো গ্রামে শুয়ে থেকে
এভাবে ভাবনাশূন্য হয়েছি। বোবা হয়ে গেছি
ভরা বর্ষার হাওড়ে
শেষরাতের উচ্চাকাঙ্ক্ষী মাস্তুলে আটকে-থাকা নক্ষত্রগুলোর মত

ভেবেছি নক্ষত্রের কথা
মুহূর্তের অগ্নিশিখায় ছাই হয়ে গেছে কত অজস্র উল্কা
এই ভূ-ত্বকে ফুটে থাকা সন্ধ্যামালতিগুলোর প্রশংসা না করেই
আপন আনন্দে ওরা দগ্ধ হয়ে গেছে

প্রতিটি সমাপ্তিরই বর্ণমালা ও নিজস্ব কোলাহল থাকে
মাস্তুল থেকে দড়িদড়া খুলে নেয়ার দিনগুলোতে আমার
যেরকম মনে হয়েছিল -- কোনোরকম দুঃখবোধ না করেই ভেবেছিলাম
মাঝিরা এবার থেকে ভাটিয়ালি বিক্রি করে কিনবে মবিল

আরো দশটি বন্দরের মাটি নখে নিয়ে যে স্টীমার সমুদ্রে যাবে
তার ঢেউ পৌঁছাল কামারের নিভন্ত চুল্লীতে -- ওয়েল্ডিং এর শিখা
জ্বলল যত্রতত্র -- অসংখ্য প্রপেলার আর অধীর হয়ে ওঠা
শিশুনোঙ্গরগুলো -- যেন বর্ষার বিস্তীর্ণ জলাভূমির নিঃসীমে কোথাও
কোনো শৈলতীর থেকে ওদের জন্য সিঁড়ি নামিয়ে রেখেছে কন্যাকুমারি!


১৯৯৩

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯
হায়দার কািরগর বলেছেন: অদ্ভুত ভাললাগার কিছু শব্দ ব্যাবহারে বিমোহিত হলাম।
শুভেচ্ছা।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫
নিবিড় বলেছেন: কন্যাকুমারির শেষ শিলাখন্ডের কথা অনেক ভেবেছি
আরশোলার লাল চাঁদোয়া-ঢাকা কোনো গ্রামে শুয়ে থেকে
এভাবে ভাবনাশূন্য হয়েছি। বোবা হয়ে গেছি
ভরা বর্ষার হাওড়ে
শেষরাতের উচ্চাকাঙ্ক্ষী মাস্তুলে আটকে-থাকা নক্ষত্রগুলোর মত

চমৎকার!
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: আপনার সাথে অমত কার?

৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
সবাক বলেছেন: "মাঝিরা এবার থেকে ভাটিয়ালি বিক্রি করে কিনবে মবিল"

ভাইরে এ লাইনটি আমার কাছে অন্যরকম ভালো লাগলো।


মুগ্ধতা নিয়ে গেলাম।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: সাথে ধন্যবাদও দিয়ে দিলাম।

৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনার উপমা আর চিত্রকল্প অন্যরকম সুন্দর।

শুভকামনা।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আপনাকেও।

৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: "প্রতিটি সমাপ্তিরই বর্ণমালা ও নিজস্ব কোলাহল থাকে
মাস্তুল থেকে দড়িদড়া খুলে নেয়ার দিনগুলোতে আমার
যেরকম মনে হয়েছিল -- কোনোরকম দুঃখবোধ না করেই ভেবেছিলাম
মাঝিরা এবার থেকে ভাটিয়ালি বিক্রি করে কিনবে মবিল...."

খুব ভালো লাগলো.....।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা নির্ঝর।
০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ সুলতানা শিরীন সাজি।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ