আমার প্রিয় পোস্ট

http://joyodrath.blogspot.com/

সামহোয়ারনামা ১

০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪২

শেয়ারঃ
0 0 0

সামহোয়ারে প্রথম রেজিস্ট্রেশন করেছিলাম বছর দুই আগে। ব্রাত্য রাইসু আমাকে বাংলা ব্লগের এই ঠিকানাটি দিয়েছিলেন। কিন্তু তখনি লিখতে বসি নি। লিখতাম সচলায়তনে। সচলায়তনের পথ আমাকে দেখিয়েছিলেন ভাস্কর। সামহোয়ার অনেক বড় লাগত, মনে হত হারিয়ে যাবো জনারণ্যে! তাই পুকুরে জাহাজ ভাসিয়েই খুশি থাকতাম, আর বন্ধুদের ব্লগ পড়তাম সামহোয়ারে, সাগরে ভেলা ভাসাত এই নির্ভীকরা।

কালের চক্কর বড় সাংঘাতিক! সচলায়তন থেকে সরে এসে আমি আমার সামহোয়ারের পুরনো অ্যাকাউন্ট ঝেড়েমুছে আবার শুরু করলাম। এ যাত্রা আমার সারথী হলেন কৌশিক। সামহোয়ারে এসে পুরনো সচল-বান্ধবদের অনেককেই পেলাম। তারা যে সবাই আমায় সাদরে নিলেন এমন নয়। কিন্তু রাইসু আছেন, আছেন মাহবুব মোর্শেদ, কৌশিক এবং আরো অনেক পরিচিত মুখ। বিশাল বিশাল সব জাহাজ, তাদের পাশে আমার ছোট্ট ডিঙাখানা ভাসালাম আবার "বদর বদর" বলে।

ভেসে দেখলাম, বাহ! হারাচ্ছি না তো এই বদরগঞ্জের হাটে!! সামহোয়ার বিশাল গ্রাম, কিন্তু ছোট ছোট অনেক পাড়া আছে সেখানে। পাড়ায় পাড়ায় মাসুতুতো ভাই নয়, কিন্তু পাড়ার ভেতর পাড়াতুতো ভাই অনেক। আমি সামহোয়ারের নানান ছোট ছোট পাড়ায় ঘুরে বেড়াই। ছোট ছোট সমাজব্যবস্থা দেখি। দেখি তারা নিজেরা নিজেদের সমাজে কত ফূর্তি নিয়ে আছে। এক পাড়ার লোকের অন্য পাড়ায় খুব যাওয়া পড়ে না। কাঁঠালবাগানের লিটুর প্রিয় লেখক কাঁঠালবাগানের জিতু! পোস্টমডার্নিটি!

কিছু কিছু পাড়া আছে, বড়। এসব পাড়ায় আনপাড়ার লোকজন আসে, নানান ফন্দি নিয়ে। পাড়ায় পাড়ায় গ্যাঞ্জাম থাকে, লেঠেলবাজি চলে। আছে নানান রকমের অস্ত্র, নানান বর্ণের নিক। এই নিকসকল দিনরাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। পাড়া ছাড়িয়ে এমন কি গ্রামে গ্রামান্তরে, সামহোয়ার, আমারব্লগ, সচলায়তন, ফেসবুক.... আরো নানান ঠিকানায়। তাদের ঘোড়ার খুরের শব্দ শুনিয়ে শুনিয়ে ছোট ছোট পাড়ার শিশু ব্লগারদের ঘুম পাড়ায় ব্লগজননী।

 

প্রকাশ করা হয়েছে: নিম্নবর্গীয়পনাপ্রতিদিনের রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৭
আই লাভ ব্লগিং বলেছেন: পেলাস দিলাম।

আলুব্লগে লেখালেখি কেমন চলে?
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: শুকরিয়া। ভালোই চলে।

২. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫০
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: প্রথমে বলবো দারুণ------

আমারও বয়েস কম-আপনি ডিঙি ভাসালে আমি তবে কাগজের নৌকো----তীরে বসে ভেসে যাওয়া দেখি-জাহাজ কিংবা বজরা। সেই যানগুলোর হল্লা কি গলা ছাড়া গান। বুঝি হয়তো বা।

কিন্তু ভাবি-ব্লগে যাপিত জীবন। বাসার পাশের রাস্তাটাই কি অন্তর্জালিক হয়ে ডুকে পড়ে ব্লগে-সমস্ত দৃশ্যকল্পসহ। সেখানেও ঝাঁ ঝাঁ রোদ্দুর-স্বপ্নাতুর মানুষ-বিরুদ্ধতা। হতাশা।

জানি না-কেউ বলবে কি না, যেও না-আর কটা দিন থাকো।
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: মন্তব্যটি উপভোগ করলাম। বয়স বা উৎকর্ষ মীন করে জাহাজ বা ডিঙা বলছি না, বলছি ব্লগে সময় দেয়ার কাল হিসেব করে।

০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: মেলার মাঠে কেউ কেউ কিন্তু হারায় বটে। সেই হারানোদের স্মরণেই এই লেখা শুরু করেছি।

৪. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। ভাল লাগলো।
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।

৫. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
আরিফ জেবতিক বলেছেন: কিপটার মতো দুই প‌্যারা লিখছেন । :(
ইচ্ছে ছিল মাইনাস দেয়ার , কিন্তু শুক্কুরবার বলে মাইনাস দিলাম না ।
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: মাত্র তো শুরু। আরেকটু লিখতাম, কিন্তু এখুনি ফোন আসল, কড়াইল যেতে হবে। আমার এক রেসপন্ডেন্ট-এর হার্ট এটাক করেছে :(

৬. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮
শব্দ স্বনন বলেছেন: আরিফ জেবতিকের সাথে একমত।
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: আমিও। তবে পরের পর্ব তো আসবে, নাকি আর পড়তে চাইছেন না?

৭. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৭
শব্দ স্বনন বলেছেন: ক্ষুধা পেয়েছে বলেই তো আক্রমণ করলাম।
৮. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১৭
আমি ও আমরা বলেছেন: এবার আরেকটা গুল্লি খাইলাম। দারুন টোন আছে লিখাটায়।
বস আপনারে লাল সালাম
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: আপনারেও লাল সালাম বস।

৯. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৪
নুশেরা বলেছেন: তাড়াতাড়ি দিন পরের পর্ব।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: তাড়াতাড়ি পারবো কিনা জানি না, তবে লিখবো শিউর!

১০. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: বদরগঞ্জের হাটে আমি হারাইয়া গেছি :(
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: সমাজ-নমাজ খোঁজেন।

১১. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৫
নুশেরা বলেছেন: আপনাকে দুই ব্লগের খোঁজ যাঁরা দিয়েছিলেন, তাঁরা কেউই রেসপেক্টিভ ব্লগে সেভাবে নেই। ইয়ে, মানে, আপনি কাউকে এখানকার খোঁজ দিয়েছিলেন নাকি? :P
(ঠাট্টা ক্ষমা করা হোক)
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: হা হা হা.... যাদের খোঁজ দিয়েছিলাম তাদের ব্লগ একাউন্টই অ্যাক্টিভেট হয় নি!

১২. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৬
নেক্সাস বলেছেন: সামহোয়ার বিশাল গ্রাম, কিন্তু ছোট ছোট অনেক পাড়া আছে সেখানে। পাড়ায় পাড়ায় মাসুতুতো ভাই নয়, কিন্তু পাড়ার ভেতর পাড়াতুতো ভাই অনেক। আমি সামহোয়ারের নানান ছোট ছোট পাড়ায় ঘুরে বেড়াই। ছোট ছোট সমাজব্যবস্থা দেখি। দেখি তারা নিজেরা নিজেদের সমাজে কত ফূর্তি নিয়ে আছে। এক পাড়ার লোকের অন্য পাড়ায় খুব যাওয়া পড়ে না। কাঁঠালবাগানের লিটুর প্রিয় লেখক কাঁঠালবাগানের জিতু! পোস্টমডার্নিটি!

....জটিল কথা।+ দিলাম
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: লিখবো। আপনারাই তো এই লেখার চরিত্র। এবং পাঠক।

১৪. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১২
মনজুরুল হক বলেছেন:

এখনো কি সচলে লেখেন? স্রেফ কৌতুহল!
"দিনমজুর" জানাল তার পিলখানা বিষয়ক লেখা নাকি "লং মডারেশন" এর পর প্রকাশ হয়নি! বিস্ময়কর! কি বলা উচিৎ ঠিক করতে না পেরে নিশ্চুপ।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: নাহ। সচলে লিখি না এখন আর। সচল বিষয়ে আমার বক্তব্য নানা জায়গায় বলেছি। পরেও বলবো হয়তো। সচলায়তন তার নিজস্ব একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাখতে পেরেছে, এটা প্রশংসনীয়।

১৫. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৫
মাহবুব সুমন বলেছেন: সচলায়তনে লেখা ছাড়লেন কেনো ? নাকি ছাড়তে বাধ্য করেছিলো ?
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আবারও সচলায়তন! আমি তো সামহোয়ারনামা লিখতেছি। সচলায়তননামা আগে লিখেছি নানান জায়গায়।

১৬. ০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৭
মেহবুবা বলেছেন: ভাল লাগল লেখাটি ।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: শুকরিয়া।

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: তাই?

১৮. ০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
সত্যেন্দ্র ছাতু বলেছেন: বস আপনারে নাকি সচুরা ঘাড় ধইরা বাইর কইরা দিছে? সত্য নাকি?
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হা হা হা... এটা সত্য হৈলে আপনি খুশি হন?

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: কি ঠিক হ্যায়?

২০. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৪
নাজিম উদদীন বলেছেন: কাঁঠালবাগানের লিটুর প্রিয় লেখক কাঁঠালবাগানের জিতু! পোস্টমডার্নিটি!

এটা ইদানীংকালের ঘটনা, আগে কিস সুন্দর দিন কাটাইতাম। :)
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: এটাও তো সুন্দর, নাকি?

২১. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৮
রিফাত হাসান বলেছেন: পড়ার আগ্রহ পাচ্ছি। সামহোয়ার নিয়ে আপনার এই মহাকাব্যের ভণিতা কদ্দুর যাবে জানি না, তবে সাম্প্রতিক ঘটনাবলির কিছু হদিস এবং পর্যবেক্ষণ থাকবে আশা রাখি। উপরে আপনার উল্লেখিত ব্রাত্য রাইসু এবং মাহবুব মোর্শেদ সামহোয়ারের পাততাড়ি তুলে ফেলেছেন মনে হলো, সেইটা নিয়ে আপনার মতামতও আশা করি এই পোষ্টে জানতে পারবো। আমারো কিছু বলার ছিল।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: নিশ্চয়ই থাকবে রিফাত। ব্রাত্য রাইসু এবং মাহবুব মোর্শেদের প্রস্থান গুরুত্বপূর্ণ ইভেন্ট।

২২. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৫
ফাহমিদুল হক বলেছেন: ব্লগ কমিউনিটি এমন এক হট্টমেলা যে এর পোস্টসমূহের একটা বিরাট অংশ রচিত হয় একে নিয়েই -- এর রাজনীতি, সঞ্চালননীতি ইত্যাদি। এর ভিজিটর ও বহিঃস্থ পাঠকেরা এগুলো কীভাবে দেখেন কে জানে।

পড়তে মন্দ লাগলো না, বরাবরের মতোই।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: "ইমপ্লোশন" কিন্তু পোস্টমডার্ন মিডিয়ার একটা অন্যতম লক্ষণ। অর্থাৎ পোস্টমডার্ণ মিডিয়া স্রেফ মাধ্যম শুধু নয়, সাবজেক্টও। নিজেকে সে নানাভাবে প্রডিউস/রিপ্রডিউস করতে থাকবে, এ আর বিচিত্র কি।

২৩. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
সামুরাই বলেছেন: এইটা একটা শাহানামা হইব মনে হইতাছে। লিখতে থাকেন আমি মুড়ি মাখাইয়া নিয়া আইতাছি :)
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: অল্প অল্প কৈরা মাখায়েন, নাইলে পোঁতায়া যাইতে পারে!

২৪. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০
ফিউশন ফাইভ বলেছেন: লেখক বলেছেন: নিশ্চয়ই থাকবে রিফাত। ব্রাত্য রাইসু এবং মাহবুব মোর্শেদের প্রস্থান গুরুত্বপূর্ণ ইভেন্ট।

---
ওয়াও! জমবে মনে হচ্ছে!
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: সে কারণেই আপনার আজকের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

২৫. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:২১
পি মুন্সী বলেছেন: আপনাকে কী কেউই বলে নাই যে আপনি ভাল লিখতে পারবেন? হুদাই আপনি এতদিন আমার সাথে ব্লগে রাজনৈতিক তর্কবিতর্ক করে সময় আউলাঝাউলা করেছেন।
আউলাঝাউলা বলেছি নষ্ট বলি নাই। কারণ আপনার সাথে তর্ক করে আমার ভাল লাগে, উপভোগ করি।
কিন্তু যে যেকাজ ভালো পারে, বিশেষ করে ভাল গদ্য লেখে আমি তার সাথে রাজনৈতিক তর্কবিতর্ক করে - তার প্রতিভা ঠিক জায়গায় না লাগানোর জন্য দায়ী হতে রাজি না। আপনার আগের কোন একটা লেখা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছি। এখন আরও নিশ্চিত হয়ে বলছি - এটাই আপনার ওস্তাদির জায়গা। অন্য কোথাও খোড়াখুড়ি করার দরকার নাই। ভয় পাবেন না, অস্হির হবেন না। আপনার লেখার রাজনীতির বাইরের বিষয় না। সবাইকে সরাসরি রাজনীতিকে বিষয় বানিয়ে লিখতে হবে তবেই তার রাজনীতিকতা (polity) প্রকাশ পাবে - এটা একদম মিথ্যা কথা।
একটা সত্যি কথা বলি। আসলে ইদানিং আপনাকে নিয়ে একটা ঈর্ষা লাগা টের পাচ্ছি। এটা এমন এক ঈর্ষা যে জায়গায় আপনাকে দেখে আমি আরও ঈর্ষান্বিত হতে চাই। তবে, নিশ্চিত থাকতে পারেন আমি হব এই খাতে আপনার সবচেয়ে বড় ক্রিটিক।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: কেউ কেউ বলেছে বটে, পি মুন্সী। আপনার উচ্ছ্বাস, পরামর্শ এবং বরাভয় আমাকে নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। আপনার ক্রিটিসিজমও অবশ্যই। এই ব্লগে আমার গদ্যের একটা আর্কাইভ আছে, সময় করে ঘুরে দেখুন। আমার কাজে লাগবে অনেক।

২৬. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৪
ব্রাত্য রাইসু বলেছেন: 'বিশাল বিশাল সব জাহাজ, তাদের পাশে আমার ছোট্ট ডিঙাখানা ভাসালাম আবার "বদর বদর" বলে।'

-- ছোট ডিঙার জাহাজ হবার গল্প নিশ্চয়ই এইটা। সেই অর্থে এই গল্পে আমগো জাহাজ হওন ছাড়া উপায় নাই!
০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: হা হা হা.... না বস। ছোট্ট ডিঙার জাহাজ হওনের গল্প এইটা না। কিন্তু আপনি কমেন্ট করলেই এরকমই করবেন সেটা অনুমান করেছিলাম।

২৭. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: পাড়া চিনতে চিনতে ঘর হারানো...........।

লেখার বর্ণনা ভাল লেগেছে।
০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৩
সত্যেন্দ্র ছাতু বলেছেন: বস, পি মুন্সী নিকে নিজেই নিজেরে তৈল দিলেন কা? এইসব স্বমেহন তো তিরিভুজরে মানায়। আপনারে কি মানায়?
০৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: আপনে কৈলে নিশ্চয়ই মানায়।

২৯. ০৭ ই মার্চ, ২০০৯ রাত ৩:১০
মুনশিয়ানা বলেছেন: সামহোয়ারের জমাটি সেই সব দিন ফিরে আসার আলামত পাচ্ছি নাকি?

ওঃ সুমন রহমান, আপনার পোষ্ট পড়ে আমার—বুক জ্বলে যায়, বুক জ্বলে যায়...

আমি এমন ঈর্ষায় পুড়তে থাকি যেন কপালে হাত ছোঁয়ালে টের পাবো-- দুই প্রান্তদেশে গজিয়ে ওঠা তীক্ষ্ণ দুটি শিং।

তবুও আমি খুশি--সুমন তার ক্ষমতার সেরা অংশটুকু সামহোয়ারে নিয়োজিত করছে, এর চেয়ে ভাল সুখবর আর কি হতে পারে!!!
০৭ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: তবু যে শিং দিয়ে গুঁতা দেন নাই! কমপ্লিমেন্ট শুনে খুশি লাগল।

৩০. ০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৬
কৌশিক বলেছেন: সামহোয়ারনামা মহাকাব্য হোক
০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: অমর কাব্য লিখিও তোমরা বন্ধু যাহারা আছো সুখে!

০৭ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: :) ভয় পাইতেছি প্রত্যাশার এই গুঞ্জনে!

৩২. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৮
ব্রাত্য রাইসু বলেছেন: "কিন্তু আপনি কমেন্ট করলেই এরকমই করবেন সেটা অনুমান করেছিলাম।"

- সেক্ষেত্রে আপনি নিজেরে প্রেডিক্ট করতে চান বা পারেন বলা যাইতে পারে।
৩৩. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৯
শূন্য আরণ্যক বলেছেন: বদর বদর ই ভালো ........ পোষ্ট মর্ডানিটি বিষয়ক ক্যাচাল আর প্যাচাল উপমা আর অংলকার সমেত জাহাজদের সাথেই আলাপ কইরেন ...

আমাদের এন্টেনা ঐ ফ্রিকোয়েন্সিতে টিউন করা নাই .. ডিকোড করা কষ্ট .. ফ্লো চার্টে গোলামাল ... কোন ধরনের উইকনেস এনকেপসুলেটও করা আরেক উইকনেস

চলুক +
০৮ ই মার্চ, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: এদের বাইরে "জাহাজ" নাই একথা বুঝবেন না। আমি আমার নেটওয়ার্কিং এর জায়গা থেকে বিষয়টা লিখছি। আপনার ফ্লো-চার্টে গোলমাল আছে কিনা সেটা সামহোয়ারে আসার আগ পর্যন্ত আমার জানা ছিল না। এদেরটা জানা ছিল। নো হার্ড ফিলিংস!

৩৪. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪১
অ্যামাটার বলেছেন: পড়লাম পুরোটাই, উপভোগ্য।
০৮ ই মার্চ, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৫. ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৩
মাহবুব মোর্শেদ বলেছেন: সুমন ভাই,
এই লেখার মূল থিম পুকুরে জাহাজ আর সাগরে ভেলা ভাসানোর প্রসঙ্গ।
ফেসবুকে এক বন্ধুর সঙ্গে আলাপে আমি কইছিলাম এই কথা। কইছিলাম যে পুকুরে ভেলা ভাসানোর চেয়ে সাগরে ভেলা ভাসানো ভাল। যাই হউক, আপনের জাহাজ পুকুরগুলাতে কুলায়ে না উঠতে পেরে অবশেষে সাগরে পথ খুঁজে পাইলো দেখে ভাল লাগতেছে।
জাহাজ, সাগর, পুকুর, ভেলা প্রসঙ্গে আমার নাম নিলেন না দেখে ব্যথা পাইলাম।
অন্য প্রসঙ্গে নিছেন বইলা ধন্য হইলাম।
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আলাপের স্বত্ব দাবি করতেছেন? হা হা হা.... কপিরাইট আইন তো তাইলে রিভাইজ করা লাগব!! তবে এই পুকুরে জাহাজ আর সাগরে ভেলা জিনিসটা আপনার ঐ আলাপের সূত্রেই আমার জানা। সেই সূত্রে আপনার ঐ বাণীটাই এই লেখা শুরুর পাদানি, বলতেই হয়। নাম নিই নাই বৈলা ব্যথা নিয়েন না। যথাস্থানে নিব এমন ইচ্ছা ছিল।

৩৬. ০৯ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০২
নুরুজ্জামান মানিক বলেছেন: +++++
সরাসরি ব্রাত্য ন হলেও তারই কবিসভার মাধ্যমেই আমি সামু ব্লগ সাইটের খোঁজ পাই ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ