আমার প্রিয় পোস্ট
- মিসেস মেহবুবা জুবায়ের, যাস্ট শাট আপ... - মুনশিয়ানা
- শোকের রাজনীতি পার্ট টু - কৌশিক
- সচলায়তনে কমিউনিটি ফ্যাসিজম : ব্লগারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে - ফিউশন ফাইভ
- ভার্চুয়াল ও ননভার্চুয়াল ক্ষেত্র থেকে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের ব্লগ রূপরেখা এবং এর ব্লগ, ব্লগার ও ক্রমঃবিবর্তিত পরিচালন পদ্ধতি - কৌশিক
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- সামহোয়ারনামাঃ একটি ব্লগীয় ক্যাচাল সৃষ্টি এবং আধিপাত্য বিস্তারের হীন প্রকল্প - শিরোনাম
- সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ) - ত্রিভুজ
- কাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি-২০০৯ এর ভ্যালিড কি- 7/11/09 পর্যন্ত!!! - স্বাধীন_০৮
- বিশ্ববিদ্যালয়গুলো কি (পশ্চিমা) জ্ঞানের (বাংলা) বিতরণ কেন্দ্র ?সুমন রহমানের লেখার প্রতিক্রিয়া - আহসান হাবিব শিমুল
- শেষ লেখা: হাঃ হাঃ, ডিয়ার কর্তৃ, গরুর জন্য ঘাস। - ব্রাত্য রাইসু
- লোকালটক, আনাল হক ও মনসুর হাল্লাজ - অমি রহমান পিয়াল
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- লিজাইলাম - কৌশিক
- লেখকের মৃত্যু, পুরান মালের আড়ত আর জলেস্থলেঅন্তরীক্ষে একই কুমীরশিশুর প্রদর্শনী - আসিফ রহমান
- গল্পঃ জলের রঙে জলছবি - মোস্তাফিজ রিপন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- গানের প্রতিযোগিতা তিন চাকা ও কিছু ফাও গল্প - শওকত হোসেন মাসুম
- ছেলেকে না-বলা রূপকথা - সুমন রহমান
- ভাস্কর্য বিতর্ক: আরো কিছু নোট - রিফাত হাসান
- গরিবি অমরতা - সুমন রহমান
- কমিউনিষ্ট চীনের পুঁজিতন্ত্র ও মেলামাইন - পি মুন্সী
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- মৃত্যুর মন্থর রিহার্সেল - বৃশ্চিক
বিলবোর্ড-নিবাসিনী
২৯ শে জুন, ২০০৯ রাত ৯:৩৬
চিরকাল দূরে থেকে-থেকে তুমি সুদূরের প্রণয়ভাগী হয়ে গেছো
চিত্রার্পিতা, বিলবোর্ড-নিবাসিনী, তোমার গমনোদ্যত পা
মুড়িয়ে দেয়ার জন্য আমি জমাচ্ছি আমার সকল অপরিণামদর্শিতা
সর্বব্যাপী প্রেমোক্র্যাসির ধোঁয়ায় তোমার যতোটুকু শ্বাসকষ্ট
আমি তার ততোধিক নীল নেবুলাইজার
তুমি আসছো মোরগের বিষ্ঠাভরা জংলা পার হয়ে
মিডিয়াগাছের ছায়াফাঁদ বাঁচিয়ে
আমার ডাকবাক্সের ধূলায়, আমার নিখিল বিজ্ঞাপনহীনতায়!
আমি তো তোমার অপলকময়তা দেখে-দেখে
কাঁথামুড়ি দিয়ে পাশ ফিরতাম
নয়তো তোমার গল্পঘরের বারান্দায় বসে দেখতাম
নৈশকোচগুলো গ্যারেজে ফিরছে একে-একে
ঠান্ডা চা আর পোঁতানো পপকর্ন গিলছে টহল পুলিশ --
একটা সিএনজি স্কুটার আরেকটাকে পেছনে-বেঁধে
চলে যাচ্ছে দূরে, কোনো সমকামী অভীপ্সার দিকে
এতসব দেখে-দেখে, তোমার নম্র উপেক্ষার ধ্যানে এ জীবন কাটিয়ে দিতাম
ফুটপাতে, শেষরাত্রির প্রিজনভ্যানে!
তোমার চুলে নিরুত্তাপ স্মরণসভার গন্ধ, যেন তুমি
কখনো মানুষ ছিলে, এখন কুঠুরি, দরজা-জানালা বন্ধ
কলতাবাজার কবরস্থান থেকে পালিয়ে আসা লম্বা-লম্বা সিপাহীদের ছায়া
তোমাকে পাহারা দেয়
তোমার বামচোখের ভেতর একটি ঘুরানো সিঁড়ি
উপরে উঠতে-উঠতে হারিয়ে গিয়েছে মহাশূন্যে
তোমার ডানচোখে অতীতকালের একটি চিৎকার জমে বরফ হয়ে আছে
আমি সেই রাত্রেই কসাইটুলি থেকে কুড়াল চুরি করে আনলাম
দেহপসারিনীদের ছেঁড়াখোঁড়া অভিলাষকে চিরদিনের মত বিদায় জানালাম
তখনো অনেক বাকি ভোর, মফস্বলগামী নিউজপেপার
স্তূপাকার হয়ে আছে জনশূন্য বাস টার্মিনালে
এদের ভাঁজে-ভাঁজে আমি বিছিয়ে দিলাম আমার না-লেখা প্রেমপত্রগুলোকে
একান্নবর্তী ছোট শহরগুলোর আলোবাতাসে ওরা বড় হয়ে উঠবে কোনোদিন!
এসে দেখি, তোমার গল্প থেকে এমন মোহময় সাবানের গন্ধ ছড়াচ্ছে
আর তা তন্ময় হয়ে গিলছে কয়েকটি নির্ঘুম কাক
তুমি কি ওদের সাথেই উড়বে নাকি, বিলবোর্ডবাসিনী!
ওরা কিন্তু সত্যি-সত্যি কাক নয় -- কর্পোরেট মেটাফিজিক্স --
তোমাকে তোমারই স্মৃতির ভেতর কয়েদ করতে এসেছে, তারপর
বাসি মেট্রোপলিটনের পিঁপড়াগুলোকে ছেড়ে দেবে ওরা
তোমার সবুজ শাকসবজির আকাঙ্ক্ষার ভেতর
তবু, কোনোদিন ভোরবেলা জেগে আমি অবাক দেখবো শাদা বিলবোর্ড
অচেনা রূপসী, নতুন কমোডিটি -- তোমার শ্রান্ত ডানাজোড়া আর খুঁজেও পাবো না
যাদের আমি চোখের জলে এতকাল লুকিয়ে রেখেছিলাম!
সিঙ্গাপুর ১২ জুন ২০০৯
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আমারো ![]()
ফাউণ্টেন পেন বলেছেন:
ভালো।।
লেখক বলেছেন: আচ্ছা।
লেখক বলেছেন: এখন কী হবে?
কৌশিক বলেছেন:
আমি অনেক কবিতা পড়ি। নেশার মত। মানে কবিতা দেখলেই পড়া হয়ে যায়। না চাইলেও পড়া হয়। নানান মানুষের কবিতা পড়েছি। নানান স্বাদের। কবিদের বিষয়ে চিন্তা হয় নাই কখনও। এক একটা কবিতা মনে হয়েছে নিজেই জাতিস্বর, নিজেই মূর্ত, নিজেই নিজের নির্মাতা। খুব সহজেই এর পেছনের মানবিক শ্রষ্ঠাকে হটিয়ে দিয়ে কবিতাকে নিজের করে নিতে সময় লাগে নি।
কবিতাকে প্রত্যাখ্যান করেছি, আলিংগন করেছি। উভয় আমার অধিকারে। এক টুকরো কাগজে অথবা নিউরনের সেলে উঠিয়ে নিলেই নিজের দলিলখত হয়ে যায়।
পছন্দের কবিতার সাথে নিজের বিনির্মাণ চলে, কেন পছন্দ হলো তার ব্যকরণিক কানুনগো হতে ইচ্ছে করে না।
কেবল নিজের হয়ে যায়। বারবার পড়তে ইচ্ছে করে। মনের মাধুরী মিশিয়ে। শব্দের পীঠে শব্দের সশব্দ সিম্ফনীতে মোহিত হয়ে পড়ি।
এই কবিতা পড়ে তেমন অনুভূতি হলো। কমপক্ষে এক হাজার কবিতা পাঠের পরে এমন অনুভূতি হলো। একটাই।
লেখক বলেছেন: এই এপ্রিসিয়েশনটাই মিস করতেছিলাম ![]()
লেখক বলেছেন: আমিও লিখি না, কতোদিন!
কীির্তমান বলেছেন:
খুবই ভালো লাগলো কৌশিক-এর মন্তব্য। অসাধারন লাগলো কবিতাটি। যেমন অসাধারণ লাগতো জীবনান্দ দাশের কবিতাগুলো, কেমন-কটো পরাবাস্তব অনুভূতি হলো। অনেক পড়তাম এক সময়। পড়া হয়ে ওঠেনা আজকাল...
কীির্তমান বলেছেন:
বানান উল্টা-পাল্টা হয়ে যাচ্ছে......খুবই ভালো লাগলো কৌশিক-এর মন্তব্য। অসাধারন লাগলো কবিতাটি। যেমন অসাধারণ লাগতো জীবনানন্দ দাশের কবিতাগুলো, কেমন-একটা পরাবাস্তব অনুভূতি হলো। অনেক পড়তাম এক সময়। পড়া হয়ে ওঠেনা আজকাল...
লেখক বলেছেন: ধন্যবাদ জানাই।
সুমন ভাই, মুগ্ধতা জানাই। ভালো থেকেন।
লেখক বলেছেন: অপেক্ষা একতরফা নয় আন্দালীব। এবার আপনার পালা ![]()
রিফাত হাসান বলেছেন:
আমরা তাহলে সুমন রহমানের একটা তরতাজা কবিতা পেলাম। আর তিনি এখন সিঙ্গাপুরে হিজরত করেছেন। জানতাম নাতো। কবিতা ভাল লাগল।
লেখক বলেছেন: তরতাজা কবিতাই এটা রিফাত। অনেক বছর পর লেখা। সিঙ্গাপুরে হিযরত নয়, নবীজীর আদেশ মোতাবেক জ্ঞানলাভের জন্য চীনাদের দেশে গেছি ২০০৬ সালে। মাঝে প্রায় একবছর দেশেই ছিলাম, সেও জ্ঞান আহরণের কাজে। এখন জ্ঞান সমাপনের কাজ করছি।
কাজী আফসিন সিরাজী বলেছেন:
বরাবরই আপনার লিখা খুব ভালো লাগে। এই লিখাটা আমার পড়া একটি অনন্য সাধারন কবিতা! কবিকে অনেক শুভেচ্ছা!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। দু'জায়গাতেই আপনার মন্তব্য পড়েছি।
রিফাত হাসান বলেছেন:
জ্ঞান সমাপন!!! সেও কি সম্ভব! লেখক বলেছেন: জ্ঞান সমাপন সম্ভব কিনা? ওমা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দেখেও বুঝলেন না যে সেটা সম্ভব!
কতদিন থাকবো... নিশ্চিত না রিফাত। তবে এবছর পুরোটা থাকছি। আগামি বছরটাও হয়তো।
আশরাফ মাহমুদ বলেছেন:
ভালো লাগে নি তেমন। উপমা এবং দৃশ্যকল্পের মিলবন্ধন নেই, কেমন যেন ছড়ানো-ছিটানো।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। হ্যাঁ... NUS এ পড়ছি। আপনিও কি সিঙ্গাপুরবাসী?
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে।
অণু দাসগুপ্ত বলেছেন:
@আশরাফ মাহমুদ বলেছেন: ভালো লাগে নি তেমন। উপমা এবং দৃশ্যকল্পের মিলবন্ধন নেই, কেমন যেন ছড়ানো-ছিটানো। মন যেন ছড়ানো-ছিটানো। ___________________________________________আশরাফ মাহমুদ কে বিনয়ের সাথে বলি সুমন রহমানের কবিতা কি আগে কোথাও-কখনো পড়েছেন? আমি বিস্মিত হই আপনার মম্তব্য পড়ে। আশরাফ মাহমুদকে বলি আগে আপনাকে সুমন রহমানের কবিতা বুঝার মতো প্রাজ্ঞতা নিজের ভেতর তৈরি করুন,তারপর সুমন রহমানের কবিতা নিয়ে কথা বলুন। আমাদের মতো পাঠকরা উপকৃত হবেন।ভাল ভাবে একজন কবিকে পর্যবেক্ষণ না করে এরকম মনগড়া মন্তব্য পরিহার করা দরকার বলে মনে করি। আশরাফ মাহমুদ, আপনাকে বলি ১৭বছর ধরে লিটলম্যাগের সাথে জড়িত আপনাকে তো ব্লগ ছাড়া আর কোথাও আমার চোখে পড়েনি। আপনি কি সুমন রহমানের ''ঝিঁঝিট'' কাব্যগ্রন্থ, ''দেখা না-দেখার চোখ'' সম্পাদনা, ''গরিবি অমরতা'' গল্পগ্রন্থ ''সিরামিকের নিজস্ব ঝগড়া'' পড়েছেন? না-পড়ে থাকলে পড়ে নিন। তারপর তাঁর কবিতা নিয়ে কথা বলুন? কেননা বাংলাসাহিত্যে তথা নব্বইয়ের যে দুইজন কবি
তাদের নিজস্ব স্বতস্ত্রধারা তৈরি করেছেন আমার পাঠ অভিজ্ঞতা থেকে বলছি একজন মোস্তাক আহমাদ দীন, অন্যজন সুমন রহমান।
ভাল থাকুন আপনি।
___________________________________
সুমনভাইআর্টস- বিডিনিউজেও পড়েছি কবিতাটি।
আবারও পাঠ হল।
ধন্যবাদ।
আশরাফ মাহমুদ বলেছেন:
@ অণু দাসগুপ্তবিনয়ার্থে, আপনাদের এসব দশকবিচার বা নিজস্ব ধারা সম্পর্কে উক্তি শুনলে আমার হাসি পায়, স্রেফ হাসি পায়।
আমি ১০০ বছর ক্ষুদ্র-পত্রিকার সাথে জড়িত থাকতে পারেন, কিংবা ৫০টি কবিতাগ্রন্থ প্রসব করে থাকতে পারেন; আমি সে বিষয়ে নজর দিচ্ছি না। আপনাকে-ও ব্লগ ছাড়া অন্য কোথা-ও চোখে পড়ে নি। চোখে পড়াটাই কি বিরাট কিছু? হায়! ঈশ্বরের পুংটা তো আজ-ও দেখি নাই!
না, তাঁর (সুমন রহমানের) কাব্যগ্রন্থ পাঠ করি নাই। ব্লগে হয়ত পড়েছি কয়েকটা কবিতা। কিন্তু এখানে তাঁর কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে না, এই পোস্টের কবিতাটা নিয়ে আলোচনা হচ্ছে।এটা ভালো লাগে নাই, কেন লাগে নি তা-ও বলেছি।
ভাষিক প্রকাশ এক ধরনের মাধুর্য্য থাকে। আপনি আগে না জানলে জেনে গেছেন এখন নিশ্চয়।
সুমন রহমানের কবিতা পাঠের আগে কোন রীতিনীতি অনুসরণ করতে হয় নাকি? জানাবেন। কবিতা পাঠের প্রাজ্ঞতার অধিকারী কিভাবে হয় তা-ও বয়ান করবেন অনুগ্রহ করে।
সুমন রহমান বলেছেন:
অণু দাসগুপ্ত এবং আশরাফ মাহমুদ আপনাদের ধন্যবাদ। অণু, আমার তো মনে হয় আশরাফ এমনটা বলতেই পারেন, একটা কবিতা নিয়ে তার অভিব্যক্তির কথা। সুমন রহমানের সামগ্রিক কাব্যকীর্তি নিয়েও বলতে পারেন। একেকজনের একেকরকম রূচি থাকে, ভিন্ন ভিন্ন প্রস্তুতি থাকে। সেই জায়গায় দাঁড়িয়েই তার কথাগুলো তাকে বলতে হবে।নেতিবাচক সমালোচনার একটা খারাপ দিক হল এর সাথে প্রায়ই ছদ্মবেশী চরিত্রহনন এবং নিন্দা থাকে। আশরাফের মন্তব্যে এমনটা ছিল না। ফলে আমি বলবো্ ইনি তার জায়গায় দাঁড়িয়ে ঠিকভাবেই বলেছেন তার ভালো না-লাগার কথা।
অণু, আপনার এপ্রিসিয়েশন খুব ভালো লাগল। আরো ভাল লাগল জেনে যে আমার এই যৎসামান্য প্রকাশনাগুলোর কোনোটাই আপনার নজর এড়ায় নি। ভালো থাকবেন।
সুদীপ চৌধুরী বলেছেন:
সিম্পলি অওসাম!!
প্রতিধ্বনি, তুমিতো বলেছেন:
অসামান্য কবিতা। কাছাকাছি চিন্তার মনে হয়েছে। তাই লিঙকটা দিলাম:
অপভ্রংশ শহরে অনস্তিত্ব বোধ
ভালো থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















অচেনা রূপসী, নতুন কমোডিটি -- তোমার শ্রান্ত ডানাজোড়া আর খুঁজেও পাবো না
যাদের আমি চোখের জলে এতকাল লুকিয়ে রেখেছিলাম!
ভালো লাগলো।