আমার প্রিয় পোস্ট
- মিসেস মেহবুবা জুবায়ের, যাস্ট শাট আপ... - মুনশিয়ানা
- শোকের রাজনীতি পার্ট টু - কৌশিক
- সচলায়তনে কমিউনিটি ফ্যাসিজম : ব্লগারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে - ফিউশন ফাইভ
- ভার্চুয়াল ও ননভার্চুয়াল ক্ষেত্র থেকে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের ব্লগ রূপরেখা এবং এর ব্লগ, ব্লগার ও ক্রমঃবিবর্তিত পরিচালন পদ্ধতি - কৌশিক
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- সামহোয়ারনামাঃ একটি ব্লগীয় ক্যাচাল সৃষ্টি এবং আধিপাত্য বিস্তারের হীন প্রকল্প - শিরোনাম
- সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ) - ত্রিভুজ
- কাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি-২০০৯ এর ভ্যালিড কি- 7/11/09 পর্যন্ত!!! - স্বাধীন_০৮
- বিশ্ববিদ্যালয়গুলো কি (পশ্চিমা) জ্ঞানের (বাংলা) বিতরণ কেন্দ্র ?সুমন রহমানের লেখার প্রতিক্রিয়া - আহসান হাবিব শিমুল
- শেষ লেখা: হাঃ হাঃ, ডিয়ার কর্তৃ, গরুর জন্য ঘাস। - ব্রাত্য রাইসু
- লোকালটক, আনাল হক ও মনসুর হাল্লাজ - অমি রহমান পিয়াল
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- লিজাইলাম - কৌশিক
- লেখকের মৃত্যু, পুরান মালের আড়ত আর জলেস্থলেঅন্তরীক্ষে একই কুমীরশিশুর প্রদর্শনী - আসিফ রহমান
- গল্পঃ জলের রঙে জলছবি - মোস্তাফিজ রিপন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- গানের প্রতিযোগিতা তিন চাকা ও কিছু ফাও গল্প - শওকত হোসেন মাসুম
- ছেলেকে না-বলা রূপকথা - সুমন রহমান
- ভাস্কর্য বিতর্ক: আরো কিছু নোট - রিফাত হাসান
- গরিবি অমরতা - সুমন রহমান
- কমিউনিষ্ট চীনের পুঁজিতন্ত্র ও মেলামাইন - পি মুন্সী
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- মৃত্যুর মন্থর রিহার্সেল - বৃশ্চিক
ফাঁসির রিচুয়াল এবং অধরা ডালিম
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১১
শেখ মুজিবুর রহমানের খুনীদের মধ্যে পাঁচজনের প্রাণদণ্ড কার্যকর হৈল। বলা হয়, প্রাণদণ্ড একটি প্রতিশোধমূলক শাস্তিবিধান, ফলে অনেক দেশে প্রাণদণ্ডের বিধান রদ করা হয়েছে। আবার বলা হয়, শাস্তির উদ্দেশ্য হওয়া উচিৎ সংশোধন, কিন্তু কীসের সংশোধন? যিনি শাস্তিযোগ্য অপরাধ করলেন তার নিশ্চয়ই! আবার এই শাস্তিযোগ্য অপরাধ যদি "ক্ষমা"র অযোগ্য না হয়? তাহলে সংশোধনে কি বা লাভ? .....
ব্লা ব্লা ব্লা.....
এই ধরনের তর্কে একটা সার্কুলার রিজনিং তৈরি হয়। ফলে, প্রথম সোজা যে রাস্তাটা দেখা যায় সেইটা ধরেই এই গোলক ধাঁধা থেকে বের হয়ে যাচ্ছি।
শেখ মুজিবুর রহমানের খুনীদের এই প্রাণদণ্ডের শাস্তি প্রতিশোধমূলক নয়। প্রতীকী। আবার এই প্রতীক পরিকল্পিত নয়, অনাকাঙ্ক্ষিত। তবে এই ঘটনায় বেসামরিক রাষ্ট্রব্যবস্থা তার বিনীত দম্ভ প্রকাশ করল। কার সাথে?
মানস সেটা রাইসুর নোটে বলেছেন। একমত। সামরিকতন্ত্রের সাথে। যদিও আমাদের সেনাতন্ত্র লিবারাল-কর্পোরেট-এক্সট্রিম নানা ফর্মে আরো বহুদিন সিন্দাবাদের বুড়ার মত রাষ্ট্রের ঘাড়ে সওয়ার হয়েই থাকবে, তবু তাকে একটু ঐতিহাসিক অস্বস্তির মধ্যে ফেলবে এই ফাঁসি।
আমার অস্বস্তি অন্যত্র। এই ঘটনাটা আমার মধ্যে এক বিচিত্র বিপর্যয় তৈরি করছে। এই বিপর্যয় মূলত স্মৃতির গঠনের সাথে ভিজুয়াল বাস্তবতার সংঘর্ষজাত, অনুমান করি।
যারা শেখ মুজিবুর রহমানকে খুন করেছিল, খুন করার পর এর মজুরি হিসাবে দেশে বিদেশে পুরষ্কৃত হয়েছে, বিভিন্ন সভায় সাক্ষাৎকারে ওয়েবসাইটে এই খুনাখুনিকে সদম্ভে জাস্টিফাই করে চলেছে..... এই দলটির ছবি এভাবেই আমার স্মৃতিতে। আর যারা ফাঁসিতে ঝুলল, তাদের কাকুতি, দেশ-দেশান্তর, এবং নির্জীব বার্ধক্য... এটা এদের ব্যাপারে আমার বর্তমানের পারসেপশন তৈরি করে। ফলে আমার মনে হতেই থাকে যে, যে বজলুল হুদার ব্রাশফায়ারে বঙ্গবন্ধু তাঁর বাড়ির সিঁড়িতে লুটিয়ে পড়েছিলেন, সেই বজলুল হুদা এবং ফাঁসিতে ঝুলতে যাওয়া বজলুল হুদা এক ব্যক্তি নয়। যে যৌবন, সামরিকতা এবং দম্ভ এই ভয়াবহ খুনাখুনির লিগ্যাসীকে বহন করে গেছে দীর্ঘ তিন দশক অব্দি -- এই ফাঁসি যেন তার অট্টহাসি ম্লান করে দিতে পারল না। বরং এই ফাঁসি রিচুয়ালিস্টিক নিষ্ঠার সাথে জগতে মূল্যহীন হয়ে পড়া কিছু বুড়াকে এই "দেশে দেশে ভ্রমি" দশা থেকে মুক্তি দিয়ে দিল।
আরেকটু কনক্রিট দৃষ্টান্ত দেই: এসব আত্মস্বীকৃত খুনীদের মধ্যে একমাত্র মেজর ডালিমের ফটৌগ্রাফের কোনো আপডেট চোখে পড়ে না। অন্যদের ক্ষেত্রে যেমন তারা ধরা পড়ার আগেও তাদের বর্তমানের ফটো দেখা গেছিল, ডালিমের ক্ষেত্রে সেটা হয় নি। ফলে এদের ছবি যখন একসাথে ছাপা হয়, আমার বিপুল অস্বস্তি লাগে। মনে হয় এই সব বুড়ারা সবাই মিলে ডালিমের যৌবনকে পাহারা দিতেছে। তারা যেন তাদের যাবতীয় অপরাধ ডালিমের জিম্মায় রেখে দিয়েছে! আর সেসবকে সাথে নিয়ে ডালিমের খুনী যৌবন চিরকালের জন্য অধরা হয়ে গিয়েছে।
ফলে এই ফাঁসি প্রতীকী। তাকে ঘিরে আনন্দ বেদনার বিস্তারও রাজনৈতিক। এ নিয়ে আমার এর বেশি পর্যবেক্ষণ নাই। কিন্তু ডালিম সন্ধানে রাষ্ট্র যে তার কূটনৈতিক প্রতিভা ব্যয় করবে তাতে আমি খুশি। ওকে ধরতে পারলে আমার স্মৃতিসংক্রান্ত বিপর্যয়টুকুর অন্তত উপশম হবে। এই গ্রুপ ছবিটা আমি ভুলতে চাই, যেখানে জবুথুবু বুড়াদের মাঝখানে মেজর ডালিম তার সময়কে ১৯৭৫ এ থামিয়ে রেখেছে।
প্রকাশ করা হয়েছে: প্রতিদিনের রাজনীতি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফিউশন ফাইভ বলেছেন:
দুর্দান্ত! এক নিঃশ্বাসে পড়ে গেলাম। আপনি অনিয়মিত কেন ব্লগে? ঘিনঘিনে ফেসবুকজীবী হয়ে গেছেন একেবারে! স্যরি।
লেখক বলেছেন: হা হা হা...ফিউশন, আমি সবখানেই অনিয়মিত। দৌড়ের উপ্রে আছি।
ইউনুস খান বলেছেন:
ভাল্লাগছে।
লিবিব বলেছেন:
আপনার লিখার হাত অসাধারন,আরও লিখুন।ভাল লেগেছে।
আমি ছাড়া সবাই ভাল বলেছেন:
ইউনুস খান বলেছেন: ভাল্লাগছে।
হাসান বায়েজীদ বলেছেন:
ডালিম মনয় কৃষ্ণ গহ্বরের আশপাশে আছে
কিষান বলেছেন:
ভালো লাগলো। প্লাস দিলাম
লুথা বলেছেন:
এতো শেখ প্রেমিক জাতি ৩৫ বছর ভুলে গেছিলো শেখ'কে এবং এরাই আবার জামায়াত-বিএনপি কে ক্ষমতায় বসাইছে ২ বার...ভাবতেছি কে হারামী ?? যারা গদিতে বসে তারা নাকি যারা বসায় তারা ???
ও.জামান বলেছেন:
লুথা বলেছেন: এতো শেখ প্রেমিক জাতি ৩৫ বছর ভুলে গেছিলো শেখ'কে এবং এরাই আবার জামায়াত-বিএনপি কে ক্ষমতায় বসাইছে ২ বার...ভাবতেছি কে হারামী ?? যারা গদিতে বসে তারা নাকি যারা বসায় তারা ???
লেখক এবং লুথা দুজনকেই প্লাস +++
ও.জামান বলেছেন:
লুথা বলেছেন: এতো শেখ প্রেমিক জাতি ৩৫ বছর ভুলে গেছিলো শেখ'কে এবং এরাই আবার জামায়াত-বিএনপি কে ক্ষমতায় বসাইছে ২ বার...ভাবতেছি কে হারামী ?? যারা গদিতে বসে তারা নাকি যারা বসায় তারা ???
লেখক এবং লুথা দুজনকেই প্লাস +++
কঠিনলজিক বলেছেন:
প্লাস দিলাম , প্লাস আপনার লেখার জন্য তুচ্ছ তবে এর বেশি আমার সাধ্য নাই ।
কঠিনলজিক বলেছেন:
লুথা এবং ও জামানের সূত্রে বলছি । ১৯৭১ সালের রাজাকার আর ২০১০ সালের রাজাকার এক নয় । ২০১০ সালের রাজাকার প্রথমত আমরা জনগণ এবং আমরাই আবার রাজাকার বানাছি আওয়ামি লীগ রে। একটু ধৈর্য্য ধরেন বলতেছি কেমনে ।
ভোটার রা হয়ে গেছে নেতিবাচক মানে আমরা । আমরা বিএনপি রে ভোট দেই যাতে আওয়ামি লিগ ক্ষমতায় না আসতে পারে যত দুস্কর্ম করুক না কেন কিচ্ছু আসে যায় না লক্ষ্য আ,লিগ ঠেকান।
আবার আ,লীগ রে ভোট দেই রাজাকারের গাড়ী তে যাতে পতাকা না দেখতে হয় । আ,লীগের ভাল মন্দ বিচারের টাইম নাই।
রাজনৈতিক দলগুলোর জন্য এ এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয় ।
বি এন পি যদি আগামি ইলেক্শান জিততে চায় তার কিছুই করার দরকার নাই খালি ২০০৯ -২০১৩ তে আওয়ামী লিগ ভাল কিছু করতে পারে নাই এই টুকুই যথেস্ঠ ।
আ,লীগ যদি আগামি ইলেক্শান জিততে চায় তার কিছুই করার দরকার নাই খালি "রাজাকারের গাড়ী তে পতাকা ঠেকাতে হবে" এই টুকুই যথেস্ঠ ।
ভোটার রা যদি পজিটিভ না হয় রাজনৈতিক দল গুলো নিজেদের সার্থেই নেগেটিভ কে জিয়য়ে রাখবে ।
আমরা যত দিন যুদ্ধাপরাধী কে ঠেকানোর জন্য আওয়ামালীগ কে ভোট দিব তত দিন নিজের সার্থে যুদ্ধাপরাধী কে টিকিয়ে রাখবে ।
আমাদের নেতিবাচক মানষিকতা সাহায্য করছে নেতিবাচক রাজনীতি এবং ভোট ব্যাংক এবং আওয়ামীলিগের মত দলগুলো্কে বাধ্য করছে
যুদ্ধাপরাধীদের টিকিয়ে রাখতে ।
আমরা রাজাকারের রক্ষক আমরাই আশ্রয় দাতা আমরাই তাদের প্রয়োজনিয়তা সৃস্টি করি তা হলে আমরাই বড় রাজাকার
শুন্য মানব বলেছেন:
ও.জামান বলেছেন: লুথা বলেছেন: এতো শেখ প্রেমিক জাতি ৩৫ বছর ভুলে গেছিলো শেখ'কে এবং এরাই আবার জামায়াত-বিএনপি কে ক্ষমতায় বসাইছে ২ বার...ভাবতেছি কে হারামী ?? যারা গদিতে বসে তারা নাকি যারা বসায় তারা ???
লেখক এবং লুথা দুজনকেই প্লাস +++
রাজর্ষী বলেছেন:
ভালো পয়েন্ট।
রোবোট বলেছেন:
যদিও আসল হোতা ছিলো ফারুক-রশীদ, কিন্তু ডালিম ছিলো সবচেয়ে "হিট"। ৭০ দশকের শেষে শুনসিলাম, শেখ মুজিব টেলিফোনে ইন্দিরার কাছে দেশ বিক্রি করার সময় ডালিম গুলি করে মুজিবকে খুন করে। কি চমেতকার ইতিহাস গিয়ান আমাদের। খুজলে মনে হয় জামাতেরও ভালো কিছু পাওয়া যাবে, ফারুক-রশীদ-ডালিম-হুদাদের না।
গরম কফি বলেছেন:
লুথারে খালি লা--তে মনে চায়।
এটা মনেহয় আপগানিস্তানে ট্রেনিং প্রাপ্ত পাকিস্তানী বংশদ্ভুতো রাজাকারের চামচা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














