আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- মিসেস মেহবুবা জুবায়ের, যাস্ট শাট আপ... - মুনশিয়ানা
- শোকের রাজনীতি পার্ট টু - কৌশিক
- সচলায়তনে কমিউনিটি ফ্যাসিজম : ব্লগারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে - ফিউশন ফাইভ
- ভার্চুয়াল ও ননভার্চুয়াল ক্ষেত্র থেকে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের ব্লগ রূপরেখা এবং এর ব্লগ, ব্লগার ও ক্রমঃবিবর্তিত পরিচালন পদ্ধতি - কৌশিক
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- সামহোয়ারনামাঃ একটি ব্লগীয় ক্যাচাল সৃষ্টি এবং আধিপাত্য বিস্তারের হীন প্রকল্প - শিরোনাম
- সুমন রহমান এর 'সামহোয়্যারনামা ৪' এর প্রেক্ষিতে কিছু কথা (ত্রিভুজ) - ত্রিভুজ
- কাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি-২০০৯ এর ভ্যালিড কি- 7/11/09 পর্যন্ত!!! - স্বাধীন_০৮
- বিশ্ববিদ্যালয়গুলো কি (পশ্চিমা) জ্ঞানের (বাংলা) বিতরণ কেন্দ্র ?সুমন রহমানের লেখার প্রতিক্রিয়া - আহসান হাবিব শিমুল
- শেষ লেখা: হাঃ হাঃ, ডিয়ার কর্তৃ, গরুর জন্য ঘাস। - ব্রাত্য রাইসু
- লোকালটক, আনাল হক ও মনসুর হাল্লাজ - অমি রহমান পিয়াল
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- লিজাইলাম - কৌশিক
- লেখকের মৃত্যু, পুরান মালের আড়ত আর জলেস্থলেঅন্তরীক্ষে একই কুমীরশিশুর প্রদর্শনী - আসিফ রহমান
- গল্পঃ জলের রঙে জলছবি - মোস্তাফিজ রিপন
- আমি যেদিন নিজের হাতে খুন হয়েছিলাম - আকাশচুরি
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- গানের প্রতিযোগিতা তিন চাকা ও কিছু ফাও গল্প - শওকত হোসেন মাসুম
- ছেলেকে না-বলা রূপকথা - সুমন রহমান
- ভাস্কর্য বিতর্ক: আরো কিছু নোট - রিফাত হাসান
- গরিবি অমরতা - সুমন রহমান
- কমিউনিষ্ট চীনের পুঁজিতন্ত্র ও মেলামাইন - পি মুন্সী
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- মৃত্যুর মন্থর রিহার্সেল - বৃশ্চিক
http://joyodrath.blogspot.com/

ফাঁসির রিচুয়াল এবং অধরা ডালিম
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১১
শেখ মুজিবুর রহমানের খুনীদের মধ্যে পাঁচজনের প্রাণদণ্ড কার্যকর হৈল। বলা হয়, প্রাণদণ্ড একটি প্রতিশোধমূলক শাস্তিবিধান, ফলে অনেক দেশে প্রাণদণ্ডের বিধান রদ করা হয়েছে। আবার বলা হয়, শাস্তির উদ্দেশ্য হওয়া উচিৎ সংশোধন, কিন্তু কীসের সংশোধন? যিনি শাস্তিযোগ্য অপরাধ করলেন তার নিশ্চয়ই! আবার এই শাস্তিযোগ্য অপরাধ যদি "ক্ষমা"র অযোগ্য না হয়? তাহলে...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৯বার পঠিত
"ক"তে ক্রসফায়ার!
১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০২
নব্বই দশকের “ডার্ক জাস্টিস” নামের টিভি সিরিয়ালটির কথা মনে পড়ে? বিচারক নিক মার্শালের পরিবার নির্মমভাবে খুন হওয়ার পর খুনীরা আইনের ফাঁক গলে তার এজলাশ থেকেই বেকসুর খালাস পেয়ে যায়। তাই বিচারক নিক মার্শাল, যিনি আগে আবার পুলিশেও চাকরি করতেন, তিনি রাতের অন্ধকারে আইন নিজের হাতে তুলে নেন। আর...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৮বার পঠিত
"বিদ্যাকূট"-এ বর্গী হামলা: কি করবো?
১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৪
আমার ব্যক্তিগত ব্লগস্পট বিদ্যাকূট মারাত্মকভাবে বর্গী-আক্রান্ত। চতুর সাইবারবর্গী তার নিপুণ কোদাল দিয়ে বিদ্যাকূটের আল কেটে দিয়েছে! ফলে নির্দিষ্ট ঐ ইউআরএল-এ গেলে আমি আমার ব্লগ দেখতে পাই, কিন্তু যেখানে সাইন-ইন করে প্রবেশ করতে হয়, সেই জায়গাটি দেখতে পাই না। ফলে এই ব্লগ মোটামুটি ব্যক্তিমালিকানাহীন এক বেওয়ারিশ ব্লগে পরিণত হয়েছে।
কিভাবে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭১বার পঠিত
বিদায় বনশ্রী, স্বাগত বৈশাখ!!
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
বনশ্রী আবাসিক এলাকায় এটাই আমার প্রথম এবং শেষ বৈশাখ। নিকটবন্ধুদের দুজন বনশ্রী থাকেন, তাদের কাছাকাছি থাকার নেশায় বনশ্রীতে বাসা বাঁধি গত বছরের আগস্ট থেকে। এর আগে যখন ঢাকায় ছিলাম, অর্থাৎ ২০০৫ পর্যন্ত, তখন নিকুঞ্জে থাকতাম, আলোবাতাস এত দুষ্প্রাপ্য হয়ে উঠে নি। সেখান থেকে কয়বছরের প্রবাস কাটিয়ে সোজা বনশ্রীর গুদামঘরের মত...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০০বার পঠিত
রণজিৎ দাশ এবং সাজ্জাদ শরিফ সম্পাদিত "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" নিয়ে আপত্তির কারণ কি?
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:১৯
পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশ এবং বাংলাদেশের কবি সাজ্জাদ শরিফ এর যৌথ সম্পাদনায় সম্প্রতি "বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা" নামে একটা সংকলন বেরিয়েছে কলকাতার একটা প্রকাশনা সংস্থা থেকে। সেখানে জসীম উদদীন থেকে শাহীন মোমতাজ পর্যন্ত (দশকের হিসেবে চল্লিশের দশক থেকে নব্বই দশক) ষাটজন কবির কবিতাকে স্থান দেয়া হয়েছে। এ নিয়ে মুজিব মেহদী তাঁর...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬৩বার পঠিত
সামহোয়্যারনামা ৫
২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৬
এক্ষণে আসিয়া চিত্ত খানিক বিক্ষিপ্ত হয়। আমি যতই বলিতেছি ব্লগে বিদ্যমান টেক্সটকে ভিত্তি ধরিয়া ফিকশন লিখিতেছি ক্রিটিকের মন লৈয়া, ততই লোকে তাহাকে "সত্য" ঠাউরায়া চিৎকার, শীৎকার, ম্যাৎকার এবং ধিক্কার দিতেছে! ঔপন্যাসিককে ইতিহাসবেত্তা ঠাউরাইলে ঔপন্যাসিক বিপন্ন হয়, ইতিহাসবেত্তা মুচকি মুচকি হাসে। আমি কর্ণ হৈতে চাহিয়াছি, আর জাতি আমাকে যুধিষ্ঠির বানায়া চাঙে...
- ৫৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৭২বার পঠিত
সামহোয়্যারনামা ৪
২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫২
সামহোয়্যারনামা লিখতে গেলে ত্রিভূজ বনাম এ-টিম এর দ্বৈরথ এড়িয়ে যাওয়ার উপায় নাই। এটা এই ব্লগের সবচে দীর্ঘস্থায়ী যুদ্ধ, নানান ছন্দে, নানান কৌশলে, নানান ইস্যুতে এখনো চলমান। সামহোয়্যারইনে সম্ভবত সবচে আলোচিত, সর্বাধিক বিতর্কিত, সর্বাধিক অ্যাবিউজড এবং প্রায়-প্রাতঃস্মরণীয় নিকটির নাম ত্রিভুজ। পক্ষান্তরে, এ-টিম হল সামহোয়ারের প্রথম এলিট গ্রুপ যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষ অবস্থানকে...
- ১৯৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৪৪বার পঠিত
হাড্ডি খিজিরনামা
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৬
হাড্ডি খিজিরের পায়ে পায়ে হেঁটেই উনসত্তরের ঢাকার উত্তাল রাজপথকে চিনেছেন আখতারুজ্জামান ইলিয়াস তার চিলেকোঠার সেপাই উপন্যাসে। নিম্নমধ্যবিত্ত চাকুরে ওসমান চিলেকোঠাবাসী, বামপন্থী আনোয়ার মার্কসীয় বিধিমোতাবেক বিপ্লব সংঘটিত করার জন্য গ্রাম বেছে নেয়। এদের বাদ দিলে উনসত্তরের ঢাকার বিক্ষোভ বোঝার জন্য ছাত্রনেতারা ছিলেন যাদের আমরা অনেক প্রগলভ দেখেছি জহির রায়হানের...
- ৫০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৬৭বার পঠিত
আগুনের বিনোদন: দ্য সিটি ইজ অন ডিসপ্লে!!
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫৪
বসুন্ধরা সিটিতে আগুন। আধাবেলা সেই আগুন আমরা দেখলাম টেলিভিশনে। প্রায়-রিয়েল টাইমেই, মানে লাইভ টেলিকাস্ট। সেই অর্থে, আগুনের সূত্রপাত আমাদের চোখের সামনে না ঘটলেও, আগুন পোড়ালো আমাদের চোখের সামনে। আমরা খেতে খেতে দেখলাম আগুন, দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম আগুন, অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম দারাপুত্রপরিবার বেশ জমিয়ে জমিয়ে টেলিভিশনে...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯৬বার পঠিত
সামহোয়ারনামা ৩
০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৮
নিকবাজির একটা ধরনের কথা বলেছি আমি। বলাবাহুল্য এটাই একমাত্র ধরন নয়। নিকের চিরায়ত সাহিত্যিক ব্যবহারও দেখা যায় ব্লগে। দেখা যায় আমরা কোনো নিককে চিনি, এবং তার আড়ালে থাকা ব্যক্তিমানুষটিকেও। যেমন, এস্কিমো, কিংবা আকাশচুরি। এদের ক্ষেত্রে নিক হচ্ছে অর্নামেন্টাল। আবার এমন অনেকেই আছেন, থাকেন পাহাড়ে, কালেভদ্রে বাজারে আসেন। নিজের ব্লগে লেখেন,...
- ১৭০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৩৬বার পঠিত




