ফোনে হঠাত হঠাত বেজে ওঠা রিংটোন এলো মেলো করে সকালে দুপুরে রাতে, স্মৃতিরা হ্যালুসিনেশনে, ধাক্কা মারে চুড়ির আওয়াজ আর নাম না জানা পারফিউমের গন্ধ, এলোমেলো করে দেয় সময়, ভেসে ওঠা পুরনো ছোট ছোট চোখে কাজলের চিকন-মোটা দাগের ইকুয়েশন, ঠোটে ঠোট রাখার আপত্তি, দেয়াল হয়ে ওঠে কানের হেডফোন, তবুও জবরদস্তি!!
আকাশের তারাদের সন্ধি, কাপুরুষ কালপুরুষেরা এর পরেও তোমাকে জয়ের স্বপ্ন বিভোর, ক্যান্ডি ফ্লসে মুখ লাল করে হতাশায় তোমার ঠোটের লালচে ভাবের আচড় মাখতে চায়!
নির্বোধ তবু না প্রেমিক না বিপ্লবী এইসব হতাশা গুলো রাতজেগে ভোগ করা একাকীত্বকে
নিমেষে অস্বীকার করে, সূর্য ওঠে, হার হয় যৌবনের আর তোমার মিথ্যে অস্বীকৃতির!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


