আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো /সুনীল সমুদ্র
২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৭
[পূর্ব কথা ঃ আজ সকালে নাতাশা হুসাইন নামের একজন অচেনা (আমার কাছে) ব্লগারের একটা পোষ্ট চোখে পড়ল- তাতে তিনি কোন একজনের প্রতি প্রশ্ন রেখেছেন, "আপনি এত ভাল কেন?" এবং পরক্ষণেই বলেছেন, "দেখি, যাকে বলছি, উনি বুঝতে পারেন কি না....।"
ব্যস, এটুকুই ছিল পোষ্টটা। অবাক হয়ে লক্ষ্য করলাম সেই পোষ্টে অনেকগুলো মন্তব্যও সংযোজিত হয়ে গেছে। মন্তব্যগুলো পড়ে খুব মজা পাচ্ছিলাম। কথাটা কার উদ্দেশ্যে বলা হয়েছে, তা নিয়ে নানা কিসিমের গবেষণা, নানারকম বক্র-সোজা-তীর্যক টাইপের মন্তব্য ছোঁড়া ছুঁড়ি চলছিলো।
আমার অনেক কাজের ভীড়েও সারাদিন কেন জানি ঘুরে ফিরে সেই প্রশ্নটাই কানের কাছে বাজছিল। সত্যিই তো! "আপনি কেন এতো ভাল"-এমন অদ্ভুত প্রশ্নের মুখোমুখী হলে একজন মানুষ কি বলবে বা তার কি বলা উচিত? বার বার কি যেন একটা অনুভব আমাকে আক্রান্ত করছিলো...।
শেষে ভাবলাম, একটা ছোট্ট কবিতা মন্তব্য আকারে লিখে সেই পোষ্টটিতে যোগ করবো।.. ব্যস, লিখতে বসে গেলাম নাতাশা হুসাইনের মন্তব্য কলামের জন্য ছোট্ট একটি কবিতা । কিন্তু কবিতাটি যখন শেষ হলো, দেখলাম, অনেক বড় হয়ে গেছে...। এতো বড় কবিতা..... মনে মনে ভাবলাম ....এটি বোধহয় মন্তব্য কলামে না দিয়ে আলাদা পোষ্ট হিসাবেই দেয়া যায়।.... হ্যাঁ, বন্ধুরা, এভাবেই ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে তৈরী হয়ে গেল 'সুনীল সমুদ্রে'র পক্ষ থেকে- আপনাদের জন্য- আজকের কবিতা....যার নাম দিলাম- ' মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো'...।]
মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো
(It is only you, the only one secret of my all purity....)
আমি ভালো, কারণ
একটি বিকেল আমাকে জানিয়ে দিয়েছে
আমার ভালো থাকা- অনুক্ষণ
তোমাকে কতোটা আনন্দ দেয়-
কতোটা সংজ্ঞাহীণ আশ্চর্য্য এক চাওয়ায়
পৃথিবীর সব সুন্দর ফুলের চেয়েও
আমার 'ভালো থাকা'ই-তোমার কাছে আজ-
হয়ে গেছে সবচেয়ে বেশী এক 'ভালো'।
আমি ভালো, কারণ
তোমার বিশুদ্ধ চাওয়া-ই
নষ্টের বৈরী বাতাস থেকে দূরে রাখে...এই বিপরীত স্রোতে
আমি ভালো, কারণ
তোমার যত্নশীল আকুলতাই
আমাকে শেকড়শুদ্ধ 'শুদ্ধ' রাখে আজীবন, পংকীলময় এই শহর
আর অনশেষ-অবিরাম অবক্ষয়ে।
আমি ভালো, কারণ
নিঃশব্দে জেনে গেছি
নষ্ট হয়ে গেলে এই নদী, নীলাকাশ আর নক্ষত্রের সাথে
আরো বেশী কষ্ট পাবে
নীল নয়না এক নারী।
আমি ভালো, কারণ নষ্ট হতে গেলে
তোমার আর্তচীৎকারে মুহুর্তেই ভেসে যায়
আমার ভুল করে ছোঁয়া- নষ্ট জীবাণুর
সেই সব ভ্রষ্ট-নীল, জঘণ্য নীল যতো পাতা।
আমি ভালো, কারণ নষ্ট হতে গেলে
তোমার আকুলতা অসম্ভব দৃঢ়তায় সব পথ আগলে দাড়ায়
বৃষ্টির মতো বুকে নিয়ে যেন বলে ওঠে-
থাকতেই হবে..., থাকতেই হবে, অন্ততঃ, আমার জন্য,
চিরকাল এইভাবে-
'অনন্ত অবিরাম ভালো' ।
আমি ভালো-
আসলে, তোমার অমৃত ভালোবাসাই, হাত ধরে পার করে নিয়ে যায়-
দিগন্ত অবধি এই কঠিন দুঃসময়, আর
ভুলের স্রোতে দিশেহারা, পথহারা, নিঃস আমাকে...।
কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে,
কেমন নিমিষে পারে ভালবাসা মাখা ভয়ানক এক ঢেউ
এক ফুঁয়ে পঙ্কহীণ, 'বিশুদ্ধ' বানাতে।
কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে,
আমি ভালো, কেবল তুমি ভালো চাও বলে, এত ভালো।
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শুভ বলেছেন:
দাদা, একেকজনের একেক থিওরী- কারো হয়তো মন্তব্য শূণ্য দেখতে ভালো লাগে না!
কালপুরুষ বলেছেন:
সুনীল,কবিতাটা আমি রাতেই পড়েছি। খেলা দেখা শেষ করে এসে কবিতাটা দুইবার পড়লাম। এতোই ভাল লাগলো যে কি বলবো! সত্যি কথা বলতে কি আমার মন্তব্য করতেও লজ্জা লাগছিল! আমি হৃদরোগ বিশেষজ্ঞ বা সার্জন হলে কখনই কোন সুন্দরী নারীর বুকে ছুঁরি বা কাঁচি চালাতে পারতাম না। কারণ আমি মনে করতাম যা কিছু সুন্দর তার সবই প্রকৃতির দান। এরা চিরঅক্ষত ও অটুট থাকুক। তাই আপনার কবিতায় ফুটে ওঠা এতো সুন্দর কথার মাঝে আমার কথাগুলো কেমন জানি বেমানান হয়ে যায় কিনা সেটাই ভাবছিলাম। তাই মন্তব্য না করেই ঘুমাতে চলে যাই।
মাথা থেকে মন্তব্যের ভাবনা কিন্তু তখনও মিলিয়ে যায়নি। ভাল কোন লেখায় আমার মন্তব্য থাকবে না সেটা কি করে হয়? তাই সকালে অফিসে এসেই আবার কবিতাটা পড়লাম। অতি কষ্টে এটুকু লেখার সাহস করলাম। আমার এই নেহায়েত সাদামাটা একটা মন্তব্য এই কবিতার শাশ্বত সুন্দর ভাব ও ভাললাগার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলবে না আমি জানি। কারণ এমন লেখনীর জন্য চাই আরও অনেক বেশী মননশীলতা- অনেক বেশী সৃজনশীলতা আরও বেশী বেশী কাব্যানুরাগী হওয়া। আমি জানি আমি তা নই।
অতিথি বলেছেন:
মিয়া মনে করছেন - আমরা কিছু বুঝি না? নাতাশা কেঠা - সেইটা আগে বলেন। কতদিন যাবত? চমৎতার ছন্দবিধিবদ্ধতার চেয়েও ব্যাখ্যা যেন যুৎসই। মনে হয়েছে - এমন উত্তরই যোগ্যতম প্রতিস্থাপনকারী।
অতিথি বলেছেন:
*ইতবাচক= ইতিবাচক
অতিথি বলেছেন:
দুঃখবাদী এই কঠিন সময়ের ভিড়ে একটি ইতবাচক কবিতা মানুষের মনকে করতে পারে আশ্বস্ত।আপনার ভাবনার সুনীল সমুদ্রে অবগাহণ করে মনে আশার সঞ্চার হলো।
এই সুন্দর কবিতাটি পড়তে সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। গঠনমূলক ও অনুপ্রেরণামূলক মন্তব্য পেলে আরো একটি লেখা লেখার জন্য উৎসাহিত হই।...কৌশিকদাকে বলছি, নাতাশা হুসাইনের লেখা গতকালই প্রথম পড়েছি। আমি তার সম্বন্ধে কিছুই জানিনা ।
কালপুরুষ বলেছেন:
সুনীলের হয়ে বলতে ইচ্ছে হয় ঃনা তার আশা, না তার হুতাশ,
সবই যেন এক দমকা বাতাস।
মন খেয়ালে এক বিকেলে লিখেছিলাম কয়েক ছত্র,
ভেবেছিল বোকারা সব হয়তো আমার প্রেম পত্র।
সূর্যডোবা জীবন শেষে মন গোধূলির রং পরশে,
চিত্ত ব্যকুল উথলে ওঠে জানিনা সে কোন হরষে।
চিনিনা তারে- জানিনা তারে- না করি আশা- না দুরাশা,
কৌতুহলী মনটা দেখে- কে সেই ভাল- কার সে আশা।
সারিয়া তাসনিম বলেছেন:
সুনীল সমুদ্র , একটা ছোট্ট রেণু কুড়িয়ে আপনি এমন একটা সুন্দর ফুলের বাগান উপহার দিলেন , ভালো লাগলো
অতিথি বলেছেন:
কালপুরুষ, আমার হয়ে চমৎকার বললেন। এক্সিলেন্ট!সারিয়া, সামান্য দু'এক লাইনে কতো কথা যে আপনি বলে ফেলেন। অবাক হতে হয়।...
রাগ ইমন বলেছেন:
সুনীলদা,আপনার পায়ের [ নাকি কলমের] কড়ে আঙ্গুলের কাছে পৌঁছানোর চেষ্টায় আমার স্বর্গবাগান ঘোরা হলো 100 বার, 8 টা পদ্মও পাইনি।
তাই কথা রাখিনি।
ছুটলাম অনন্ত সুনীল সমুদ্্রে। ভিজে , ডুবে নাকে দিয়ে খত, ফিরে এলাম। মুক্তো মিললো না।
তাই কথা দেইনি।
বেয়ে উঠলাম ধানসিঁড়ি বেয়ে। ঝড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে ফেললো অন্যমনস্ক শরতে। সুউচ্চ হিমালয় চূড়ায় দাঁড়িয়ে ও পেলাম না চাঁদের নাগাল।
সিপাহ সালার আবু সালেহ বললেন, পাওয়া যাবে। আরাফাতের ময়দানে। আশার আলোয় পথ বাইলাম। লেবানন, সারিয়া কৌশলে পার করে কালজয়ী পুরুষের কাছে গিয়ে ধার চাইলাম কিছু শব্দ, ছন্দ, ধ্বনি।
হায়! পেলাম না।
পেলাম না আপনার উপযুক্ত একটিও মান পত্র।
এখন আপনার জন্য বিধাতার কাছে হাত পেতেছি, মানীর মান নাকি তিনি ই রাখেন।
বড় অ াশায় আশায় আছি। হয়তো, এবার লিখতে পারবো কেমন মুগ্ধ আমি।
শোক নয় শুধু, মুগ্ধতাও মানুষকে স্তব্ধ করে দিতে পারে, সে আপনি শেখালেন
ঝরা পাতা বলেছেন:
কবিতাটা মনে আঁচড় কেটে গেলো, সেই সাথে আপনার উপলব্ধি ও।মনে পড়ে শীর্ষেন্দুর ভালোবাসা গল্পের একটা লাইন--
দেয়ালে কালো অক্ষরে লেখা গোপাল আর নাই!
সেই লেখাটা গভীর রেখাপাত করেছিলো লেখকের মনে ঠিক যেমনটি নাতাশা হুসাইনের লেখা প্রভাবিত করেছে আপনাকে।
অতিথি বলেছেন:
রাগ-ইমন,কেমন করে লেখো কন্যা,
কেমন শব্দে বাঁধো...
ইচ্ছে হয় এক নিমিষে-
দশটা বছর পিছিয়ে গিয়ে-
সব সরিয়ে, সব ঝরিয়ে
নতুন করে, নতুন রাগে....
'ইমন' বাসি ভালো....।
ঝরা পাতা,
আপনার নামটা খুব সুন্দর। কেমন বিষন্ন বিষন্ন একটা ভাব। আর ঘটনাক্রমে
পৃথিবীর তাবৎ বিষন্ন বিষয়ের প্রতি আমার অপার ঝোঁক...।তাই লিখলাম--
'ঝরা পাতা'র সাথে মিলে-মিশে ঝরে যায় কতো কিছু--
এই অবেলায়, আমাদের পরিচিত পৃথিবী থেকে- নিরন্তর,
কতো সহজেই
ঝরে যায় সুগন্ধী গোলাপ, কৃষ্ণচূড়ার অতো লাল-প্রীতির উৎসব
আর ঝরের রাত্রিতে খুব কষ্টে খুজে পাওয়া- সেই তুমি....
ঝরে যায়, ঝরে যায় কী ভীষণ অবলীলায়... কী ভীষণ এক নিমিষেই...
ঝরা পাতা, কথা দিচ্ছি, আপনার নাম থেকে লিখতে শুরু করা এই কবিতা
শেষ করবো শীগগিরই, তারপর, যদি নিজের কাছে ভালো লাগে, তবে দেবো
মেইন পোষ্টে।... মন্তব্যের জন্য ধন্যবাদ।
অতিথি বলেছেন:
অসাধারন!'তুমি এতো ভালো কেন?' আমার খুব প্রিয় মানুষের একটা বহুল প্রচলিত অভিযোগ।
এই লাইনটার প্রতি তাই অন্যরকম একটা দূর্বলতা আছে। অসাধারন সুনীল। আপনি তো দেখি আমাদের ব্লগের ফাটাফাটি এক সদস্য হতে যাচ্ছেন। অভিনন্দন এত সুন্দর লেখনীর জন্য।
নাতাশা হুসাইন বলেছেন:
আমি অভিভুত! আপনারা না......... সবাই অনেক ভাল এখানে।আগে দেখিনি বলে খুবই দু:খিত। কেউ আমাকে নিয়ে পোষ্ট দিবে ভাবিনি। খুব ভাল লাগছে। মেনি মেনি থ্যাংকস।
নাতাশা হুসাইন বলেছেন:
সবার মন্তব্যগুলো পড়ে আবার মন্তব্য দিলাম। আপনারা সবাই খুব সুন্দর করে লিখতে পারেন তো।
অতিথি বলেছেন:
অনেকদিন পরে হলেও কবিতাটি পড়ে মন্তব্য লেখার জন্য নাতাশাকে ধন্যবাদ।
সহেলী বলেছেন:
@মৃম্ময় , ধন্যবাদ লিঙ্ক দেয়ায় । আর এ কবিতার কবিকে কি বলব ? শুধু বলতে চাই খুব করে চেষ্টা করব আপনার কবিতা না পড়বার ! আপনার লেখা ভিতর বাড়ি নাড়িয়ে দেয় ;
যেন পেরে যাই , না পড়তে ।
সহেলী বলেছেন:
শুধু কবিতা পোষ্ট করে দেয়া যায় না ? কথাগুলো বাদে ! হোক রি-পোষ্ট ।
কালপুরুষ বলেছেন:
সহেলী, সুনীল আপনার কথা রাখবে আশা করি।
সহেলী বলেছেন:
যে কবিতা পড়ে মনে হয়েছে আর কবিতা লিখবো না , পড়বো না , সেটাই লিখিয়ে নিল আমাকে দিয়ে , দেখুন Click This Link
আবারো অনুরোধ করি শুধু কবিতাটা পোষ্ট দিতে পারবেন কি !
জিনাত বলেছেন:
কতোটা সংজ্ঞাহীণ আশ্চর্য্য এক চাওয়ায়পৃথিবীর সব সুন্দর ফুলের চেয়েও
আমার 'ভালো থাকা'ই-তোমার কাছে আজ-
হয়ে গেছে সবচেয়ে বেশী এক 'ভালো'। চোখটা নদী হলো কবিতার সাথে সাথে .....অসাধারণ .......প্রিয়তে রাখলাম
আইরিন সুলতানা বলেছেন:
অ-নে-ক পুরনো কবিতা ...ব্লগার সহেলী কবিতায় লিংক দেখে এখানে এলাম । আপনার কবিতা বরাবরই একটু দীর্ঘ হয় সুনীল'দা ...কিন্তু এর দীর্ঘসূত্রতা মূলত আবেগের গভীরে নিয়ে যায় একটু একটু করে ।
সহেলী বলেছেন:
শুধু কবিতা কি রি-পোষ্ট করা যায়না ?
ফাইরুজ বলেছেন:
সুন্দর
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













