আমার প্রিয় পোস্ট
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?...
২৮ শে জুন, ২০০৬ রাত ১০:০৯
কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে,
আর কতদূর?
দেখে নিও একদিন_
একদিন আমরা সবাই আবার সব ভেঙ্গে-চুড়ে
প্রাপ্তির কাছাকাছি যাবো_
রোদেরা যেমন যায় কার্ণিশে_
বাবুইয়ের ঘরে_
ভোরের কুয়াশা ছিঁড়ে খুঁড়ে।
তুমি দেখে নিও একদিন_
একদিন অন্যরকম কিছু ভ্রান্ত ধারণার কথা বলে
তুমি আর পারবেনা_রাখতে সরিয়ে আমাদের-
প্রাপ্তির কাছ থেকে-নিষ্ঠুরভাবে এতদূরে,
এরকম ভালবাসাহীন_
এরকম 'অনেক থেকেও' এতো একা।
আমরা আকাশ, অরণ্য, নদী ও পাহাড়
সীমান্তের শেষ সংকেত
বিরুদ্ধ মাইলপোষ্ট ভেঙ্গে চুড়ে
প্রাপ্তির কাছাকাছি যাবো_
কোথায় রাখবে তুমি সরিয়ে আমাদের
আর কতদূর?
আমাদের হৃদয়চিরে একবার
তীক্ষ্ন চীৎকারের মতো ধ্বনিত হলে
সেই ইতিহাস হয়ে যাওয়া 'প্রাপ্তি'র লক্ষ, কোটি, অযুত যতো নাম
তোমারও হৃদয় কাঁপবে, তীব্র তৃষ্ণায়,
টলে যাবে ভুল, ভ্রান্ত ধারণার সকল অন্ধ অলি-গলি
পেরিয়ে অতঃপর,
একটা আর্ত আহত স্বর_
সমস্ত মিথ্যে ধ্যান,
সমস্ত মিথ্যে ধারনার গায়ে ছুড়ে দিয়ে_
তুমিও আসবে ছুটে নায়গ্রা প্রপাতের মতো
আমাদের সাথে মিশে গিয়ে
তুলে নিতে
'প্রাপ্তি' আবার।.....
তুমি দেখে নিও_ প্রতিদিন, গোলাপের ঘ্রাণ হয়ে
'প্রাপ্তি' ভাসবে বাতাসে_
স্মৃতির সুবাস হয়ে জড়াবে
আমাদের দগ্ধ চেতনায়।
কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে,
আর কতদূর?
চৈত্রের চন্দ্রিমা রাতে
শাওনের পূর্ণ অমাবস্যায়_
বৃষ্টিতে_ ব্যথা গানে_
বৈরী বরষায়_
আমাদের অনন্য ঐক্যের অটুট এক দরোজায়
তুমি দেখে নিও,
তুমি দেখে নিও_চিরকাল
'প্রাপ্তি' থাকবেই থাকবে
আমাদের প্রতি সুখের উচ্ছাস_
প্রতি কষ্টের নিঃশ্বাসে, মিলে-মিশে..... ।
একদিন, প্রতিদিন, অনন্তকাল....।
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে ।
অতিথি বলেছেন:
চমৎকার ফেস্টুনটা। চমৎকার কবিতাটিও!
কালপুরুষ বলেছেন:
অসম্ভব রকমের মানবিকতায় ঠাসা,যেন ঠিকরে বের হলো আমার হৃদয়ের ভাষা-
যেমনটি করি আশা,
তেমনি এক ভালবাসা।
অতিথি বলেছেন:
কবিতার সাথে সংযোজিত ছবিটি গুগল ইমেজ সার্চ করে পেয়েছি। ছবিটি এডিট করতে হয়েছে, মূল ফটোগ্রাফারের অনুমতি ছাড়াই, সেজন্য দুঃখিত। তবে, ফেষ্টুনে সংযোজিত প্রাপ্তির ছবিটি গত 23 শে জুনে কালপুরুষের বাসায় ব্লগারদের দ্বিতীয় সম্মেলনের দিনে -- আমার মোবাইলে তোলা একটি ছবি।কবিতার কোন কোন অংশে- সঠিকস্থানে 'স্পেস গ্যাপ' আসেনি। এখন পারছিনা, পরে ঠিক করবো।...
শেখ জলিল, আপনি খুব ভালো লেখেন। আপনার পুরনো ভাল লেখাগুলো খুঁজে খুঁজে পড়ছি। ভালো লেখার মানুষেরা যখন ভালো মন্তব্য করেন, তখন উৎসাহিত হই আরো বেশী।...
কৌশিকদা, আপনার কাছ থেকে এতো কম কথা এলে- খুব ভয় পেয়ে যাই- মনে হয়, আপনার ভাললাগা বোধহয় ঠিক সেভাবে ছুঁতে পারলামনা - যেভাবে, যতোটা আমি চাই.....।
অতিথি বলেছেন:
একেবারে নিখাদ ভালোবাসা ছবি আর কবিতা দুটোতেই একটা সামগ্রিক সুনীল সমুদ্র।
অতিথি বলেছেন:
কখনও আমার মনে হয় না আমি মরে যাবো। কিন্তু ঠিকই এমন একটা মুহূর্তের নিকটবতর্ী হচ্ছি। এবং তারপরে আর কোন গান শুনতে হবে না। গানের সাথে সংঘাতিক রকমের সংঘাত আমার। অল্প কিছু সময় ছাড়া কখনওই আমার গান ভালো লাগে না। আমাদের রবীন্দ্রসংগীত ছাড়া খুব কম গানের পৃথক জেল্লা আছে - যা চমকে দেয় স্টান্ডার্ড ; আমার ধারণা এমন। কিছু মানুষ আছে যাদের লেখা ও বক্তব্যে একধরণের সতেজতা থাকে, বলিষ্ঠতা থাকে - প্রথম কথাতেই উল্টীর্ণ সিল মেরে দেয়া যায়! তাদের কথা আমি গানের চেয়েও বেশী মনযোগ দিয়ে শুনি ও পড়ি। এ কবিতাটি ও কবিতার সাথের কারুকাজ নিঃসন্দেহে ব্লগ লেখাকে একটা উচ্চতর অবস্থানে নিয়ে গেছে।
অতিথি বলেছেন:
সুন্দর লিখেছেন। প্রাপ্তির প্রতি কখনো ভাবাসার কমতি হবে না আমাদের। ওই যে আমাদের ব্লগের মাণবিকতার শ্রেষ্ঠ আইকন।
অতিথি বলেছেন:
উত্তীর্ণ হবে।
অতিথি বলেছেন:
খুব ভালো লিখেছেন সুনীল সমুদ্র। রোদেরা যেমন যায় কার্নিশে ...
ওই জায়গাটা আমার ফেভারিট।
ব্রাভো ব্রাদার!!
রাগ ইমন বলেছেন:
সুনীল দা,মেরে ফেলতে চান? এত যে ছন্দ জানি, সব গুলিয়ে যায় আপনার লেখা পড়লে।
মনে হয়, মন্তব্য করতে যাওয়া মানে হচ্ছে মাকে জানানোর চেষ্টা করা সন্তান জন্মদানের ইতিবৃত্ত , তার কৃতিত্ব।
আপনার সামনে এলে খুব বুঝি, আমি একেবারেই লিখতে পারি না।
রবীন্দ্্র সঙ্গীত!!!!
কৌশিকদা, বুলস আই!
সুনীলদ া ঠিক, রবিদার গান এর মত।
বিচার করবো, সেই প্রতিভাই নেই আমার, না আছে শিক্ষা।
শুধু মুগ্ধ হয়ে সুধা পান।
" যদি কন্ঠ দাও
আমি তোমার গাহি গান
যদি দৃিষ্টদাও
আমি নয়ন ভরি করি অমৃত রুপসুধা পান
যদি কর্ণ দাও
আমি অনাহত নাদ শুনি
আর তারি সুরে সুরে
প্রেমের জাল খানি বুনি।
যেন তোমারই করুণায়
আমারই রসনায় উথলে নাম সুর ধ্বনি
যেন তাহারই ধারাজলে তপ্ত ধরাতলে
তাপিত জনে করে স্নান।
যদি কন্ঠ দাও, আমি তোমার গাহি গান।"
হাবিবমহাজন বলেছেন:
চোখে জল ফেলে দেয়ার মত একটি লেখা। ধন্যবাদ
অতিথি বলেছেন:
অপূর্ব , অসাধারন , র্মভেলাস , এক্সিলেন্ট ।100 তে 200(যদিও আমি কিছুই না আপনার মতো কাউকে জাজ করার, তবুও)
প্রতিবাদের নাম সুনীল সমুদ্্র।
সারিয়া তাসনিম বলেছেন:
কবিতার নাম সুনীল সমুদ্রআবেগের নাম সুনীল সমুদ
আবেশের নাম সুনীল সমুদ
ছন্দের নাম সুনীল সমুদ
ভালোলাগা আর ভালোবাসার নাম সুনীল সমুদ
মায়ার নাম সুনীল সমুদ , জড়ানোর নাম সুনীল সমুদ
অতিথি বলেছেন:
প্রাপ্তির ছবি নামাতে চাওয়া পাগলের কাব্যিক প্রতিবাদ। কেবল সুনীল সমুদ পারে শুষে নিতে বৈরি সময়...
সারিয়া তাসনিম বলেছেন:
বার বার আমার চোখের কাজল নষ্ট করে আপনি কি মজা পান ??
ধানসিঁড়ি বলেছেন:
সুনীল: আপনার কবিতাই আমাদের কথা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা।
হাসান বলেছেন:
আমি কিছু না বলি ... যোগ্যতা নাই
অতিথি বলেছেন:
সবার এতো সুন্দর মন্তব্য, এতো ভালবাসা, দিলাম- প্রাপ্তিকেই।কেবল তারই জন্য, তার শঙ্কামুক্ত জীবন প্রার্থনায় জমা হোক আজকের যতো অসামান্য পাওয়া.....
অতিথি বলেছেন:
আজ প্রাপ্তির জন্মদিন।প্রাপ্তিকে ঘিরে শুভাকাংখী আমাদের যে অন্তহীণ পথচলা শুরু হয়েছে, তা যেন
কোনভাবেই থমকে না যায়, থেমে না যায়,
আজকের দিনে এটাই প্রার্থনা।......
সারিয়া, অবশ্যই চেষ্টা করবো প্রাপ্তির জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে।
কালপুরুষ বলেছেন:
শুভ জন্মদিন প্রাপ্তিমনি।
রাতুল" বলেছেন:
সত্যই অসাধারন !!


















ধন্যবাদ প্রাপ্তির প্রতি ভালোবাসা আর এই সুন্দর কবিতাটির জন্য।