আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

রাস্তার জ্যামে আটকে পড়ে মোবাইল ফোনে পড়তে থাকুন সামহয়্যারইন ব্লগ /সুনীল সমুদ্র

০২ রা নভেম্বর, ২০০৬ রাত ১১:৩৫

শেয়ার করুন:                   Facebook

(এ লেখা উৎসর্গ করছি মোঃ সাকিব আল মাহমুদ-কে, ইউনিকোড বিষয়ে যার অপার আগ্রহ প্রায়শঃই আমাকে মুগ্ধ করে।)

অবিশ্বাস্য হলেও সত্যি, আমাদের প্রিয় সামহয়্যার ইন ব্লগ এখন ব্রাউজ করা যাচ্ছে এবং বাংলা ভাষাতেই পড়া যাচ্ছে মাত্র ৬২৫০/- টাকা দামের নোকিয়া-৬০৩০ মোবাইলে। রাস্তার জ্যামে আটকে পড়ে রিকশার মধ্যে বসে থেকেই এর মাধ্যমে পড়তে পেরেছি আপনাদের লেখা এবং মন্তব্য গুলিও।

নোকিয়া-৬০৩০ হচ্ছে নোকিয়ার এমন একটি মোবাইল ফোন, যেখানে ইউনিকোড বাংলা সহ ভারতীয় ১১টি ভাষার সাপোর্ট দেয়া হয়েছে । ফলে, শুধু সামহয়্যার ইন ব্লগই নয়, ইউনিকোড বাংলায় তৈরী করা সকল বাংলা ওয়েবসাইটের ক্ষেত্রেই এ মোবাইলে ব্রাউজ করার সময় লেখাগুলো বাংলায় দেখা ও পড়া যাচ্ছে । অবশ্য বলা বাহুল্য, সামহয়্যার ইন ব্লগে যারা ইউনিকোডে লিখছেন শুধু তাদের লেখাগুলোই বাংলায় দেখা ও পড়া যাচ্ছে এ মোবাইলে। আসকি বৈশাখী ফন্টে প্রকাশিত লেখাগুলো নয়.....।

অতএব, সাকিব আল মাহমুদ, সেই যে তুমি মাঝে মধ্যেই জানতে চাইতে, ইউনিকোডে লেখার সুফল কি-- আশাকরি ইউনিকোডে লেখার অনেকগুলো সুফল-এর মধ্যে আজ এ লেখার মধ্য দিয়ে তুমি আরও একটি সুফল এর সাথে পরিচিত হবে।

সামহয়্যার ইন ব্লগ ছাড়াও ইউনিকোড বাংলায় তৈরী করা অন্যান্য যে সকল বাংলা ওয়েবসাইট এই মোবাইল ফোনের দ্বারা ব্রাউজ করা যাচ্ছে, তার মধ্যে উল্লেখ যোগ্য হল বিবিসির বাংলা ওয়েবসাইট, বাংলা উইকিপিডিয়া, চায়না রেডিওর ওয়েবসাইট, গুগল বাংলা সার্চ ইঞ্জিন- ইত্যাদি। আমাদের দেশের অনলাইন দৈনিক পত্রিকা গুলোর মধ্যে একমাত্র যায়যায়দিন পত্রিকাটিই ইউনিকোড সাপোর্টেড ছিল। ফলে ঐ পত্রিকাটিও আমি এই মোবাইল থেকেই পড়তে পেরেছি। ( জানিনা, প্রথম আলো সহ দেশের অন্যান্য প্রধান অনলাইন পত্রিকাগুলো কেন এখনো ইউনিকোডে কনভার্ট করার বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয় নাই । ঐসব পত্রিকাগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য-প্রযুক্তি বিষয়ে আগ্রহ বা জ্ঞান খুব যে কম, তাও তো মনে হয়না। তাহলে সমস্যটা কি? )

অবশ্য এ মোবাইলে নিরাপদে ও সুন্দরভাবে ব্রাউজিং এর জন্য আরো কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। গ্রামীণ অথবা অন্য অপারেটরের এজ অথবা জিপিআরএস কানেকশন তো লাগবেই সেই সঙ্গে সবচেয়ে সুবিধাজনক ভাবে ওয়েব পেজ দেখা ও পড়ার জন্য প্রথমেই এ ফোনের নিজস্ব ওয়াপ ব্রাউজারটি ব্যবহার করে গ্রামীণের জিপি-ওয়ার্ল্ড ওয়াপ-সাইটে ঢুকে সেখান থেকে অপেরা-মিনি নামক ইন্টারনেট ব্রাউজারটি আপনার মোবাইলে ডাউনলোড করে ইনষ্টল করে নিতে হবে।

অনেকেই হয়তো জানেন না, মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য বিশেষভাবে তৈরীকৃত মিনি অপেরা নামক সফটওয়্যারটি গত এক বছরে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং -এর ক্ষেত্রে একটি নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে। মাত্র বছরখানেক আগেও কমদামী ও কম মেমোরী সম্পন্ন সাধারণ মানের মোবাইল ফোনগুলোর নিজস্ব ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্যবহার করা ছিল অত্যন্ত দুঃসাধ্য ও বিরক্তিকর একটি ব্যাপার। কিন্তু এখন সেই একই মানের মোবাইল ফোনেই শুধুমাত্র অপেরা মিনি ব্যবহার করার মাধ্যমেই আপনি খুব সহজেই অনেক বড় আয়তনের মেমোরীর ওয়েবসাইটও ব্রাউজ করতে পারবেন স্বাচ্ছন্দে ও নিশ্চিন্তে...এমনকি ওয়েবপেজের সবগুলি ছবি দেখা ও ডাউনলোড করার সুবিধা-সহই তা করতে পারবেন।

ব্যাপারটি খুব আশ্চর্য্য মনে হলেও অপেরা মিনি সেই দুর্দান্ত অসাধারণ সুযোগটিই দিচ্ছে আমাদের। যতদূর জানতে পেরেছি, কোন ওয়েব ঠিকানায় ঢুকার কমান্ড পাওয়া মাত্রই অপেরা মিনি ঐ ওয়েবপেজের সবগুলি ছবি ও টেক্সটকে ক্ষুদ্রাকারে (মেমোরী সাইজের অর্থে) কনভার্ট করে মোবাইলের ডিসপ্লের রেজুলেশন উপযোগী করে তোলে এবং পেজে সংযুক্ত বিভিন্ন আইটেমকে উপর থেকে নীচের দিকে পর পর সাজিয়ে দিয়ে শুধুমাত্র মাঝখানের জয়ষ্টিক বোতাম দিয়ে স্ক্রল করে করে খুব সহজে পড়ার উপযোগী করে তোলে।

ইনষ্টল করার পর নোকিয়া-৬০৩০ মোবাইলে আপেরা মিনি অবস্থান নেবে এপ্লিকেশন নামক ফোল্ডারের ভেতর ( যেখানে গেমস ও জাভা এপ্লিকেশন প্রোগ্রামগুলো লোড করা যায়)। এখানে উল্লেখ্য যে, অপেরা মিনি দ্বারা ব্রাউজ করার জন্য আপনার সেটে শুধু ওয়াপ কানেকশন কনফিগার করলেই চলবেনা- একইসংগে ইন্টারনেট কানেকশন-ও কনফিগার করতে হবে। যারা জানেননা বা ভুলে গেছেন, তাদের জন্য ধাপগুলো একটু মনে করিয়ে দেই.....(গ্রামীণের ক্ষেত্রে)

EDGE P1------> Send To 5000
WAP NOKIA 6030------> Send To 8080
INTERNET NOKIA 6030------> Send To 8080


উপরের এসএমএস গুলোর মধ্যে প্রথমটির উত্তরে গ্রামীণফোন কর্তৃপক্ষ আপনার মোবাইলে এজ/জিপিআরএস কানেকশন সংযোগ একটিভেট করবে এবং পরের দুটি এসএমএস এর উত্তরে আপনার সেটে ওয়াপ ও ইন্টারনেট সংযোগ কনফিগার করার বিশেষ দুটি কনফিগারেশন মেসেজ পাঠাবে যা আপনাকে পাসকোড ১২৩৪ লিখে আপনার মোবাইল ফোনসেটে সেভ করতে হবে। এ দুটি ফিরতি মেসেজ সেভ করার পর পরই অটোমেটিক্যালী আপনার সেট ওয়াপ ও ইন্টারনেট ব্যবহারের জন্য কনফিগারড্ হয়ে যাবে।

অবশ্য ইউনিকোড বাংলার ওয়েবপেজগুলো দেখার জন্য এ সেটের ব্রাউজার সেটিংস-এ গিয়ে এপিয়ারেন্স সেটিংস-এর ক্যারেক্টার এনকোডিং UTF-8 এ পরিবর্তন করে নিতে হবে।

আমি জানি এই মুহূর্তে সাকিব হয়তো জানতে চাইবে- এ সেট দিয়ে সামহয়্যার ইন ব্লগের লেখায় ছোট খাটো মন্তব্য পাঠানো যাবে কিনা ।

হ্যা, এ সেট দিয়ে সামহয়্যারে বাংলায় মন্তব্য লেখা যাবে কিনা -- সেটি পরীক্ষা করতে গিয়েই এবারের ঈদের বন্ধের দুটি দিন আমার ব্যস্ততায় কেটেছে । খুব স্বাভাবিক একটি ব্যাপার এই যে মোবাইল থেকে ওয়েবপেজের যে কোন Text Input Box -এ বাংলা টেক্সট ঢোকাতে গেলে মোবাইলের কী-বোর্ড থেকে বাংলা টেক্সট ইনপুটের ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ মোবাইলের কন্টাক্ট নেম, টেক্সট মেসেজ- ইত্যাদির রাইটিং অপশনস-এ রাইটিং ল্যাংগুয়েজ হিসাবে বাংলা বেছে নেবার অপশন থাকতে হবে। সাধারণ মার্কেটে যে নোকিয়া-৬০৩০ মডেলের ফোনটি পাওয়া যায় তার সিস্টেম-এর ভেতর বাংলার সাপোর্ট থাকায় তা দিয়ে ব্রাউজিং-এর সময় বাংলা ওয়েবসাইট গুলো পড়া যাবে কিন্তু ঐ সেট গুলোর রাইটিং অপশনস-এ বাংলা না থাকায় অর্থাৎ ঐগুলোর কী-বোর্ড থেকে বাংলা ইনপুট দেবার ব্যবস্থা না থাকায় এ সেটগুলো থেকে ওয়েবপেজে বাংলা কোন শব্দ লিখে ইনপুট দেওয়া যাবে না।

কিন্তু সৌভাগ্য আমাদের, অতি সম্প্রতি গ্রামীণ টেলিকম ঢাকায় নোকিয়ার যে ছয়টি মডেলের পুরোপুরি বাঙলা সাপোর্টেড সেট বাজারে ছেড়েছে (অন্তরে বাহিরে বাংলায় - এই শ্লোগান দিয়ে), তারই অন্তর্গত একটি সেট হচ্ছে নোকিয়া-৬০৩০ এবং উক্ত ছয়টি সেটের মধ্যে একমাত্র এই মডেলের সেটটি-ই ওয়াপ ব্রাউজার এনাবলড্। ফলে শুধু এটি দিয়েই ইন্টারনেট ব্রাউজ করা যাবে- বাংলা ওয়েবসাইটগুলো পড়া যাবে-এবং এর কী-বোর্ড থেকে বাংলা ইনপুট এর ব্যবস্থা থাকায় ওয়েবপেজের বিভিন্ন ইনপুট বক্সে বাংলা শব্দ ইনপুট-ও করা যাবে। তবে এর সাথে বাজারজাতকরা অন্য পাচটি মডেলের সেট দিয়ে কিন্তু ওয়াপ ব্রাউজার না থাকার কারণে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করতে না পারার কারণে এসবের কিছুই করা যাবে না , ঐসব সেটে শুধু কন্টাক্ট নেম ও মেসেজগুলো বাংলায় লেখা যাবে, এর বেশী কিছু নয়।

অতএব বাংলায় কাজ করার সব মজা আসলে জমা হচ্ছে নোকিয়া-৬০৩০ সেটটিকে ঘিরেই। যেহেতু গ্রামীণ টেলিকমের দ্বারা বাজারজাতকৃত ছয়টি সেটের মধ্যে কেবলমাত্র নোকিয়া-৬০৩০ সেটটিতে-ই ইন্টারনেটে ঢুকে ইউনিকোড বাংলায় আপনি ইনপুটও দিতে পারছেন, অতএব বাংলায় সার্চিংএর ক্ষেত্রেও এ মোবাইল ব্যবহার করা যাবে অত্যন্ত আনন্দদায়ক ভাবেই।

এ মোবাইলে এপ্লিকেশন ফোল্ডার খুলে অপেরা মিনি ব্যবহার করে গুগল সার্চে গিয়ে শুধু ্তুপথ্থ কথাটি লিখে সার্চ দিলেই আপনি পথের পাচালী সহ পথ শব্দ-সমন্বিত সকল ওয়েব লিংক পেয়ে যাবেন। আমি যেদিন ঈদের বন্ধে বাসায় বসে এই মোবাইলে সুনীল সমুদ্র লিখে গুগল সার্চ দিয়ে ব্লগে ইউনিকোডে প্রকাশিত আমার লেখাসহ ধানসিড়ির ২৩শে জুন কেন্দ্রিক লেখাটির-ও লিংক পেয়ে গেলাম-এবং সেই সংগে পেলাম আমাকে নিয়ে পথিকের পোষ্ট ও তাতে কৌশিকদার ইউনিকোডে লেখা মন্তব্য-তখন আনন্দ আর অবাক প্রাপ্তির এক আশ্চর্য্য শিহরণ কিছুক্ষণের জন্য হলেও আমাকে অভিভূত করেছিল। কেননা পিসির ক্ষেত্রে গুগল সার্চ একটি স্বাভাবিক ঘটনা কিন্তু মোবাইল দিয়ে বাংলা শব্দ ইনপুট করে বাংলায় গুগল সার্চ করতে পারবো এটি কয়েকদিন আগেও আমার কাছে একটি স্বপ্নই শুধু ছিল।.....

আমার ধারণা, এ ফোনের আমদানীকারকরাও হয়তো নিজেরা জানেননা- এ ফোনটি দিয়ে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বাংলায় এতোকিছু করা সম্ভব । কেননা তা জানা থাকলে নিশ্চয়ই তারা তাদের বিজ্ঞাপনের ভাষায় তা ব্যবহার করার সুযোগ নিতেন। আমার মনে হয়-তাদের মধ্যে এ ধারণাটুকুই শুধু বিদ্যমান আছে যে বাংলা সাপোর্টেড এ ছয়টি মডেলের নোকিয়া ফোন দিয়ে শুধু বাংলায় এসএমএস লেখা যাবে ও কন্টাক্ট নেম/ফোন নাম্বার বাংলায় লিখতে পারা যাবে । কিন্তু এগুলোর মধ্যে একটি মডেল নোকিয়া-৬০৩০ দিয়ে যে বংলায় এতোকিছু করা যায় বা যাচ্ছে, তা এখনো পর্যন্ত সম্ভবত তারাও জানেন না।

এরপর- আবার আসি সেই প্রশ্নে-এ মোবাইল দিয়ে আমাদের ব্লগে-মন্তব্য পাঠানো যাবে কি না ? সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায়- যেহেতু এ মোবাইল দিয়ে গুগল সার্চইঞ্জিনের সার্চ বক্সে সার্থকভাবে ইউনিকোড বাংলা ইনপুট করে বাংলাতেই সার্চকরা সম্ভব হয়েছে, অতএব নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায়, এ মোবাইলে রাইটিং ল্যাংগুয়েজ অপশন বাংলা সিলেক্ট করে নিয়ে সহজেই ওয়েবপেজে বাংলা ইনপুট দেওয়া সম্ভব। সেই অর্থে সামহয়্যারের লেখা পোষ্টকরা বা মন্তব্য পোষ্ট করার বক্সে এ মোবাইল থেকে ইউনিকোড বাংলার ইনপুট দিলে তা যথাযথভাবেই গৃহীত হয়ে মূল ওয়েবপেজে দৃশ্যমান হওয়া উচিত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বাস্তবে তা সম্ভব হয়নি। অর্থাৎ, অজ্ঞাত কোন কারণে ঐসব বক্সে বাংলা লেখা ইনপুট করার পর তা সেন্ড করলে তা পরিবর্তিত হয়ে ওয়েবপেজে শুধু কিছু প্রশ্নবোধক চিহ্ণ আসছে।

তবে, আমার কাছে মনে হয়েছে এটি মোবাইলের কোন অপূর্ণতা বা ফাংশনাল ডিজএবিলিটি নয়।বরং এটি সামহয়্যার ইন ব্লগের ওয়েবপেজের-ই কোন নন-সাপোর্টিং ফিচার এর কারণে হচ্ছে। তাই খুব খুজে চলেছি হাসিনভাইকে কয়েকদিন। হয়তো হাসিনভাই এ সমস্যার একটা সুন্দর সমাধান বের করতে পারবেন।

অবশ্য এমনিতেই সামহয়্যারের ওয়েবপেজে ব্যাপক পরিবর্তন আনা খুব জরুরী হয়ে পড়েছে। অন্তত ইউনিকোডে যারা লিখছেন, তাদের জন্য হলেও এ পরিবতর্ন আনা অত্যন্ত জরুরী। আপনারা পিসি থেকে পোষ্টিং বা মন্তব্য লেখার ক্ষেত্রেও দেখেছেন- সামহয়্যারের ইনপুট বক্সগুলো যথাযথভাবে বা পরিপূর্ণভাবে ইউনিকোড সাপোর্টেড নয়- ফলে অন্যত্র (যেমন ওয়ার্ড প্রোগ্রামে ) ইউনিকোডে লেখা লেখার পর তা্থ কাট করে নিয়ে অন্ধের মতো এই বক্সে এনে পেষ্ট করার মাধ্যমে লেখা পোষ্ট করতে হয়- কেননা বক্সগুলোতে ইউনিকোড-এর লেখাগুলো সঠিক ফন্টের পরিবর্তে চারকোণা চারকোণা বক্স আকারে দেখা যায়। যদিও এরপর মূল ওয়েবপেজে সঠিকভাবেই লেখাটি দৃশ্যমান হয় কিন্তু সার্বিক বিবেচনায় ইউনিকোডে লেখা পোষ্টিং এর জন্য এটি কোন আদর্শ ব্যবস্থা হতে পারেনা।

তাছাড়া আপনারা অনেকেই জানেন যে, বাংলা ইউনিকোডে প্রকাশিত বিশ্বের সকল ওয়েবসাইটগুলোই সঠিকভাবে দেখা ও পড়ার জন্য আবশ্যিকভাবে ইন্টারনেট এক্সপ্লোরারের ভিউ মেনুতে গিয়ে ক্যারেক্টার এনকোডিং UTF-8 এ সেট করে নিতে হয়। কিন্তু কখনো খেয়াল করেছেন কি -সামহয়্যারইন ওপেন করার সময় ক্যারেক্টর এনকোডিং সেই Western European - ই থাকে, যদি জোর করে এনকোডিং UTF-8 এ পরিবর্তন করেন তবে শুধুমাত্র সামহয়্যারে যারা ইউনিকোডে লিখছেন তাদের লেখাই দেখা যাবে কিন্তু বৈশাখী ফন্টের কোন লেখা পড়া যাবে না।

আসলে সামহয়্যারে ইউনিকোড ও নন-ইউনিকোড-এই দুইয়েরই সাপোর্ট রাখতে গিয়ে এ জগাখিচুড়ী দুরাবস্থা সৃষ্টি হয়েছে। এ দুরাবস্থা নিরসনে কিছু সুচিন্তিত সাজেশন দেবার জন্য আমি হাসিন ভাইয়ের সাথে মুখোমুখী আলাপ করতে চেয়েছিলাম। তার একটি পোষ্টের মন্তব্য কলামে এ বিষয়ে তার সাথে কথা বলার জন্য আমাকে অন্ততঃ আধা ঘন্টা সময় দেবার জন্য অনুরোধও জানিয়ে ছিলাম- কিন্তু এখনো তার জবাব পাইনি।....

সামহয়্যারে লগ-ইন করার পর যেভাবে লেখা ইনপুট করার বক্সএর নীচে রাইটিং মোড নির্বাচনের জন্য বিজয় ও ফোনেটিক নামে দুটি অপশন/রেডিও বাটন আছে, সেভাবেই ইউনিকোড রাইটিং মোড নির্বাচনের জন্যে সেখানে আরো একটি অপশন/রেডিও বাটন তৈরী করে তা এক্টিভেট করার জন্য ওয়েবপেজে প্রয়োজনীয় সংশোধনী আনা যায় কি না সেটাই দেখতে হবে আগে। আর সে বিষয়ে হাসিন ভাইয়ের সহযোগিতাই এ মুহূর্তে সবচেয়ে বেশী জরুরী।

এ লেখা শেষ করবো আরো একটি তথ্য দিয়ে। নোকিয়া-৬০৩০ ফোনে অপেরা মিনি দিয়ে বিবিসির বাংলা ওয়েবসাইট, বাংলা উইকিপিডিয়া, চায়না রেডিওর ওয়েবসাইট, গুগল বাংলা সার্চ ইঞ্জিন বা যায়যায়দিন-ইত্যাদি সকল বাংলা ওয়েবসাইট ব্রাউজ করার সময় মোবাইল ডিসপ্লে -স্ক্রীনের একটি লাইনে একাধিক বাংলা শব্দ অটোমেটিক্যালী (জায়গা অনুপাতে) সজ্জিত হয়ে যায়। এটাই স্বভাবিক। কিন্তু একমাত্র সামহয়্যারইন ব্লগের ক্ষেত্রেই একলাইনে একটির বেশী বাংলা শব্দ আসে না। ফলে একজনের একটি পোষ্ট পড়তে অনেকক্ষণ স্ক্রল করতে হয় (অর্থাৎ একজনের লেখায় ১০০০ টি শব্দ থাকলে তা সম্পূর্ণ পড়া যাবে ঠিকই কিন্তু এজন্য দীর্ঘক্ষণ ধরে ১০০০টি লাইন স্ক্রল করতে হবে )। এটিও ঘটছে খুব সম্ভবতঃ সামহয়্যারের ওয়েবপেজের নেচারজনিত কারণেই। এ সমস্যা দূর করার চাবিকাঠিটিও হাসিন ভাইয়ের হাতেই।.....

লেখাটি শেষ করার আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আহবান জানাচ্ছি, আপনারা সবাই ইউনিকোডে মেইন পোষ্ট লিখুন এবং মন্তব্যও লিখুন ইউনিকোডেই। এমনকি সম্ভব হলে-নতুন করে ইউনিকোডেই আইডি খুলুন। যেমন একবার পরীক্ষা করে দেখেছি- মোবাইলে ধানসিড়ির সকল লেখা ইউনিকোডে দেখা যাচ্ছে (যেহেতু তিনি খুব ধৈর্য্যের সাথে তার সকল পুরনো লেখা ইউনিকোডে কনভার্ট করেছেন), কিন্তু বেচারার আইডিটা শুধু পড়া যায়না, কেননা সেটি রয়ে গেছে নন-ইউনিকোড ফন্টে। আসলে আইডিটা্#245

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ২২ টি মন্তব্য
  • ৬২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা নভেম্বর, ২০০৬ ভোর ৪:৪০
comment by: পথিক!!!!!!! বলেছেন: চমেতকার লেখা................কবিতার অসাধারানত্ব শেষ মেষ যে আরও মন কাড়ল সেটা আর নাই বললাম।
২. ০৩ রা নভেম্বর, ২০০৬ ভোর ৪:৫২
comment by: অতিথি বলেছেন: উপকারী লেখা।
যথারীতি কবিতাও অসাধারণ
৩. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫৩
comment by: আরাফাত রহমান বলেছেন: মাগো.... কত বড় লেখা।
পড়তে পড়তে ঘাড় ব্যাথা হয়ে গেছে। তবে কাজে লাগছে। আমার সেটটা বেইচা দিমু নাকি চিন্তা করতাছি।
সুনীল ভাই,
নোকিয়া 6030 সেটটা কিনলে আপনে কয় টাকা কমিশন পাইবেন ?
... কি কইলেন ? পাইবেন না ?
তাইলে এত কষ্ট কইরা এত বড় পোস্ট দিলেন ক্যান ?
৪. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৮:০৯
comment by: অতিথি বলেছেন: সুনীল সমুদ্র ভাই এইবার নকিয়া এন70 এ বাঙলা দেখা লেখার একটা ব্যবস্থা করেন দয়া করে।
৫. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৮:২৮
comment by: মোহাম্মদ এরশাদ বলেছেন: ইউনিডে রূপান্তর কোন সহজ কথা নয়। আমার মনে হয় প্রত্রিকায় ছাপানোর জন্য যে লেখা হয় তাই ওয়েব সাইটে দিয়ে দেওয়া হয়, তার মানে ইউনিকোডে রূপান্তর করতে হলে তাদের প্রত্রিকা ছাপানোও হয়তো ইউনিকোডে করতে হবে। ছাপানোর জন্য ইউনিকোড এখনও জনপ্রিয় নয়, তাছাড়া টাইপিং এ সমস্যা আছে যারা টাইপিং করে তাদের নতুন টাইপিং পদ্ধতি শিখানো যেটা মনে হয় ঝামেলার।আর বিজয় একুশে ও ঝামেলা আছে।বিজয় একুশে ২০০৭ ভার্সনের কথা জানি না। অন লাইনে ছাপানোর জন্য ইউনিকোড কনভার্টার ব্যাবহার করাও ঝামেলারই। মোদ্দা কথা ইউনিকোড ছাপানোর কাজে কোন বিশেষ সুবিধা দিচ্ছেনা বরং প্রচিলত পদ্ধতি অনেক সহজ। ইউনিকোডের অনেক সমস্যা আছে যেগুলো এখনও সমাধান হয় নি। যেমন আপনি এখানে ত্ত বা র্যাব (আর এ বি) লিখতে পারছেন না বা এরকম অনেক সমস্যা আছে যা কিনা অফিস ২০০৭ এ ঠিক করা হয়েছে জানি (আর প্রকাশনায় কোন ভুল বরদাস্ত করা উচিত নয়), মানে সবাইকে অফিস ২০০৭ ইনস্টল করতে হবে যা ঝামেলার আর ২০০৭ এখনও ফাইনাল রিলিজই নয় নাই।কিন্তু প্রকাশনায় ইউনিকোড আরও পাচ ছয় বছরেও তেমন জনপ্রিয় হবে না বলেই পড়েছি।
৬. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৯:১৮
comment by: রাগ ইমন বলেছেন: প্রথমে মন খারাপ। আমার মন্তব্য গেলো কই? তারপর দেখি
হি হি হি হি
৭. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৯:২১
comment by: হাসিন বলেছেন: এখন থেকে সব লেখাই ইউনিকোডে দেখতে পারবেন http://www.somewhereinblog.net/unicode এই ইউআরএল এ
৮. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ৯:৪৬
comment by: অতিথি বলেছেন: নোকিয়া ৩২৩০ কি অবস্থা আমি সেটাই কিনতে যাচ্ছি
৯. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ১০:১৬
comment by: অতিথি বলেছেন: উফ
১০. ০৩ রা নভেম্বর, ২০০৬ সকাল ১১:২৮
comment by: অতিথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...

অনেক কিছু জানলাম ... অনেক কিছু...
১১. ০৩ রা নভেম্বর, ২০০৬ দুপুর ২:১৭
comment by: অতিথি বলেছেন: পথিক, শেখ জলিল
লেখার পাশাপাশি কবিতাটিও আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আরাফাত,
লেখাটি আবার পড়ুন । শুধু মোবাইল বিষয়েই নয়- ইউনিকোড এবং এই ব্লগের ওয়েবপেজ বিষয়ে যেসব কথা লিখেছি ---এবং সর্বোপরি কবিতার অন্তর্নিহিত আবেগটি বুঝতে পারলেও আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন, কেন আমি এই দীর্ঘ লেখাটি লিখেছি।....

অন্যমনস্ক শরৎ,
নোকিয়ার অন্যান্য মডেলে জাভা এপ্লিকেশন প্রোগ্রাম সংযোজনের মাধ্যমে কোনভাবে বাংলা ইউনিকোড ফন্টের সাপোর্ট দেওয়া যায় কিনা সে বিষয়ে আমি জাভা প্রোগ্রামারদের পরামর্শ চেয়েছি।

ওনারা পজিটিভ কোন তথ্য জানাতে পারলে একসময় হয়তো আপনার Nokia N-70 -তেও বাংলায় ওয়েবসাইট দেখা ও পড়া যাবে।

১২. ০৩ রা নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৫০
comment by: অতিথি বলেছেন: মোহাম্মদ এরশাদ,

আপনার মতামতের সাথে ঠিক একমত হতে পারছিনা ভাই ।বরং আমার মনে হয় -একবছর পর প্রকাশনা বা ওয়েবপেজ-সব স্থানেই কর্তৃত্ব থাকবে শুধু ইউনিকোডেরই।

যাই হোক, আপনার মতামত সংশ্লিষ্ট বিষয়ে আমার বক্তব্য আরো বিস্তারিত ভাবে পড়ুন-আমার পরবতর্ী পোষ্ট-'ইউনিকোডের ডিটেইলস এবং আমাদের যতো বিভ্রান্তি' -- তে । আশাকরছি আগামীকাল বা পরশু লেখাটি পোষ্ট করতে পারবো।

আমার ব্লগে ডিটেইলস মন্তব্য দানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৬ ভোর ৪:৩৯
comment by: অতিথি বলেছেন: রাগ ইমন,

কারো কারো পিসিতে ইউনিকোড নাই বিধায় গতকাল আমি এ লেখাটির একটি নন -ইউনিকোড ভার্সনও পোষ্ট করি। ফলে একই লেখা দুটি পোষ্টে যাওয়ার কারণে আপনাদের মন্তব্যগুলি ও কিছু ইউনিকোড ভার্সনে এবং কিছু নন -ইউনিকোড ভার্সনে--এভাবে বিভক্ত হয়ে সংযোজিত আছে।
১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৬ সকাল ৮:১০
comment by: অতিথি বলেছেন: হাসিন,
আপনার চমৎকার আপডেটের পর সম্পূর্ণ সামহয়্যারইন ব্লগ এখন দেখা যাচ্ছে এ মোবাইলে। ডিসপ্লে স্ক্রীণে এক লাইনে কেবল একটি বাংলা শব্দ দেখা যাওয়ার সমস্যাও দূর হয়ে গেছে।

থ্যাংকস হাসিন ভাই, আর দেরী করা যায়না। সেই যে চায়নীজ খাওয়াবার কথা বলেছিলাম অনেকদিন আগে, এখন সেটির আয়োজনই করতে হবে সর্বাগ্রে।

প্রস্তুত হতে থাকুন।
১৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১৫
comment by: অমি আজাদ বলেছেন: ইউনিকোডে রূপান্তরের ভালো একটা সফটওয়্যার শাব্দিক...
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৭
comment by: অতিথি বলেছেন:
নোকিয়া 6030 সম্পর্কে আরো আপডেট - এ ফোনটিকে ভ্রাম্যমাণ বাংলা কম্পোজার হিসাবেও ব্যবহার করা যাবে। 3/4 ঘন্টার ট্রেন জার্নির সময় এর মেসেজ অপশানে গিয়ে যে কোন বাংলা লেখা লিখে সেভ করে রাখুন।

তারপর বাসায় ফিরে একটি বিশেষ ডাটা কেবল দিয়ে- ডাটা কেবলের সাথে দেওয়া সিডির সফটওয়্যার আপনার পিসিতে ইনষ্টল করার মাধ্যমে -
আপনার পিসির ওয়ার্ড প্রোগ্রামে আপনার কম্পোজ করা বাংলা লেখাটি
ইউনিকোড ফরমেটে টেক্সট আকারেই ট্রানসফার করতে পারবেন।

ফলে রাস্তায় কম্পোজ করা বাংলা লেখা আপনি পিসিতে ট্রানসফার করতে পারছেন, যেটি এর আগে কখনো সম্ভব হয়েছে বলে শোনা যায়নি।
১৭. ০৫ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:২৭
comment by: অতিথি বলেছেন:
অমি আজাদ,
শাব্দিক সম্পর্কে আরো একটু ডিটেইলস জানাবেন কি?
১৮. ২৮ শে মার্চ, ২০০৭ ভোর ৫:২৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: এখনও টেস্ট করে দেখা হয়নি
১৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৯
comment by: রুবেল শাহ বলেছেন: চমৎকার পোষ্ট---------

আরাফাত রহমান নিজেকে দিয়ে অন্যকে বিচার করেন কেন ?

আমি অধম বলে অন্য জন যে উত্তম হবে না তা ভাবার কোন সুযোগ আছে কি ?

ধন্যবাদ সু
২০. ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৬
comment by: কেএসআমীন বলেছেন: এমন একটি পোস্টই চাইছিলাম, তাই লেখককে ধন্যবাদ।

৬০৩০ এর মনিটর খুব ছোট। ইন্টারনেটের জন্য উপযোগী নয়।

আমি মনে করি কোয়ার্টি কি বোর্ডযুক্ত মোবাইল ফোনে (যেমন ই-৬১) বাংলা ইউনিকোড সংযুক্ত করলে বাংলা টাইপিং সবচেয়ে সহজ ও কার্যকর হবে।

নোকিয়া তাদের ৬০৩০ ফোনে বাংলা যুক্ত করলো। হাইএন্ড মডেলে কেন করলো না, এটা ভাববার বিষয়। নোকিয়াতে বাংলা বিষয়ে কারা গবেষণা করে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ইউনিকোড ভিত্তিক মোবাইল ইন্টারনেট ফোন পেতে পারি।

তারপর সামহোয়ারইন বা অন্য যে কোন ইউনিকোড ভিত্তিক বাংলা সাইট পড়া ও ইন্টারেক্ট করা খবই সহজ হবে। খুব শীঘ্রই সেদিন আসবে সেই প্রত্যাশায়, ধন্যবাদ।
২১. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১:২৭
comment by: কেএসআমীন বলেছেন: উত্তর দেয় না ক্যা
২২. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৭
comment by: নাঈম বলেছেন: হুমমম....

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭২৭