somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো..../ সুনীল সমুদ্র

৩০ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো-
আমার বিস্মিত এই চোখ- অসীম আর্দ্রতায়
বারবার যায় ভিজে-

বারবার-
ভীষণ অনুতপ্ত হয় চেতনার আলোক-
হায় ! আমিতো পারিনি আজো- কবিতায়-
ক্লান্ত-কেদাক্ত এ সমাজ, আর তার
বেদনার্ত মানুষের কথা-বলতে সোচ্চারে !

আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো-
অনুক্ষণ- পালনে অসমর্থ দায়িত্বের দায়ভারে-
অনুশোচনায় ভিজে ওঠে
আমার হৃদয়।

আমার সিক্ত এ চোখ- লজ্জায় যায় বুঁজে -
ডাষ্টবিন খুঁটে খুঁটে -আমার মেয়ের বয়সী
যে ক্ষুধার্ত শিশুকে দেখেছি সকালের খাবার খুঁজে নিতে-
সে যেন চেতনায় আলোড়ন তুলে দেখিয়ে দেয়-
বৈরী এ সময়- এ বুভুক্ষু জনপদে-
আমার কবিতার কল্ল্লোলিত সব কারুকাজ,
সব কবোষ্ণ কথামালা- কী নিদারুণ ব্যর্থ হয়ে গেছে !

আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো-
আমি নই যোগ্য মোটেও, মোহনীয়- এমন প্রাপ্তির-
খুব স্বার্থপর সুখী মানুষের মতো-ই
সমাজের সকল 'ব্যর্থতা'- 'জঞ্জাল' ভেবে-
আমি আজীবন পাশ কেটে শুধু সরে গেছি দূরে।

আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো-
আমি নই যোগ্য- এ মুকুট- এ ঐশ্বর্য্য শুষে নিতে,
নই যোগ্য, পাঠাতে কৃতজ্ঞতায়- অনিন্দ্যসুন্দর প্রতিছায়া-
আকাশের মতো অনাবিল, যথার্থ প্রতিদানে।

আমাকে দিওনা প্রেম-
আমি শুধু যাযাবর, স্বপ্নচারী পথিক হয়ে
দীর্ঘ বিরান এক পথ
হাঁটতে চেয়েছি- খুব নিঃসঙ্গ, একা একা ।

আমি শুধু শব্দমালার ভাঁজে পুরে
নিঃশব্দে রেখে যেতে চেয়েছি- কিছু 'অন্যরকম সময়'-
কিছু অন্যরকম বোধ ও ব্যাপ্তির হাহাকার-
তোমাদের মনলোকে।

আমাকে দিওনা প্রেম-এ অপূর্ব
প্রশংসা-আলোক,
তোমাদের প্রত্যাশা-ছুঁয়ে ছুঁয়ে
খুব বেশী দীর্ঘ হয়ে পড়ে- আমার
সম্মুখ যাত্রার সুকঠিন সিঁড়ি-

বারবার শঙ্কিত হিসেব কষে
মেপে মেপে দেখি-
কী কথা-এখনো হয়নি বলা-
না বলা বাণীর ঘন যামিনীর আড়াল থেকে
সম্মুখে টেনে এনে....।

দেখি, আরো কতো পথ রয়ে গেল-
অজান্তে পেছনে আমার,
আরো কতো পথ....কবিতার আনমনা-রথে
সম্মুখে দিতে হবে- পাড়ি !

আমাকে দিওনা প্রেম, 'অমূল্য' এতো-
বাড়িয়ে দিওনা আর 'ঋণ'-হৃদয়স্পশর্ী এই
বিশুদ্ধ অমলিন- ভালবাসার বিপরীতে-

আজও কি হয়নি জানা-হে শব্দপ্রেমী অন্তর ?
কবিরা ফেরাতে পারে সব-
শুধু পারেনা হৃদয় ছোঁয়া প্রেম-
ফেরাতে অপ্রেমে ।


...........................................................................
রচনাকাল ঃ 29 শে ডিসেম্বর, 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×