আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র

২১ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:২৭

শেয়ার করুন:                   Facebook

Though difficult to define, Still it is you-
Essential to meet, to talk, to take, to love...


নিশীথে 'তুমি'ই তবু সুতীব্র এক তৃষা !
প্রভাতে প্রত্যাশিত প্রিয় ফুল, প্রিয় মলি্ল্লকা আমার !

বিকেলের চারু রোদে চপল প্রতিমা,
সন্ধ্যায় মৃদুলয়, বৃষ্টির বিটোফেন ।

এইভাবে-
এইভাবে সহস্র উপমায় সখি-
সাজাতে পারিনি আজো- সুবিশাল, সমুদ্র তোমাকে !

জানি- প্রবালের আধিক্য আছে, স্মৃতিময় নীল জলে-
তারামাছ, জলপরীদের বহু আনাগোনা-
সেও জানি কষ্ট ঢালে, নিত্য আলোড়নে।

দহনে তুমিই তবু অমৃত প্রাণ সুধা
ভাঙনের বৈরী পালে, উদাত্ত নীল হাওয়া।

তোমাকেই তাই রাখি,
রাখি নিভৃতে, এইভাবে প্রতিদিন-
প্রীতিময় রৌদ্র উঠোনে।

রাখি ধানের শীষের মতো সম্ভ্রমে-
হৃদয়ের উষ্ণ গোলায়।

রাখি নিবিড় নিরব দৃঢ় বন্ধনে
অনিন্দ্য অপরূপ- মৃত্যুহীণ মায়ায় !

কতোবার... জীবন দেখাতে চায়
তুমিহীণ তৃপ্তির কতোসব মনোলোভা পথ-
আমি তবু একান্তে হাঁটি -তোমার পথের দিকেই-

অাঁধার আর রাত্রির কৃষ্ণ চাদর দূরে ঠেলে-

আমি তবু তোমাকেই রাখি
মেঘ আর বৃষ্টির কষ্ট মেশানো সব গানে,
জীবনের না পাওয়া নদীর
বয়ে চলা, অনন্ত, দীর্ঘ হাহাকারে।

যে ফুলে নিত্য ভরো- বিবর্ণ এ বাগান আমার
পৃথিবী জানেনি আজো, সীমাহীন- কতোটা 'মূল্য' তার-
তোমার চেয়ে মোহনীয়, মায়াময় যাদু
আর কার করাঙুলে, খুঁজে পাবে তৃষ্ণ আকাশ?

প্রভাতে তুমিই তাই 'প্রফুল্ল রোদ-কণা'
দুপুরে 'দুর্দান্ত ঘুম', না পড়া নিশ্চুপ এক
'দীর্ঘ কবিতা' !

তোমার কথার চেয়ে দামী আর কোন্ কথা দিয়ে
পারবে ভরাতে কেউ, সেইসব সন্ধ্যা অপরূপ?

কতোসব জীবন গেলো, মানুষ ছুঁয়ে দেখলাম পথে পথে
গোপনে গহীনে দেখি- 'হাহাকার' তবু তোমার জন্যই

রাত্রিদিন-কষ্টের পাথর সরিয়ে সরিয়ে
আমার হৃদয় খোঁজে তবু 'তুমি' ।
শুধু 'তুমি'।


....................................................................
প্রথম রচনা: 1985 (সংকলন: ভ্যাকেশান মেমোরীজ)
পরিবর্তন ও পরিবর্ধন : 21 শে মার্চ, 2007 ইং

 

প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ৩৫০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৫৯
comment by: অতিথি বলেছেন: তুমি শুধু তুমিই রবে...

২. ২১ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: অতিথি বলেছেন: দারূূূূন...............।
৩. ২১ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
comment by: অতিথি বলেছেন: অপূর্ব! বেশ আগের লেখা তাও কতো প্রাঞ্জল।
৪. ২১ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
comment by: পথিক!!!!!!! বলেছেন: বেশ অদ্ভুত আবেগ আছে কবিতাটিতে
৫. ২২ শে মার্চ, ২০০৭ রাত ২:০২
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ সবাইকে।
৬. ২২ শে মার্চ, ২০০৭ ভোর ৫:২৭
comment by: রাগ ইমন বলেছেন: দারুন তুমি কাব্য !
৭. ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ।
৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৪
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
অসাধারন !!!
০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন:


সারিয়া, বাসায় ফিরেছেন কখন? প্রাপ্তি কেমন আছে?
ওর সুন্দর ছবি উঠেছে।
আপনার মেইলে পাঠাবো।

৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৬
comment by: মুকুল বলেছেন: কিভাবে এত চমৎকার লেখেন!!! দারুণ!!! :)
*****
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন:


ধন্যবাদ মুকুল।


(.....আপনার মেইল পেয়েছি। শীঘ্রই উত্তর দেবো।)

১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর কবিতা ........মন ভালো হয়ে যায়।
ভালো লাগা রেখে গেলাম।শুভেচ্ছা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা।

১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪১
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:



কথনভঙ্গি উপমা চিত্রকল্প চমৎকার বোধ দিয়েছে!

+++
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন:
ধন্যবাদ।

১২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৪৯
comment by: রোদ্দূর মিছিল বলেছেন:
"....না পড়া নিশ্চুপ এক 'দীর্ঘ কবিতা' !

তোমার কথার চেয়ে দামী আর কোন্ কথা দিয়ে
পারবে ভরাতে কেউ, সেইসব সন্ধ্যা অপরূপ?"
"Spontanious overflow of powerful feelings"
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩. ০১ লা মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সমুদ্র দা...

কেমন আছেন?
আপনি যে এত চমৎকার আবৃত্তি করতে পারেন...
উফফ... অদ্ভুত সুন্দর

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭২১