বৃষ্টি, বেদনা ও ব্যর্থতার মেঘ দূরে ঠেলে
মাঝে মাঝে এমন শুভ্র
আলোকজ্জ্বল খুশিতে ভাসাতে।
তোমরাই পারো
জ্বেলে দিতে বিজয়ের এমন প্রদীপ
অসফল, ব্যথাতুর
বিমর্ষ, প্রাঙ্গনে।
নিভে আসা আলোকবর্তিকা পুনরায়
সমুজ্জ্বল করে তুলে ধরে
কে আর তোমাদের মতো
পেরেছে এমন করে
অনন্য অপরূপ- 'বিজয়' দেখাতে?
আসলে তোমরাই পারো
আমাদের হৃদয় উষ্ণতা, প্রাণান্ত চাওয়ার কাছে
প্রতিজ্ঞা-বন্দী হয়ে
আমাদের অনন্ত গৌরব -এমন খুশির চীৎকারে
ইথারে ছড়াতে।
তোমরাই পারো বোঝাতে 'স্বদেশ'
কেবল 'ভিক্ষাঝুলি' নয়,
নয় করুণার পাত্র অণুক্ষণ
নয় অধোগামী, সহস্র অনুতাপে!
তোমরাই পারো- মুগ্ধ হৃদয়কোণে-
জাগাতে 'বিজয়'-এর স্মৃতি বারবার
যেমন পেরেছিলে একাত্তরে, বায়ান্নো'য়
পৃথিবী অবাক করে, বিপুল আস্থায়
সকল বাঁধার পাহাড়, ভেঙ্গে-চূড়ে...।
অন্ধকারের তীব্রতা মুছে ফেলে
কঠিন শপথে এগিয়ে গিয়েছো পথে- তোমরাই বারবার !
তোমরাই পারো !
আসলে পারার কথা তোমাদেরই !
তোমরা যে বিশ্বস্ত বিমূর্ত প্রতীক-
চির সংগ্রামী বাঙালী অনুভবের !
বৃষ্টি, বেদনা ও ব্যর্থতার মেঘ দূরে ঠেলে-
আমাদের অনন্ত আকাশে তাই-
বিজয়ের পতাকা তবু উড়বেই।
...............................................................................
রচনাঃ 8ই এপ্রিল, 2007 রাত 3ঃ25 মিঃ
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



