আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে)

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:০৩

শেয়ার করুন:                   Facebook


আমাকে ভোলার অহংকারে তুমি কতোবার ওল্টাবে ঠোঁট ?
কতোবার বোঝাতে চাইবে-ভালো আছো খুব-
এক লহমায়
প্রীতির চিহ্ন সব মুছে দিয়ে?

কতোবার তুমি অঙ্গুলি নাড়িয়ে বোঝাবে- নেই ! একবিন্দুও কষ্ট নেই !
পেছনের ফেলে আসা পথ- কী প্রবল সহজে পেরেছো-
দু’পায়ে মাড়াতে !

আমি জানি, জীবন বাজীতে রেখে
তুমি হেসেছো মহাসুখে।

স্মৃতির শিকড় উপড়ে বোঝাতে চেয়েছো
কী ভীষণ ক্ষুদ্র আসলে তোমার ওপর আমার প্রভাব,
পৃথিবীর কিছুই পারেনা আর একবার -
একটি বারের জন্যেও -ফেরাতে তোমাকে !

অহংকারে অহংকারে তুমি এইভাবে পৃথিবী মাতাও- আমি জানি
তবুও ‘বৃষ্টির কাছেই’ শেষতক প্রবল নতজানু তুমি-

কেবল বৃষ্টির কাছেই ফিরে আসে তোমার ‘ভেতরের সেই তুমি’-
কেবল বৃষ্টিই তোমাকে ফেরায় পুনরায়
পুনর্জন্মের মতো স্বচ্ছ সুন্দর সেই চিরচেনা বিশুদ্ধ অনুভবে....।

আমি জানি, যখন বৃষ্টি নামে বিরতিহীণ,
একটানা ঝরো হাওয়ায়, অস্থির অনাচারী তান্ডবে-

যখন বৃষ্টি নামে রমনায়, রেস্তোরায়, সবুজ ঘাসের বুকে
প্রেমিকের উষ্ণতাহীণ-অনার্দ্র বুক জুড়ে-

তখন তোমার জানালার কাঁচে
এক একটি কষ্টের কণার মতো সারারাত- বেদনায় জমতে থাকে
বৃষ্টির অযুত অসংখ্য কষ্ট মেশানো সব কণা....

তখন নিমিষেই- ভীষণ বৈরী সব নিয়ম নিষেধ দুমড়ে-মুচড়ে
তোমার সাজানো অহংকার ভেঙ্গে পড়ে,
ছিটকে পড়া নুড়ি পাথরের মতো....।
মুহুর্তে এক আশ্চর্য্য ক্ষিপ্রতায়-হিম শীতল এক
‘বৃষ্টি’ ঢুকে পড়ে -তোমার অস্তিত্বে, অনুভবে, সত্বায়-
অনুতাপে !

আর তখন-
একটি হারিয়ে ফেলা প্রিয় ডায়রীর সবকটি পাতা
একটু একটু করে উল্টে দেখার মতো করে- হু হু বেদনায়-
তোমার আবার একটু একটু করে
মনে পড়ে যেতে থাকে....
আমাকে!

.......................

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হেরে যাওয়া-বৃষ্টির কাছে ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে ।

 

  • ৯ টি মন্তব্য
  • ২৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:৩৬
comment by: সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন: ভাল লেগেছে।
বৃষ্টি বন্দনা, পরাজিত আবেগ, মন, ভালবাসা, জীবন আর স্মৃতি
২. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩০
comment by: রাগ ইমন বলেছেন: প্রথম কথা , অনেক দিন পর আপনার কবিতা পড়ে ভীষন ভালো লাগলো। স্বরহীনের মত আমিও কবিতার খিদে অনুভব করছিলাম ।

দ্বিতীয় কথা, আপনার স্বভাব সুলভ সুন্দর কবিতা লিখে আরেক বার মুগ্ধ করেছেন । ৫ ।

তৃতীয় কথা , বৃষ্টি হলেই ভাঙন বিধ্বস্ত যার বর্ননা দিলেন, মনে হলো আমাকে শব্দে বেঁধেছেন ।

চতুর্থত , আমার সাম্প্রতিক পোস্ট , "বৃষ্টির পরে" ছোট গল্পের নায়কের সাথে সাথে হুবুহু মিলে গেল এই কাব্যের ব্যক্তির অসহায়ত্ব ।

শেষত , অনেক কথা বলে ফেললাম । এক গেলাশ বৃষ্টির পানি দেন। স্বচ্ছ, নির্মল কিন্তু বিপদজনক ! ঃ)
৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:৫৪
comment by: পথিক!!!!!!! বলেছেন: এই বয়সে এত সরল েপ্রমের কবিতা কেমনে লেখেন?

সুন্দর
৪. ৩০ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৬
comment by: সুনীল সমুদ্র বলেছেন: সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু,
অনেক ধন্যবাদ।

রাগ ইমন,
কবিতা বিষয়ে আপনার অনুভব, আবেগ ও উপলব্ধি বরাবরই অন্যরকম। ব্যতিক্রম মাত্রার।
ভাল লাগলো কথাগুলো।

পথিক,
কবিতার জন্য বয়স কি কোন ফ্যাক্টর?
....কবিতা ভাল লাগায় অনেক ধন্যবাদ।
৫. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: সুনীল সমুদ্র বলেছেন: আজ আবার বৃষ্টি শহরে। আজ হয়তো আবার কারো ইচ্ছে হতে পারে এ কবিতা পড়ার.....।
৬. ১২ ই মে, ২০০৭ রাত ১২:২৭
comment by: শেখ জলিল বলেছেন: অনেক ভলো লাগা কবিতা।
...কেবল বৃষ্টিই ধুয়েমুছে দিতে পারে সব...
৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৮
comment by: মুকুল বলেছেন:

ভালো লাগছে... সময় নিয়ে আপনার সব কবিতা পড়ার আশা রাখি। লিখতে থাকুন... শুভ কামনা।

আমার ইমেইল:
৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৯
comment by: মুকুল বলেছেন: আমার ইমেইল: mukulbd at gmail
৯. ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ১২:০১
comment by: মমমম১২ বলেছেন: খুব সুন্দর,খুবই ।

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭১৪