সেই কথাটি হয়নি বলা- অথই প্রেমের অন্ধ আঁচে।
উড়ছে আলো, উথাল পাতাল- নতুন বছর, ধুম
তোমার জন্য যাই রেখে যাই, সেই পুরাতন চুম!
নতুন বছর- সবার জন্য, হয়তো নতুন মেলা
আমরা দুজন- দেই পাড়ি দেই, সেই পুরাতন ভেলা।
নতুন বছর, নতুন আভায়- হয়তো মানুষ জাগে-
আমার তুমি, একই থাকো- যেমন ছিলে আগে!
কেউ জানেনা আমার বুকে কোন সাজেতে সাজো,
কেমন আকুল সেতার হয়ে- প্রবল সুরে বাজো।
কেউ জানেনা পাখীর কন্ঠে- কেমন সুখের শীষ-
কী কারণে তোমায় পাঠাই-নিত্য শুভাশীষ।
নতুন বছর, নতুন সকাল- যতোই আলোয় ভরে-
আমরা দুজন একই থাকি- রোদ,বৃষ্টি, ঝড়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



