ছিলে না যাদুকর তুমি, জ্যোতির্ময়, মোহন শব্দের..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছিলে না যাদুকর তুমি, জ্যোতির্ময়, মোহন শব্দের
তবুও তোমার উচ্চারিত শব্দের জ্যোতি
শুভ্র আলোকছটায় এঁকে দিলো, নিজস্ব আকাশ, আমাদের
নিমেষেই
তোমার উচ্চারিত স্বর
মায়াবী মন্ত্রের মতো
তড়িৎ-চালিত করলো আমাদের
যেন একটি বিদ্যুত ঝলকই যথেষ্ট ছিলো-
যেন একটি বজ্র ঘোষণাই
প্রগাঢ় অন্ধকারের মাঝেও
জ্বেলে দিলো নতুন আলোক-
একটি নতুন দেশের মানচিত্র
এক পলক দেখে নিতে...।
যেন তোমার একটি উত্তোলিত তর্জনী-ই যথেষ্ট ছিলো
আমাদের ধাবিত হওয়ার সব গতিপথ
মুক্তির সীমান্ত অবধি-টেনে নিতে।
ছিলে না শাসক তুমি, অনম্র, অমোঘ অনড়তার
তবুও তোমার সেই দৃপ্ত-উচ্চারণ
একটি অঙ্গীকারের পতাকা ছুঁয়ে পলকেই
ব্যাপৃত করে আমাদের- কাঁধে নিতে-
বেয়নেট-ষ্টেন সহ দীর্ঘ এক সংগ্রাম
সাগর সমান মৃত্যুর শীতলতা, স্বেচ্ছায় ভালবেসে।
যেন তুমি সাধারণ কোন সাধক নও-
যেন এমন মোহন সুরে আর কেউ কোনদিন
ডাকতে পারেনি তার
মোহাবিষ্ট অনুসারীদের-
যেন একটি মায়াবী সেতার
সেদিন তোমার কণ্ঠনালীতে বসে
বাজিয়েছিলো সেই ঝংকার
বহুকাল পৃথিবী কাঁপাতে।
ছিলে না কবিতা তুমি, হিরণ্ময়, সূচারু শব্দের-
ছিলে না গদ্য, গীত
লোকজ কোন সুর, উদাসী কণ্ঠের-
তবুও তোমার সেই কথামালা, দেদীপ্য উচ্চারণ
শতাব্দীর শ্রেষ্ঠ এক কবিতা হয়েছে-
যেন তুমিই হৃদয়ে বসে অণুক্ষণ গেয়ে যাও সেই গান
রক্তের সূতোয় বোনা, স্বদেশ বাঁচাতে।
ছিলে না দাবানল তুমি, কোন বিধায়ক-স্বেচ্ছা চপলতার
তবুও অগ্নিসম তোমার অনিঃশেষ সেই স্বর
আগুন জ্বালিয়ে দেয়,
নিষ্প্রভ, ঘুণে ধরা-
চৈতন্যে, আমাদের।
.............................................
রচনাঃ ৭ই মার্চ,২০০৮
৯টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।