আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো?

২১ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫০

শেয়ার করুন:                   Facebook


আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভণ সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারো?

আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারো?

আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?

আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?

যে ক’টি ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে

আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?

যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,

আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
অঙ্গীকারের, সে অঙ্গুরীয়?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জিজ্ঞাসাচিরন্তণ ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে ।

 

  • ৪৭ টি মন্তব্য
  • ৫৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
comment by: রাগ ইমন বলেছেন: এতক্ষণ অপেক্ষা করছিলাম ।
২. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৯
comment by: মুকুল বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা। :) *****
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন:

মুকুল,

শুভেচ্ছা নেবেন।

অনেকদিন ধরেই ব্লগে লগ ইন করা বা কিছু লেখার সময় করতে পারছিলামনা বলে নিজের উপরই রাগ হচ্ছিলো ভীষণ।

শেষপর্যন্ত আজ, ব্লগারদের আড্ডায় যাবার আগে এটি লিখে নিয়ে গিয়েছিলাম।

ওখানে আবৃত্তিও করেছিলাম কবিতাটা। বলেছিলাম আজ রাতেই পোষ্ট করবো...।

যাক, আপনি আছেন কেমন?

৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:০২
comment by: রাগ ইমন বলেছেন: প্রথমে ছবি ঃ দুর্দান্ত মিলেছে কবিতার ভাবের সাথে ।

কবিতা ঃ

অনেক দিন পরে এমন ছন্দময় , ভাবে পরিপূর্ণ, অঙ্গ চয়নে আবেদনময় আর অল্প কথায় বিস্তৃতি দৃশ্যকাব্য ---- মন প্রাণ ভরে গেলো । ভীষন সুন্দর হয়েছে । সন্ধ্যায় আবৃত্তিটা আরও দারুন ছিলো চাঁদের আলোয় ।

একজন প্রেমিকের তীব্র অভিমান হিমের সন্ধ্যায় ধোঁয়াটে কুয়াশার মত জড়িয়ে আছে চরণে চরণে ।

পুরো কবিতাটাই ছন্দকে এমন মুন্সিয়ানায় ধারন করেছে যে শেষের ছন্দপতনটাকে মেনে বেশ কষ্ট হচ্ছে আমার । যদি অপরাধ না নেন তো বলি ,

সে অঙ্গীকার , অঙ্গুরীয় ? ---- লিখলেও আমার মন বলছে , কবিতার রসে ব্যত্যায় ঘটবে না, কিন্তু ছন্দ ঠিক থাকবে।

কবিতা নিয়ে কিছু না জেনেও অনেক কথা বলে ফেললাম , আশা করি কিছু মনে করবেন না । আর আপনাকে ধন্যবাদ এইটা লেখার জন্য ।

২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন:
আনন্দের সাথে আপনার সাজেশান মেনে শেষ লাইনটিকে বদলে দিচ্ছি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৮
comment by: খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: দাদা, সেরম হইচে।
মাগার আমি কিনতুক আইসক্রীম পাইলাম না।
কেমতে কি ??
৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৭
comment by: কালপুরুষ বলেছেন: এক কথায় অসাধারণ! মন ভরে গেল এমন একটা কবিতা পড়ে। মিস করলাম আপনাদের। পুষিয়ে নিলাম আপনার কবিতা পড়ে।
২২ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন:

ধন্যবাদ কালপুরুষদা।
আপনাকে আমরাও মিস করেছি।

৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩১
comment by: রাগ ইমন বলেছেন: আজকে আমার বিকেল গুলো অন্য কারো অন্যরকম
সেই যে তুমি , এই যে আমি , বদলে গেছি সময় বুঝে
তোমার স্মৃতি অদল বদল , আমার দু' চোখ পিছন খুঁজে
একটু শুধু চায় পেতে চায় সেই প্রিয় স্বাদ
অন্য রকম নতুন করে ।
বেহাল আমার ছোট্ট তরী , ভীষন গেঁয়ো এ কান্ডারী
অতীত চাদর পাল তুলেছে , সব ভুলে আজ সব ভুলেছে
সুনীল ঢেউ এর শুভ্র ফেনায় , ভীষন চেনা এই অচেনায়
আজকে একা অন্ধকারে ।
যেখান থেকে যাত্রা শুরু সেখান থেকেই বারংবারে
নিত্য আমার বৃত্ত রচন অঙ্গীকারের খেলায় হারে
বিকেল গুলো অন্য কারো , রাতের প্রহর একলা আমার
দাঁড়িয়ে থাকুক অহংকারে ,

আমি না হয় খুব হেরেছি
প্রেম কি কভু হারতে পারে ?
২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন:

অসাধারণ লিখেছেন রাগ ইমন !

এমন দ্রুত এমন চমৎকার ছন্দ লেখার মুন্সীয়ানা শুধু আপনাকেই মানায়।

৭. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারণ...........
অনেক দিন পর এলেন।
ছবির সাথে কেমন যে মিলে গেলো কবিতা....সেটাই ভাবছিলাম।
শুভেচ্ছা।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন:


ধন্যবাদ সাজি।
সত্যিই অনেকিদন পর এলাম।
কিছু সমস্যার কারণে নিয়মিত হতে পারছিনা।


সামহয়্যারে নিয়মিত লিখতে না পারার যন্ত্রণার কথা লিখে রেখেছি নীচের দুই পোষ্টে.....


কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন ? (১)

Click This Link


কেমন আছো, প্রিয় সামহয়্যার ইন ? (২)

Click This Link


৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
comment by: রাগ ইমন বলেছেন: সুনীল , প্রিয় পোস্টে আর অনুমতি দিলে এই কবিতাটা এক বন্ধুকে উপহার দিতে চাই ।

কি সব বলেন , আমার লেখার হাত খারাপ হয়ে গেছে অথবা যতটা স্থিরতা দরকার , ততটা স্থির হতে পারছি না । সেই ডামাডোলে কবিতার মান নেমে গেছে অনেক । নিজের আগের লেখা গুলো পড়ে কান্না আসে । কি সব বিশ্রী লেখা বের হচ্ছে আজ কাল - ব্লগে আসি মায়ার টানে । নইলে , আমার এখন অন্য কোথাও, অন্য রকম থাকার কথা ।

দিন গুলো তো আগেই ভাগ হয়ে গিয়েছে । খুব শীঘ্রই রাত গুলোকেও ভাগ দিতে হবে ।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন:
কবিতাটা এক বন্ধুকে উপহার দিতে চান, তাতে আবার অনুমতির কি প্রয়োজন?

আপনার বেশ কিছু লেখা ব্লগে বহুলভাবে প্রশংসিত হয়েছে।
আর ছন্দ বিষয়ে আপনার প্রশংসাতো আরো আগে থেকেই আছে !

৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৩
comment by: সুখী মানুষ বলেছেন: আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ ----------অসাধারণ
১০. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৭
comment by: লুলুপাগলা বলেছেন: সুনীল সমূদ্র বলেছেন:
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?

রাগ ইমন বলেছেন:
বেহাল আমার ছোট্ট তরী , ভীষন গেঁয়ো এ কান্ডারী
অতীত চাদর পাল তুলেছে , সব ভুলে আজ সব ভুলেছে
সুনীল ঢেউ এর শুভ্র ফেনায় , ভীষন চেনা এই অচেনায়
আজকে একা অন্ধকারে ।

অনেক দিন পর এমন একটি কবিতা দৈত কবিতা পড়লাম। খুবই ভাল লাগছে। দুজনকেই ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন:

ধন্যবাদ ।
খুব অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণে আইটি জগতের লোকেরা সবসময়ই পটু।

১১. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৯
comment by: রোডায়া বলেছেন: এইটা কি করলেন? আমার লেখাটা লিখে ফেললেন?
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন:
তাই নাকি?
হয়তো দূরের কোন নক্ষত্র থেকে পেয়ে গেছি আপনার অনুভব।

১২. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০১
comment by: রাগ ইমন বলেছেন: ধন্যবাদ , লুলু পাগলা ।

আপনার প্রোফাইল পিক দেখে বুঝার উপায় নাই আপনি মানুষটা এত্ত কিউট

জটিলসসসসসসসসসসস মজা পেয়েছি আপনাকে দেখে ।
১৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০২
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:

অনুপম!!! অনুপম!!!
+
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:১৯

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ।
ব্লগে অনিয়মিত বলে আপনার বেশ কিছু লেখা মিস করেছি।
পড়বো শীগগিরই।

১৪. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:০৯
comment by: একরামুল হক শামীম বলেছেন:
আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারো?

ভালো লাগছে।
২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম।

আরো ধন্যবাদ, আজকের সুন্দর আয়োজনের জন্য।

১৫. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:২১
comment by: শফিউল আলম ইমন বলেছেন: অসাধারন কবিতা।
ভালো লাগা ছুয়ে গেল।
ভালো থাকুন।
২২ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন:
ধন্যবাদ।

১৬. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৬
comment by: রাতমজুর বলেছেন: ৫+
১৭. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৩৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
কবিতাটা আমাকে দেবেন ?
২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন:
কবিতাটা আপনাকে দিতে এতোটুকুও আপত্তি নেই।

১৮. ২২ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৮
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
১৯. ২২ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫১
comment by: নির্বাসিত বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা। আপনার বাজাবার হাতটি বড় মিষ্টি। এখন থেকে প্রতিটি বিকেলে প্রকৃতিকে আরো একটু বিষন্ন মনে হবে। মনে হবে কোথাও একজন কবি দুঃখে আছেন।

আপনাকে অজস্র ধন্যবাদ আমার মন খারাপ করিয়ে দেওয়ার জন্য।
২৪ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন:

আপনার মন্তব্যটি এতো চমৎকার হয়েছে যে, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারিনি।

"এখন থেকে প্রতিটি বিকেলে প্রকৃতিকে আরো একটু বিষন্ন মনে হবে। মনে হবে কোথাও একজন কবি দুঃখে আছেন।"

সত্যিই কি তাই? তাহলেতো সত্যিই খুব বেদনার ব্যাপার !

.........আপনার মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত।

২০. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৫৫
comment by: মুহিব বলেছেন: ভাল লাগল। দীপ্র বিভা কি
২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন:

দীপ্র বিভা হচ্ছে প্রজ্জ্বোলিত বা অতি উজ্জ্বল আলোকছটা ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১. ২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: আবু সালেহ বলেছেন: ছবি এবং কবিতার দূর্দান্ত সমন্বয়....



কবিতা পড়ে মনটা ভরে গেলো....

আমার প্রিয় পোস্টে অন্তর্ভুক্তি....
২২. ২৪ শে মার্চ, ২০০৮ রাত ২:২৫
comment by: সাইফুর বলেছেন: আপনার আবৃত্তিতে কবিতাটা অসাধারন লেগেছিলো
২৩. ২৪ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: হমপগ্র বলেছেন: আপনার আবৃত্তি শুনেছিলাম। পাশ দিয়ে চাঁদও গাছের আড়ালে লুকিয়ে শুনছিল... খেয়াল আছে?

অপেক্ষায় ছিলাম। আমি আর চাঁদ আবার কবে এক হবো!
২৪. ২৪ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
-----------
.....

দারুন অভিব্যক্তি ...শুধু এই দুলাইনেই নয় ...পুরো কবিতাতেই.....


কখনও কোন লাইন পরেই বদেনায় মন ভরে ওঠে আবর পরক্ষণেই মনে পরে যায় বিশেষ কারও কথা .......

সুখ সুখ কষ্ট.....
কবিতায় ভীষণ স্পষ্ট
২৫. ২৪ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: পথিক!!!!!!! বলেছেন: ছবিটা তে লোকটার বসে থাকার ভঙ্গিটা দারুন...সেখানেও ভাব যেন সুখ সুখ কষ্ট।


পিলাস তো অবশ্যই
২৬. ২৬ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫২
comment by: হৃদছায়া বলেছেন: কবিতাটা পড়ে মনে হল অনেকদিন পর একটা কবিতার মত কবিতা পড়লাম।
২৭. ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৮
comment by: নাঈম বলেছেন: অ----সা----ধা----র----ণ

+
২৮. ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: রাগ ইমন বলেছেন: প্রিয় সুনীল ,

আসছে চৈত্র সংক্রান্তি ১৪১৪ সন এর শেষ দিনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আপনার এই কবিতাটি আমার উত্তরসহ আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করছি ।

বিনীত

রাগ ইমন
২৯. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫০
comment by: সুনীল সমুদ্র বলেছেন:

প্রিয় ইমন,

সানন্দে অনুমতি দেওয়া গেল।
আছেন কেমন?

৩০. ২৯ শে জুন, ২০০৮ সকাল ১০:১১
comment by: শেখ জলিল বলেছেন: প্রিয়তে রাখলাম।
৩১. ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৩
comment by: কাঙাল মামা বলেছেন: জোস কবিতা
৩২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২১
comment by: একজন ব্লগার বলেছেন: সুনীলদা, আমার খুব প্রিয় কবিতা এটা।:)
৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
comment by: সখ্য বলেছেন: প্রশ্ন গুলোর উত্তর কোনোদিন জানা হয়না......
আর খুব নিশ্চিতভাবে জানলে হয়তো নিজের সাথেই ভান করা, না জানার....
খুব ভালো লেগেছে আপনার কবিতাটা।

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৬৯৮