আমার প্রিয় পোস্ট
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

আমিতো থাকতে চেয়েছি আড়ালেই-
১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৬
আমিতো থাকতে চেয়েছি আড়ালেই-
যেন আমার পায়ের রেখা-সাবলীল
ভেসে যায়-
তোমার অন্তর্গত মনোলীণ স্রোতে।
যেন আমার অস্তিত্ব অবয়ব
ফেলে না একবিন্দুও কোন ছায়া
উত্তাল উদ্দাম, তোমার আলোকমাখা চারু পথে।
চেয়েছি থাকতে পড়ে এভাবেই, অনাবিষ্কৃত, একা একা-
একটি পাথর যেমন একাকী পড়ে থাকে
নুড়ি পাথরের টিলার প্রাচুর্য্য ছেড়ে, নিঃসঙ্গতায়
বহু দূরে।
চেয়েছি তেমনি থাকতে আড়ালেই, সব মুগ্ধতার
দৃষ্টি ও অনুভব থেকে দূরে
একাএকা শীতের শিশির ছুঁয়ে হাঁটাও যে
খুব নিরাপদ, খুব আনন্দ দেয়
অতি সাধারণ
অনুল্লেখ্য আমাকে।
আমি তাই বৃষ্টি বুকে পেলেই ভেসে যাই আনন্দে অপার
আমি তাই একটি নদীর পাশে গিয়েই শুধু
আমার দুঃখটুকু খুলে বলি-
আমি তাই নিশীথ রাত্রিতে
নিঃসঙ্গ চাঁদের জ্যোসনাকে শুধু বিশ্বাস করাতে চাই-
‘আমি ভাল নেই,
বিশ্বাস করো, আমি ভাল নেই’।
আমি জানি- এই আড়াল মানেই
প্রবল এক একান্ত আপন ভুবনে থাকা-
আমি জানি-এই
আড়াল মানেই প্রত্যাশা, প্রাপ্তি আর না পাওয়ার রিক্ততা থেকে
বহু দূরের এক অবিরাম প্রশান্তিতে বসবাস।
আমি তাই থাকতে চেয়েছি আড়ালে- এভাবেই
যেভাবে আকাশ অনন্তে ঢাকে কষ্টের কালো মেঘ
যেভাবে সমুদ্র শুষে নেয় বিষ, সুগভীর নীলের নিবিড়ে।
সেভাবেই তীব্রতায় লুকাতে চেয়েছি সব অর্জিত নাম -অপলকে
একটি কুয়াশার দীর্ঘ চাঁদর দিয়ে ঢেকে গেছি, অবিরাম
এতোটুকু প্রতিভার
বিকীর্ণ দিপ্তী আমার ।
আমি তাই মুদ্রাক্ষরে, ঝকঝকে-
কোনদিন অত্যুজ্জ্বল করে দেখতে চাইনি-নিজ নাম,
কোনদিন প্রদানের চেয়ে বড় করে –
দেখিনি প্রাপ্তিকে।
আমি আনন্দ ছুঁয়েই চেয়েছি আমার উপস্থিতি ক্রমশঃই
ক্ষীণ তেকে ক্ষীণতর হতে হতে
একসময় মুছে যাক
সকলের বোধ ও ব্যাপ্তির সকল সীমানা থেকে
দূরে।
বৃষ্টির কাছে গিয়ে প্রার্থনায় আমি কতোবার নতজানু হই-
যেন সে একবারও-
তোমাকে আমার কথা মনে না করিয়ে দেয়-
যেন প্রবল এক বৈশাখী ঝড়ে
পৃথিবীর সকল পৃষ্ঠা থেকে মুছে ফেলে সেই নাম-
অবলীলায় একজন-
ভুলতে পেরেছে যেই নাম-
হৃদয়ের পৃষ্ঠা থেকে চিরতরে !
আমিতো থাকতে চেয়েছি আড়ালেই-
যেন আমার নিঃশ্বাস কোনদিন
না ছোঁয় তোমাকে-
যেন আমার প্রবল কষ্ট প্রহরে সাথী হয় শুধু
আকাশ মেঘলা এক –বহুদূরের
যেন আমার শব্দমালা শুধু যায়
শেষ শিয়রে আমার
না যায়, তোমার ক্রন্দন।
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে ।
লেখক বলেছেন:
ধন্যবাদ সাজি।
লেখক বলেছেন:
ধন্যবাদ প্রিয়তি।
শেষ বিকেলের মেয়ে বলেছেন:
অসাধারন লাগলো.. এত ভালো একটা কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ..
নাঈম বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ নাইম।
আজকেও কি বিশ্ববিদ্যালয় এলাকায়....?
জ্বিনের বাদশা বলেছেন:
আপনার লেখা আগে পড়ছি ... এখন মনে পড়ল ... মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়েছেন, তাই সকালে আপানর আগের লেখাটা পড়ে ভেবে বসেছিলাম আপনার লেখা আগে পড়িনি ... স্যরি, ব্রাদারএখন মনে পড়ল, আপনার ট্রেডমার্ক ... একটা সুন্দর ছবি, তার ওপরে লেখা সুনীল সমুদ্র
কিন্তু আড়ালে থাকবেন কেন? বেরিয়ে আসুন
কবিতা, যথারীতি চমৎকার
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
জলিল ভাই, অনেক ধন্যবাদ।
মুকুল বলেছেন:
আপনার লেখা যেমন দূর্দান্ত, তেমনি ভালো লাগে যত্ন করে করা উপস্থাপনা। *****
লেখক বলেছেন:
ধন্যবাদ মুকুল।
এই লেখাটা যতোটা ভালো করতে চেয়েছিলাম, ততোটা ভাল হয়নি।
তাড়াহুড়ো করলে যা হয় !
লেখক বলেছেন:
ধন্যবাদ আইরিন।
কাল শেষপর্যন্ত আপনারা কতক্ষণ আড্ডা দিলেন?
লেখক বলেছেন:
সামী, খবর টবর কি? কালও কি রাতটি কেটেছে নির্ঘুমে?
লেখক বলেছেন:
ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যটিই বোধহয় সবচেয়ে যথাযথ।
গতকাল আধো ঘুম, আধো জাগরণে আর তিনবার কারেন্ট চলে যাওয়ার বিরক্তির মাঝে কবিতাটা দ্রুত শেষ করতে গিয়ে কবিতার আঙ্গিকগত দিকে প্রচুর আপোষ করেছি।
আর আমার নিজের কাছে যা মনে হয়, তা হচ্ছে, এ কবিতায় বিষয়বস্তুকে বেশী প্রাধান্য দিতে গিয়ে আধুনিক কবিতার গদ্যছন্দের প্রতি বেশ কিছু অবিচার করেছি।
বিষয়বস্তুকে ঠিক রেখে এ কবিতার আঙ্গিকগত দিক ও গদ্যছন্দের বুনট কে কিভাবে আরো উন্নত করা যায় , সে বিষয়ে পরে আরো ভাববো অবশ্যই।
কবিতার ধারাবাহিকতা বিষয়ে যে মন্তব্য করেছেন, সেজন্যে ধন্যবাদ।
কবিতার বিষয়ে আমার ব্লগে আপনার মতামত আগামীতেও প্রত্যাশা করবো।
অনেক শুভেচ্ছা।
শফিউল আলম ইমন বলেছেন:
অনেকদিন পরে আপনার কবিতা পেলাম। অসাধারন লিখেছেন।আশা করি এতদিন ভালই ছিলেন।
বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন।
কেএসআমীন বলেছেন:
চমৎকার লেগেছে কবিতাটি।কবি নির্মলেন্দু বিষয়ক একটি লেখা আছে আমার ব্লগে সর্বশেষ...
ধন্যবাদ
আকাশচুরি বলেছেন:
চেয়েছি থাকতে পড়ে এভাবেই, অনাবিষ্কৃত, একা একা-একটি পাথর যেমন একাকী পড়ে থাকে
নুড়ি পাথরের টিলার প্রাচুর্য্য ছেড়ে, নিঃসঙ্গতায়
বহু দূরে।
কি নিবিড় কষ্টার্দ অনুভুতি!!
+
রাশেদ বলেছেন:
খুব ভালো লাগছে।



















শুভেচ্ছা অনেক।