আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

যোজন যোজন দূর...

১৮ ই মে, ২০০৮ সকাল ৭:৪৩

শেয়ার করুন:                   Facebook


তুমি আর কতোটুকু চেয়েছিলে?
হয়তো বড়জোর তোমার নৈকট্য থেকে নিরুপায়
অস্বস্তিতে সরাতে চেয়েছিলে এই নাম।
হয়তো বড়জোর
যাপিত যুগল সময়ের পৃষ্ঠা থেকে
উপড়ে ফেলতে চেয়েছিলে কিছু পাতা।

আর আমি?
আমি তোমার চাওয়াটুকু বুঝে
রাতারাতি সমস্ত শহর থেকে সরিয়ে নিয়েছি এই নাম।
রাতারাতি-
পৃথিবীর সকল পৃষ্ঠা থেকে
প্রত্যাহার করে নিয়েছি সেই এক-যুক্তিহীণ
অসহায় আবেগ-

পেরেছি ফেলতে মুছে- সেই একজন
একান্ত আপন মানুষ ঘিরে
অন্তহীণ কষ্টের আকুলতা।

তোমার বাগান থেকে-অতঃপর
পেরেছি সরিয়ে নিতে নিমিষেই
হৃদয় স্ফূরিত গোলাপের অসামান্য সব
আনন্দের চাওয়া পাওয়া !

আমাদের যুগল অনুভবে জমা
দীর্ঘ সময়ের যতো অনাবিল রাগ-অনুরাগ,
বাক্সবন্দী করে- নোনাজলে-
ভাসিয়ে দিয়েছি এক রাত্রির
না ফেরা শেষ যাত্রায়।

তুমি আর কতোটুকু চেয়েছিলে?
সারাটা শহর হেঁটে হেঁটে তুমি হাতে হাতে প্রমাণ নিতে পারো-
তোমাকে কষ্ট দেবার জন্য আমি আর নেই
কোথাও, শহরের।

আমি নিসর্গের কাছে করজোরে প্রার্থনা করেছি-
যেন সে তোমার দৃষ্টির সকল সীমানা থেকে চিরতরে
আমাকে দূরত্বে রাখে, সাহসী বেদনায়।

আমি বৃষ্টির কাছে ভিক্ষা চেয়েছি-কোন রাত্রিতেই
যেন সে আমার শব্দমালা-বুকে নিয়ে
না ঝরে, ভুলেও কোনদিন, তোমার আঙিনায়।

তুমি সারাটা শহর পুনরায় পরীক্ষা করে দেখে নিতে পারো
কী প্রবল রাতারাতি আমি উবে গেছি সমস্ত শহর থেকে-

কী প্রবল ত্বরিৎ তৎপরতায় শহর ফেলেছে মুছে এই নাম-
নগরীর প্রতিটি ইট, পাথর আর কাষ্ঠ খন্ড থেকে, সুগভীর
নির্ভূল নিপুণতায়।

তুমি আর কতোটুকু চেয়েছিলে?
স্বয়ং শহর আমাকে পাঠিয়ে দিয়েছে খুব দূরে
যেখানে তোমার জন্য লেখা সব গান
বাজবে না কোনদিন, সুরের অভাবে

যেখানে তোমার জন্য লেখা সব কবিতা আমার
মুখ থুবড়ে পড়ে থাকবে সারাদিন
বিমর্ষ বালুকণায়।

যে টুকরো কাগজে তুমি একদিন
আনন্দের অজস্র কপোত উড়িয়ে লিখেছিলে -'ভালবাসি'!
পৃথিবী স্বাক্ষী রেখে-
আমি তাকে টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছি এক
স্তব্ধ অমাবশ্যার নীল জলে।

যে বৃক্ষের ছায়ার তলে স্বেচ্ছায়
রচিত হয়েছিল সুধাময়, অপরূপ-স্বর্গ আমাদের-

আমি নিজেই নির্দ্বিধায়
উপড়ে ফেলেছি সেই বৃক্ষ অনায়াসে-

তার প্রতিটি পাতার মর্মর থেকে আমাদের সব স্মৃতি-
মুছে গিয়ে আজ
অসহায় আর্তনাদে- মিলেছে ইথারে।


তুমি আর কতোটুকু চেয়েছিলে?
দেখো, সরে গেছি স্বেচ্ছায়-
যোজন যোজন পথ দূরে-

মানুষ যতোটা পারে-
হয়তোবা তারো চেয়ে,
কিছু বেশী।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ১২৬৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই মে, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: ফেরারী পথিক বলেছেন: আমি বৃষ্টির কাছে ভিক্ষা চেয়েছি-কোন রাত্রিতেই
যেন সে আমার শব্দমালা-বুকে নিয়ে
না ঝরে, ভুলেও কোনদিন, তোমার আঙিনায়।


অসাধারন
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন:
ধন্যবাদ্।

২. ১৮ ই মে, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে খুব।
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন:
ধন্যবাদ রাশেদ।
আছেন কেমন?

৩. ১৮ ই মে, ২০০৮ সকাল ৮:২৪
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
৪. ১৮ ই মে, ২০০৮ সকাল ৯:২৫
comment by: চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন: অসাধারন দাদা। ভালো লাগলো।

পহেলা বৈশাখের আড্ডায় আপনার সাথে পরিচয় হয়েছিলো।

মোবাইল ফোনে বাংলা ফন্ট নিয়ে আপনার লিখাটা পড়েছিলাম। ভালো লেগেছিলো।

ভালো থাকবেন।
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন:

পহেলা বৈশাখের আড্ডায় দেখা হয়েছিল, একটু একটু মনে পড়ছে।
আশাকরি ভালো আছেন।


মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫. ১৮ ই মে, ২০০৮ সকাল ৯:৫৫
comment by: মুকুল বলেছেন: তুমি আর কতোটুকু চেয়েছিলে?
দেখো, সরে গেছি স্বেচ্ছায়-
যোজন যোজন পথ দূরে-

মানুষ যতোটা পারে-
হয়তোবা তারো চেয়ে,
কিছু বেশী।

- - -
দারুণ লেগেছে! অনেক দিন পর আপনার কবিতা! :)
৬. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:৪৪
comment by: সুনীল সমুদ্র বলেছেন:

হ্যাঁ, মুকুল, একেবারেই সময় পাচ্ছিনা, নিয়মিত হবার জন্য।
আবার সামহ্য়্যারে লিখতে না পারলেও ভালো লাগেনা।

আপনারা সবাই ভালো আছেন?
৭. ১৮ ই মে, ২০০৮ রাত ১০:১৩
comment by: একরামুল হক শামীম বলেছেন:
তুমি আর কতোটুকু চেয়েছিলে?
দেখো, সরে গেছি স্বেচ্ছায়-
যোজন যোজন পথ দূরে-

মানুষ যতোটা পারে-
হয়তোবা তারো চেয়ে,
কিছু বেশী।

কেমন আছেন? অনেকদিন পর ...
৮. ১৯ শে মে, ২০০৮ দুপুর ১:২১
comment by: শেখ জলিল বলেছেন: মানুষ যতোটা পারে-
হয়তোবা তারো চেয়ে,
কিছু বেশী।
...ঠিক। কবিতায় কবির অনুভূতিগুলো এতো প্রখর, আশ্চর্য লাগে!
৯. ২৩ শে মে, ২০০৮ সকাল ১১:২৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: হয়তো তার চেয়েও বেশী ভাল .............হয়তো বা
১০. ২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: অনুভূতিতে এমনভাবে নাড়া দিল!!!!!!!!!!!!!
হয়ত নিজের সাথে কিছুটা মিলে যায় বলে...........

তুমি আর কতোটুকু চেয়েছিলে?
দেখো, সরে গেছি স্বেচ্ছায়-
যোজন যোজন পথ দূরে-

মানুষ যতোটা পারে-
হয়তোবা তারো চেয়ে,
কিছু বেশী।

না,আমি মানুষ হয়েই পারতে চাইছি সুনীলদা,হয়ত এখনও পুরোটা পারিনি।

১১. ২৯ শে মে, ২০০৮ ভোর ৪:১৮
comment by: রাতমজুর বলেছেন:
Karaoke Builder Studio v.3.0.080

হোম পেজ:
http://www.karaokebuilder.com/

ডাউনলোড:
Click This Link
১২. ৩১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: বেশ ক'বার এসে পড়ে গেছি.........।
কিছু যে লিখি নাই কেনো।
এত সুন্দর কবিতা!
"আমি বৃষ্টির কাছে ভিক্ষা চেয়েছি-কোন রাত্রিতেই
যেন সে আমার শব্দমালা-বুকে নিয়ে
না ঝরে, ভুলেও কোনদিন, তোমার আঙিনায়।"...
............
এমন প্রার্থণার কাছে নতজানু হই নিয়তঃ।/
ভালোলাগা রেখে গেলাম...............
ভালো থাকবেন।
অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
১৩. ১৮ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৫
comment by: সারিয়া তাসনিম বলেছেন:

সত্যিই কি যোজন দূরে যাওয়া যায় ?
কবিতায় বার বার ফিরে ফিরে আসে !!

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭০৪