আমার প্রিয় পোস্ট

সশব্দ পারিনি হতে, তাই মেনে নেই নীরবতা নিরবধী / হয়তো নিথর এই নীরবতাই একদিন / ছুঁয়ে দেবে নিরিবিলি..

এমন বৃস্টিতো মুগ্ধ করবে তোমাকেই !

০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:০১

শেয়ার করুন:                   Facebook


এমন বৃস্টিতো মুগ্ধ করবে তোমাকেই!

তুমি সহজেই ভোরের সুর্যোদয় দেখে মুগ্ধ হয়ে যেতে।
তুমি সহজেই উজ্ঝ্বল রোদের পৃথিবী দেখে মুগ্ধ হয়ে যেতে।
তুমি সহজেই পড়ন্ত দুপুর ছুঁয়ে কবি হয়ে যেতে।

সূর্যাস্তের লাল আভায় তুমি
রাঙিয়ে নিতে জানতে তোমার ভাললাগার সব রঙ।

এমন রাত্রিতো মুগ্ধ করবে তোমাকেই।
এমন নিসর্গ তো ফুটে উঠবেই নিবিড় পরিসরে- তুলিতে তোমার !

সমস্ত হৃদয় নিঙড়ে কে আর তোমার মতো এক পলকেই
পড়ে নিতে জানে বুকের মধ্যে রাখা- বিষন্ন আকাশ?

কে আর তোমার মতো শুধু কবিতার শব্দ দিয়ে
সাজিয়ে নিতে পারে বর্ষনসিক্ত এমন এক কষ্টের দীর্ঘজীবন ?

এমন বিকেল তো ভোলাবে তোমাকেই।
এমন বৃষ্টির গান বুকে নিয়েই তো
তুমি কতোবার কতো সহজেই সুখী হয়ে যেতে !

এখন তোমার মতো করে এ শহরের কাউকেই দেখি না আর
শুধু নিসর্গ প্রেমের সুখে জীবন কাটাতে।

দেখি- প্রতিনয়তই আমার বাগানের বেলীর চেয়ে বিত্ত হয়ে যায় খুব দামী
দেখি- প্রতিনয়তই আমার বাগানে ফোটা টগর ফুলের চেয়ে টাকা হয়ে যায় খুব
রূপবতী।

সুনিশ্চিত কিছু পার্থিব প্রাপ্তির প্রত্যাশা ছাড়া
এখন কে আর বাগানে যায়-শুধু দেখতে 'সবুজ' ?
কে আর হাত মেলায়-পরম শুভাকাংখীর মতো-শুধু জানতে কুশল ?

শুধু দেখেছি তোমাকেই তীব্র ঝড়ের শেষে
খোঁজ নিতে, শঙ্কায় আকুল হয়ে-কাছে এসে দাড়াতে অক্লেশে।

শুধু দেখেছি তোমাকেই প্রতিদান প্রাথর্না ছাড়াই
পলকে বেদনাটুকু আনন্দের শুভ্র চাদর দিয়ে ঢেকে দিতে।


এমন বৃস্টিতো মুগ্ধ করবে তোমাকেই!
এমন রজনীগন্ধ্যা তো হাতে নেবে তুমিই- উচ্ছাসে !
পরম সোহাগে!

তুমিই তো প্রথম আমাকে বলতে পেরেছিলে-
' কোন বিভব বিত্ত নয়-
শুধু তোমার নৈপুণ্যটুকু-আমার অপেক্ষার কাছে-সবচেয়ে দামী ' !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নিসর্গ প্রেমিকা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে ।

 

  • ১৪ টি মন্তব্য
  • ২৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১০
comment by: সাইফুর বলেছেন: ভালো লাগলো...
আড্ডার দিন আপনার নিজের আবৃত্তিও অনেক ভালো লেগেছিলো
২. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:১২
comment by: ওয়ার হিরো বলেছেন: খুব সুন্দর লাগলো, সাধারণ ভাবে এর চেয়ে বেশী কিছু প্রকাশ করা আমার দ্বারা সম্ভব না।
৩. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: রাতিফ বলেছেন: সুন্দর লিখেছেন
৪. ০২ রা জুন, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: আবু সালেহ বলেছেন:
কোন বিভব বিত্ত নয়-
শুধু তোমার নৈপুণ্যটুকু-আমার অপেক্ষার কাছে-সবচেয়ে দামী ' !


দারুন বলিয়াছেন @ সুনীল দা....


৫. ০২ রা জুন, ২০০৮ রাত ৮:৩২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারণ সুনীল সমুদ্র.........
অনেক দিন পর বৃষ্টির কবিতা নিয়ে এলেন ...........
অনেক ভালো লাগলো।
বৃষ্টি ব্যাপারটাই এমন।আমাদের এখানেও মাঝেই বৃষ্টি নামছে ক'দিন।
ভালো থাকবেন ।শুভেচ্ছা নিরন্তর।
৬. ০২ রা জুন, ২০০৮ রাত ১০:০৩
comment by: মুকুল বলেছেন: ' কোন বিভব বিত্ত নয়-
শুধু তোমার নৈপুণ্যটুকু-আমার অপেক্ষার কাছে-সবচেয়ে দামী ' !


- - -
এভাবে যদি সবাই ভাবতে পারতো!!! :(
৭. ০২ রা জুন, ২০০৮ রাত ১১:২১
comment by: ফারহান দাউদ বলেছেন: অনেকদইন পর লিখলেন,একি রকম চমৎকার।
৮. ০৩ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: রুখসানা তাজীন বলেছেন: এসব কী লিখলেন? আমার হৃদযন্ত্রে কাঁপন টের পেলাম।
৯. ০৪ ঠা জুন, ২০০৮ ভোর ৪:২৪
comment by: নিলা বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।

শুভেচ্ছা রইলো। কবিতার মত সুন্দর হোক আপনার প্রতিটা মুহুর্ত আর ভালো থাকুন
১০. ১১ ই জুন, ২০০৮ ভোর ৬:০৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: চমৎকার লেখা। আরো আশা করছি।
১১. ১৮ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
' কোন বিভব বিত্ত নয়-
শুধু তোমার নৈপুণ্যটুকু-আমার অপেক্ষার কাছে-সবচেয়ে দামী ' !

মুগ্ধতা ! মুগ্ধতা ! শুধুই মুগ্ধতা !
১২. ১৮ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
এমন কবিতা তো মুগ্ধ করবে আমাকেই :)
১৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১০:০২
comment by: আইরিন সুলতানা বলেছেন: কদিন আগেকার আড্ডাতে আমার ছড়াটি পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ সুনীল'দা ।
১৪. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: রুখসানা তাজীন বলেছেন: সবাই বলে আপনি খুব ভালো আবৃত্তি করেন। কোন অডিও আপলোড করা যায়না আমার মত উতসাহীদের জন্য? অনুরোধ রইল

 



 


sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৭২৪