আমি যাকে কষ্ট বলেছি...
আমি যাকে 'কষ্ট' বলেছি, তুমি তাকে 'কল্পিত' বলোনা,
কল্পিত-কষ্টের চূড়া কখনোই এতোটা আকাশ ছুঁতে পারেনা,
যতোটা দীর্ঘ হয়ে হিমালয় ছুঁয়ে ফেলে
আমার ভেতরে জমা কষ্ট-নিখাদ।
আমি যাকে 'বেদনা' বলেছি, তুমি তাকে 'বানানো' বলোনা,
বানানো-বেদনায় কখনোই এতোটা রক্তলাল হয় না গোধূলি,
যতোটা রক্তিম রক্ত ঝরিয়ে থরো থরো বিপন্ন-লাল হয়ে গেছে
আমার ভেতরে জমা বেদনা-নিখাদ।
আমি যাকে 'বিসর্জন' বলেছি, তুমি তাকে 'পরিত্যাগ' বলোনা,
পরিত্যাগের পরতে পরতে ততোটা অনুতাপ কই ?....
যতোটা দীর্ঘ অনুতাপে পুড়তে পুড়তে ইতিহাস হয়ে গেছে
এ আশ্চর্য্য নজিরবিহীন আমার বিসর্জন!
আমি যে প্রেম 'একার' বলেছি, তুমি তাকে 'সহস্রজনের' বলোনা,
সহস্রজনের-প্রেম কখনোই, এভাবে বাঁচে না অনন্তকাল,
যতোটা একার-প্রেম বয়ে চলে
নিভৃতে হৃদয় জুড়ে-শ্বাশত, নিরবধি।
(কবিতাটি ইতিপূর্বে ওমিক্রন ল্যাব.কম সাইটে আমার প্রকৃত নামে এবং সামহয়্যার ইন ব্লগে আমার একটি গদ্য লেখায় অনুষঙ্গ হিসেবে পোষ্ট করা হয়েছিল।)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।