আমার প্রিয় পোস্ট

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক

২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:২২

শেয়ারঃ
0 1 0


ব্লগারদের আয়োজিত পিকনিককে আমি একটু আলাদাভাবেই দেখি।

একটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়া, কিছু সময় কাটানো, কিছু ভালো খাওয়া দাওয়া, তারপর হৈ হুল্লোড় করে ফিরে আসা- এই বৃত্তবন্দী পিকনিক-ছকের বাইরেও যে কারণে ব্লগারদের পিকনিক অনুষ্ঠানের আয়োজন আমাকে খুব বেশী করে কাছে টানতে থাকে, তা হচ্ছে ভার্চুয়াল জগতের চেনা-অচেনা ব্লগারদের সাথে পরিচিতির ব্যাপক সুযোগ। নিতান্ত বিপাকে না পড়লে সে সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনা কখনোই।

এবারেও যখন বসন্ত পিকনিকের ঘোষণা এলো, আমার ভেতরে অনুভব করতে থাকি একটি আনন্দের অণুরণন। একটি সুন্দর সময়ের জন্য সুমোহন এক অপেক্ষা.. । তাহলে সত্যিই শেষপর্যন্ত আবার হতে যাচ্ছে পিকনিক! আবার ব্লগাররা একত্রিত হচ্ছে এক মোহনায় ! আবার একটি আনন্দময় ঝরণাধারার উষ্ণ ফল্গুধারার পাশে এক হবে তারা !

আবার তারা কথা বলবে-প্রিয় ব্লগারদের সঙ্গে।
প্রিয় সব অনুভব নিয়ে।
প্রিয় সব দেখা-অদেখা মানুষের হৃদ্যতার অনুপম উষ্ণ ছোঁয়ায়.... ।

হয়তো এমন হবে, হাতে হাত মেলাতে গিয়ে এক ব্লগার আরেক ব্লগারকে উদ্দেশ্য করে বলবেন- আরে! আপনি তো দেখি একেবারেই অন্যরকম! না জেনে, না দেখে আপনাকে কতো গালাগাল দিয়েছি ব্লগে!

পিকনিকের দিনটিকে ঘিরে এমন সব শুভ সুন্দর প্রত্যাশার ডালপালা-ই ভেতরে ভেতরে বিস্তৃত হচ্ছিলো । পিকনিকের দিনটিতে গিয়ে অতঃপর সেইসব প্রত্যাশার নীরব নিভৃত বৃক্ষ সরব হয়েছে -পরিপূর্ণ সার্থকতায়।

স্পটে পৌছাতে দেরী হয়ে যাওয়া আর খাবার আসতে দেরী হওয়া-এই দুটি অঘটনকে বাদ দিলে পিকনিকের আর সব আয়োজন সুন্দর স্পটের নয়নাভিরাম প্রকৃতির স্পর্শে মোটামুটি সূচারুভাবেই সম্পন্ন হয়েছিল । পিকনিকের পরিশ্রমী আয়োজকরা, বলা যায়, অনেকাংশেই সফল হয়েছেন।

পিকনিক নিয়ে ইতিমধ্যে অনেকগুলো পোষ্ট হয়েছে ব্লগে। সামহয়্যারের অনিয়মিত ব্লগার হিসাবে আমি প্রায় দশ দিন পর যে পোষ্টটি নিয়ে হাজির হলাম- তার বিষয়বস্তু আমার নিজের কাছেও প্রথম। অর্থাৎ এই প্রথমবারের মতো আমি ছবি ব্যবহার করে কমিকস বানালাম। কেবলমাত্র হিউমার-এর দিকে লক্ষ্য রেখেই কমিকস গুলো তৈরী করেছি, আশাকরি ছবির সাথে সংশ্লিষ্ট সকলে কমিকস বা কৌতুকগুলোকে সহজভাবেই নেবেন।


১. যার যার স্বপ্ন


২. কীভাবে কালপুরুষ..

৩. ২৪ নম্বর নিক...(?)

৪. সিরিয়াস টক থেকে দূরত্বে...

৫. বিব্রত মাণিকজোড়

৬. কার তোলা ছবি কেমন ?

৭. ভাবনা -ব্লগে প্রথম পোষ্ট

৮. তিন এর পর আরেক তিন

৯. হুল্লোড়ে দেখা

১০. ব্লগে শান্তি প্রতিষ্ঠা

১১. মেডিকেল ছাত্রী

১২. পানি গোনা

১৩. ক্ষুদে সাংবাদিক

১৪. নড়বড়ে সাঁকোতে উঠে সারিয়া যখন বিপদে-১

১৫. নড়বড়ে সাঁকোতে উঠে সারিয়া যখন বিপদে-২

১৬. মোবাইলে মগ্ন

১৭. কবি হয়ে ওঠা

১৮. কথা আদায়ের কঠিন আবদারে..

১৯. পাঞ্জায় পথিক

২০. মডারেশন ও ব্যান

২১. আচার যখন উপকারে..

২২. উত্তাপে আচার

২৩. হ্যান্ডসাম বনাম হরর পথিক

২৪. প্রাপ্তি ও পরিত্যাগ-১

২৫. প্রাপ্তি ও পরিত্যাগ-২

২৬. আসল প্রাপ্তি-সাধের লাউ

২৭. কবি কীভাবে কমিকস বানালেন..



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিকিনক ;
প্রকাশ করা হয়েছে: আমার অনুভব  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন:
ধন্যবাদ।

২. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৪৮
চিকনমিয়া বলেছেন: উরেরেরে!!!! খাইচে!! সুনীল পুলাডা জিনিয়াস
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন:
পুলাডা না ব্যাডাটা? (বয়স তো কম হয় নাই সুনীলের!)

৩. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৫৩
চাঙ্কু বলেছেন: দারুন হইছে @ সুনীলদা ।
হাসতে হাসতে শেষ ।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন:

হাসির জন্যই তো!

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন:
ধন্যবাদ।

৫. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৫
কৌশিক বলেছেন: ইউ আর জিনিয়াস বস। গ্রেট গ্রেট গ্রেট।
আপনার ক্যাপশন, ছবিব এভরিথিং ইজ গ্রেট।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন:

ধন্যবাদ কৌশিকদা।
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

৬. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৬
নামহীন মানব বলেছেন: যাবার ইচ্ছে থেকেও লাভ নেই। দেশ থেকে হাজার মাইল দূরে। ভাল থাকবেন।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন:

ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন:

....তাই?

৮. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:১৮
মৃন্ময় আহমেদ বলেছেন: কেনো যে যেতে পারি নাই :( তাইলে নামের সাথে একটা ক্যাপশন পাইতাম :(
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন:

মৃণ্ময় আপনি থাকেন কোথায়?
ব্লগারদের আড্ডায় কখনো আসেন কি?

৯. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: দারুণ!!!!

হাসতে হাসতে শেষ।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন:
ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন:

ধন্যবাদ।

১১. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০৬
খোলা_আকাশ বলেছেন: জানা একটা ছেলেরে পাঞ্জায় হারাইছে!
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন:
ইয়েস! সেটাই সত্যি....!

১২. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১১
পথিক!!!!!!! বলেছেন: 'চমৎকার '--এই স্বল্প অক্ষর সম্বরিত এক শব্দে এই জিনিসকে প্রশংসিত করা ঠিক হবে না।

আসলেই ভাষাহীন সুন্দর হয়েছে। ..

তবে একটা অনুরোধ এই ফাঁকে

আমার ই-মেইলে আমার দাড়িঁওয়ালা ছবিটা কমিকস বাক্যগুলো বিহীন অবস্তায় একটু পাঠায়ে দিয়েন...

বহুদিন পরে একখান ছবিতে নিজেকে অচেনা লাগছে।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন:


ধন্যবাদ পথিক।
আপনার ছবিটা আপনার মেইলে অবশ্যই পাঠাবো।

তবে ব্লগে বা ইন্টারনেটে ঢোকার জন্য সময় খুব কম পাই।...
দেখেননা, তিনদিন আগে করা আপনাদের মন্তব্যের জবাব দিচ্ছি আজ!


....অতএব, আপনার ছবি পাঠাতেও একটু সময় লাগবে হয়তো...।

২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন:
হাসতেই থাকুন।..

২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন:

মজা না মজ্জা?

১৫. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৫
কালপুরুষ বলেছেন: কেউ পারুক না পারুক- একমাত্র সুনীল সমুদ্রই পারে। এমন চিন্তা ভাবনা যার, এমন আবেগ যার, এমন সূক্ষ্ণ অনুভূতি যার- সে কলম ছুঁলেই কবিতা/কাব্য হবে এ আর এমন কী! তবে সে ক্যামেরায় ছবি তুললে যে এমন কমিকস্ সৃষ্টি হবে সে কী কেউ জানতো? সুনীলের রসবোধের অন্য এক পরিচয় পাওয়া গেল।

জয়তু সুনীল সমুদ্র। দারুন মজা পেলাম- পিকনিকের চাইতে কোন অংশে কম নয়।
১৬. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৪
কিংশুক০০৭ বলেছেন:
অনেক ধন্যবাদ সুনীল সমুদ্র ।
১৯. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪০
শাহরিয়ার হাসান বলেছেন:
ুল বলেছেনঃ ১১ নম্বর চবিটার ব্যাপারে আরেকটু বিস্তারিত জান্তে চাই
২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন:

১১ নাম্বারের অতিথিরা মেডিকেলের ছাত্রী।

দুপুরের খাবার খেয়ে কেউ অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন পড়তে পারতো। সেক্ষেত্রে তাদের একটা ভূমিকা হয়তো থাকতো।

সেই কাল্পনিক অনুভবকে কমিকস-এ প্রকাশ করা আর কি!

২০. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪১
জানা বলেছেন:

হা হা হা......। দারুণ দারুণ দারুণ সুনীল সমুদ্র দা! খুব মজা পেলাম আপনার ছবি ও কোলাজে। টক, ঝাল আর মিষ্টিতে আপনি এক্কেবারে পারফেক্ট মজাদার আচার তৈরী করেছেন ;)

অনেক ধন্যবাদ পিকনিকের সঙ্গী হবার জন্যে।
ভাল থাকবেন।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন:

যাক, শেষপর্যন্ত সুন্দর করে কথা বলার অসাধারণ গুণের অধিকারী জানা আপুকে আমার ব্লগে পাওয়া গেল!

কি বললেন? পারফেক্ট আচার?? ....আবারো `আচার' জানা আপু..!??

২২. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৮
হুমায়ুন কবির হাকিম বলেছেন: সিমস গ্রেট। উইশ আই কুড বি দেয়ার!!!!!!!!
২৩. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৪
অরণ্য আনাম বলেছেন: অসাধারণ দাদা...............

প্রিয়তে গেল ....


============================================

আমি আবার কখন "কঠিন কথা" বললাম? :(
২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন:
ধন্যবাদ।


......নাহ, আপনি কোন কঠিন কথা বলেননি।
তবে ক্ষুদে সাংবাদিকের কাছে বড়দের সব কথাই কঠিন বা জটিল মনে হতে পারে, এবং তা লিখতে গিয়ে সে গলদঘর্ম হচ্ছে, এমন একটি কাল্পনিক আবহ সৃষ্টির জন্যই এটি বলা হয়েছে...। বাস্তবতার সাথে এর মিল নেই..।

২৪. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৯
অরণ্য আনাম বলেছেন: @শাহরিয়ার হাসান

১১ নাম্বার ছবির কোন অর্থ নাই। ওটা মজার করার জন্য লেখা। বাস্বতার সাথে কোন মিল নাই ।
২৫. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩২
কাক ভুষুন্ডি বলেছেন: মাইনাস
আমার কুনো ফটুক্নাই :( ;)
২৬. ২২ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৬
ইষ্টিকুটুম বলেছেন: এই লেখাটার সব দিকই ভাল লেগেছে।

কার্টুন ছবি গুলোও ফাটাফাটি রকমের জোস্ হয়েছে।

আহহারে! আফসোস, কেন এমন একটা আয়োজনে যাওয়া হয়নি!!!
২৭. ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৩
কাঙাল মামা বলেছেন: জটিল হইচে ভাই!!! আপনি যে এত ভালো কোলাজ করতে পারেন আপনাকে দেখলে তা মনে হয় না!!! অনেক বেশি ভালো হইছে। এইটাই পিকনিকের সবচেয়ে ভালো রিপোর্টিং!!! :)
২৯. ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৪
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: তীব্র প্রতিবাদ জানাই এই পোষ্টের :)

আমার আচার যারা খেয়েছেন তারা বলেছেন অনেক ভাল । আপনাদের প্রবলেম হলো, ভেজাল খাইতে খাইতে এখন ভেজালমুক্ত খেয়ে তো পেট নষ্ট হবেই । ঠিক আছে ব্লগারদের জন্য ভেজালযুক্ত আচার সাপ্লাই দিমু নেক্সট টাইম ।

৩০. ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
বন্ধু কই কৈ বলেছেন: হ্যাঙ অবস্থা বহুত খন ছিল। মাগার আমার লগে দুই নম্বরি হইছে ;)
৩২. ২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৮
সহেলী বলেছেন: পারেন বটে আপনি ! কবিতায় কমিকসে সমান দাপট ।

এই লেখাটায় কে একজন মাইনাস দিয়েছে , তার কথা ভেবে আমার বেশী হাসি পাচ্ছে !!!
৩৩. ২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
সৌম্য বলেছেন: গুরু সেরম হইছে।

আর তিন কিমি হাটার পর পাঞ্জা লড়াইয়ের পরেও খাইতে না দিলে আসলেই আয়োজকরে খাইয়া ফেলতে মনচায়।
৩৪. ২২ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
নিঃসঙ্গ বলেছেন: পুরা জোসসসসসসস
৩৫. ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
একরামুল হক শামীম বলেছেন: শেষে আপনার যে ছবিটা, সেটা কিন্তু আমি তুলছি। মনে আছে????

কোলাজ ব্যাপকসস হৈছে :):)
৩৮. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩৩
চটপটি বলেছেন: দাদা আপনার কনস্পেটা যোস।।।
খুব মজা পাইলাম...
৩৯. ২৫ শে মার্চ, ২০০৯ ভোর ৬:২২
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা........। নির্মল বিনোদন, কয়েকটা কড়া হয়েছে।
৪০. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৮
মৃন্ময় আহমেদ বলেছেন: @সুনীল
কয়েক মাস হলো দেশের নিউ ইয়র্ক এ বসবাস করছি।
৪৪. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
অন্তিম বলেছেন: মিস করলাম।
আর একটা কবিতা চাই।
৪৫. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
রুমমা বলেছেন: ভালো হয়েছে।
৪৬. ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪
সারিয়া তাসনিম বলেছেন:

অনেকদিন পর এই পোস্ট টা পড়ার জন্যই লগ ইন করলাম ।
সত্যি অসাধারন !
৪৭. ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসাধারণ দাদা।

আপনাকে অনেক মিস করি।

আশা রাখি পরবর্তী কোন আড্ডায় আবার আপনার দর্শন পাব।
ভাল থাকবেন।
৪৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫০
সুনীল সমুদ্র বলেছেন:

ধন্যবাদ ফয়সাল আলম।
অনেকদিন পরে হলেও আমার এ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

.... আমি জানি, ব্লগের কিছু কিছু মানুষ আমাকে আপনার মতোই ভালবাসে এবং মিস করে।... আমি কখনো অসুস্থ হলে ভালবাসার এইসব মানুষদের কথা খুব মনে পড়ে।... এইতো ঈদের পরে পরেই বেশ কিছুদিন (খুব বেশী) অসুস্থ ছিলাম।.... তখন আপনাদের মতো তরুণ ব্লগারদের কাছ থেকে পাওয়া অজস্র ভালবাসার কথা অনেক ভেবেছি।... হয়তো আপনাদের মতো মানুষদের অকৃত্রিম ভালবাসার জোরেই আবার সেরে ঊঠেছি।...

৪৯. ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৬
ফটো পাগল বলেছেন: আপনার পোস্ট পড়ছি যখন আরেকটা পিকনিক হতে যাচ্ছে। খুজে খুজে পড়ছি আগের ইতিহাস । আশা করি এবার যাব। !:#P !:#P !:#P !:#P
৫০. ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮
রাষ্ট্রপ্রধান বলেছেন: ফটো পাগল বলেছেন: আপনার পোস্ট পড়ছি যখন আরেকটা পিকনিক হতে যাচ্ছে। খুজে খুজে পড়ছি আগের ইতিহাস । আশা করি এবার যাব। !:#P !:#P !:#P !:#P


:#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

 

মোট সময় লেগেছে ১.০১৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ