আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য...
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
আড্ডাটাতো ভালোই ছিল, বৃষ্টি শেষের রেশ ছিলো
সবার মুখেই হাজার কথা, খই-এর মতো ফুটছিলো।
সরোবরের পাশে সবুজ বৃষ্টি মাখা ঘাস ছিলো
ব্লগাররা সব আড়াল ভেঙ্গে যে যার প্রিয় খুঁজছিলো।
কেউ দাড়িয়ে কাছে আবার কেউ দাড়িয়ে দূরে
কেউবা আবার নিক লুকিয়ে অন্য নামে ঘুরে।
শামীম নামের সেই ছেলেটা আগের মতোই আছে
ছোঁ মেরে তাই প্যাকেট কেড়ে লজেন্সগুলো বাছে।
ক্যামেরাম্যান আর রাতমজুরের আনন্দে চোখ হাসে
অনেক আশার আড্ডাটি বেশ জমজমাট-ই আছে !
বৃষ্টি ধারায় ভিজেও দেখো ব্লগাররা সব আসে
আব্দুল্লাহ আল মনসুর তাই সার্থকতায় ভাসে।
কালপুরুষ আর পল্লী বাউল সারাক্ষণই কাছে
আরিয়ানা মিষ্টি চোখে অন্ধ দাড়কাক দ্যাখে।
সবার প্রিয়-র সাথে বসে রথে চেপে এলাম
দুর্ভাষী আর নীল ভ্রমরা ব্যতিক্রমী-ও পেলাম।
মিলটন আর শিবলী ছাড়াও পথিক আছে বসে
ঘাসফুল আর ফারা তন্বী কাব্য সুখে হাসে।
মন মানেনা তারপরেও ভোরের তারার পাশে
অমাবস্যার চাঁদ খানাকেই বৃত্তবন্দী দেখে।
সুপ্ত জটিল চাচামিঞা এলোমেলো রাগে
জানপরী যে মেয়ে পরী নয়- কে জানিত আগে!
গোয়েবলসকে গান শুনিয়ে ফয়সালরকস খুশী
ভেংচুকের এক ভেংচি দেখে কে যেন দেয় ঘুষি।
সুপ্ত তপু ভিজামন সব চোরকাঁটা-তে বিধে
লাল দরজা রক্ত রঙ-এ ভরায় আনন্দতে।
তাজাকলমের তাজা হাওয়াতে উড়ে আসে আইরিন
তার ছাতাতে ঠাঁই নিতে চায় স্পর্শহীণ কিছুদিন।
রোহান খোঁচায় শামশীরকে, হয় গতি এক কাজের
মনপুরা নেয় দায়িত্ব তার, মনের মানুষ খোঁজের।
শ্রাবণসন্ধ্যা প্রদীপ জ্বালায় জাফনা মনি কোলে
খুশবু এসে খুশবু ছড়ায়, কেউ না তারে ভোলে।
শুভ শফিকুল ব্যতিক্রমী সাথে ইউনুস খান
কাবাব খাওয়ার আগেই পালায় পারভীন রহমান।
গলায় ঝোলায় দড়ির মালা দন্ডিত পুরুষ
যাযাবর পাখীর পাশেই বসে মুখ ও মুখোশ!
সোনালীডানা জুলভার্ণ আর হমপগ্রের চোখে
লেকের জলের মিষ্টি হাওয়ায় স্নিগ্ধ স্মৃতি ভাসে।
আমের আঁটির ভেপু বাজায় আরেক মজার ব্লগার
কেন জানি হায় বধূটি তার মুখটি শুধু লুকায়!
আলঝেইমার ক্রিষ্টোসান আর রশীদুল হাসান
আবু সালেহ লেকের জলে স্বপ্নতরী ভাসান।
পারভেজ আর প্রত্যুপন্ন বেজায়রকম খুশী
ছবি তুললো শরৎ সবার, অন্ধকারেই বেশী!
মেজবাহ য়াযাদ সবার সাথেই বন্ধুসুলভ খুব
সাইকেল আরোহী-কে দেখে তৃপ্ত সৌম্য মুখ।
আমোকা নামের আরেক ব্লগার খুব চেঁচালো সুখে
আড্ডা স্মৃতিচারণ কালে নাম যেন না বাদ পড়ে!
মনপুরা যে পল্লী ভাবী কেউ বোঝেনি আগে
আরিয়ানার কুলফিবরফ শামীম খেলো শেষে!
সবাই লেখে আড্ডা নিয়ে কঠিন জটিল গদ্য
সমুদ্র তাই সুনীল সুখে লিখলো শেষে পদ্য!
..............................................................
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগারদের আড্ডা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
কেন ভাই চোরকাঁটা, আপনার নাম তো এই পদ্যে আছেই।.....
সহেলী বলেছেন:
যাহোক আড্ডা উপলক্ষে কবিতা পেলাম আপনার ।
লেখক বলেছেন:
সহেলী, আপনি কেন আড্ডায় আসেননি?
লেখক বলেছেন:
ধন্যবাদ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ভালৈছে।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
ভালা পাওয়ায় খুশী হইলাম।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
আমি তো ছিলাম ভাই। আপনার কবিতায় আমার নামটা সার্চ দিয়ে পাচ্ছি না।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
মনপুরা বলেছেন:
রোহান খোঁচায় শামশীরকে, হয় গতি এক কাজেরমনপুরা নেয় দায়িত্ব তার, মনের মানুষ খোঁজের।
........................................
কবিতা খুব সুন্দর হয়েছে সুনীলদা।
লেখক বলেছেন:
ধন্যবাদ মনপুরা।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
পারভীন রহমান বলেছেন:
ভাইয়া আমার তো অন্য একটা অনুষ্ঠান ছিল তাই চলে যেতে হয়েছিল ভবিষ্যতে না খেয়ে আর পালাবো না, আগের দিন থেকে না খেয়ে থাকবো
লেখক বলেছেন:
হ্যা, এরপর আর এভাবে চলে যাওয়া যাবেনা।
লেখক বলেছেন:
হে হে হে...
জূয়ারি বলেছেন:
অনেক ভাললললললললললললল
লেখক বলেছেন:
ধন্যবাদ।
খুশবু বলেছেন:
প্রতিভারে +
লেখক বলেছেন:
থ্যাংকস।
সোহান বাশার বলেছেন:
ওরে জটিল হইছেরে.................+++++++++++++++
লেখক বলেছেন:
কতোটা জটিল।
আহমেদ রাকিব বলেছেন:
কবিতা ভাল হইছে।
রাতমজুর বলেছেন:
বরাবরের মতই "এক্সেলেন্ট"!
আবু সালেহ বলেছেন:
সুনীল দার পদ্যখানা
পড়লাম এক নিমেষে,
কি করিব ভেবে না পাই
তাই নিলাম আমার প্রিয়তে..................
জুল ভার্ন বলেছেন:
এমন সুন্দর ছড়া কবিতা আমাদের সবার প্রিয় কবি সূণীল সমুদ্র ছাড়া আর কে লিখবেন! তবে ভবিষ্যতে একটা জিনিষ খেয়াল করবেন-আমার নাম কিমবা আমার প্রসংগ বেশী বললেই কিন্তু একশ্রেনীর ব্লগারের রোষানলে পরে যাবেন! কাজেই নিজ নিজ স্বার্থেই আমাকে বর্জন করবেন।অনেক ধন্যবাদ কবি এবং শুভ কামনা।
মিলটন বলেছেন:
চমৎকার সুন্দর একটা কবিতা লিখেছেন। খুব ভালো লাগলো।
কালপুরুষ বলেছেন:
আড্ডা নিয়ে কবিতা চমৎকার হয়েছে সুনীলদা। প্রিয়তে রেখে দিলাম।
রােশদ সুলতান তপু বলেছেন:
প্রতম ছবিতে আমার বডি আছে মাথা নাই- আমি কি মাথা ছাড়াই গেছিলাম নাকি?
তাজা কলম বলেছেন:
ব্লগের অনেকে মানবেন সুনীল সমুদ্রের কবি প্রতিভা অনতিক্রম্য। আজো আমরা পেলাম সুনীলের অনন্য প্রতিভার সাক্ষর।! সাম্পতিক সামুর ব্লগারদের আড্ডাকে নিয়ে ওর এ পদ্য আমাকে করেছে মুগ্ধ। সবাই লেখে আড্ডা নিয়ে কঠিন জটিল গদ্য
সমুদ্র তাই সুনীল সুখে লিখলো শেষে পদ্য!
জয়তু সুনীল সমুদ্র।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আড্ডা নিয়ে দারুণ পদ্য ,
লিখেছেন সুনীল সমুদ্র।
আমরা যারা দুরে।
বৃষ্টি হয়ে ছিলাম কাছে....রবীন্দ্রসরোবরে।
.........
শুভেচ্ছা সুনীল ।
আপনার লেখার অপেক্ষায় থাকি।
ভালো থাকবেন সবাইতে।
আরিয়ানা বলেছেন:
অসাধারন !!!!
অমাবশ্যার চাঁদ বলেছেন:
খুব ভাল হয়েছে +++
অন্ধ দাঁড়কাক বলেছেন:
মুগ্ধ। অসাধারণ লাগলো আপনার কবিতা। (ইয়ে, "আরিয়ানা মিষ্টি চোখে অন্ধ দাড়কাক দ্যাখে" - এই ঘটনা আবার কখন ঘটলো???
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
দারুন লাগলো!
ভোরের তারা বলেছেন:
মন মানেনা তারপরেও ভোরের তারার পাশেঅমাবস্যার চাঁদ খানাকেই বৃত্তবন্দী দেখে
চমৎকার হয়েছে কবিতা
হামিদ পায়োনিয়ার বলেছেন:
খুবই সুন্দর । ভাল লাগল। ধন্যবাদ
সবার প্রিয় বলেছেন:
তুলনা বিহীন...............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























আর যামুনা আড্ডায়,
পড়ুক ওরা গাড্ডায়