আমার প্রিয় পোস্ট

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার...

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১১

শেয়ারঃ
0 2 0


যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার
বুকের অলিন্দে জমা অভিমানী সব মেঘ
অপার আনন্দে ভেসে উড়ে যায় দ্রুত-

একটি ডাহুক এসে চীৎকারে জাগায় শহর-
একটি নদীর পাশে গিয়ে আনন্দ অনুযোগে বলি-

কতোকাল পর দেখো
পাথর মৃত্তিকা-আমার
আমাকে ডেকেছে!


যখন এভাবে বহুদিন পর, তুমি তোমার অভিমান সব
তুলে রাখো হিমঘরে কিছুদিন-

যখন একটি খুঁজে পাওয়া কবিতার খাতায়
তোমার দীর্ঘ আঁকিবুঁকি
ডাকতে থাকে আমাকেই
সারাক্ষণ এই শহরময় অমোঘ তৃষ্ণায়

যখন বহুদিন পর তুমি নতুন প্রকম্পনে ভেসে-
সাজাও আমাকে বারবার
নতুন থেকে নতুনতর অনিঃশেষ সজ্জায়

তখন আশ্চর্য্য এক আনন্দের প্রফুল্ল অর্গল খুলে
প্রাঞ্জল পৃথিবীকে বলি-

কতোকাল পর দেখো
পাথর-মৃত্তিকা আমার
আমাকে বুঝেছে!


........................................................................
রচনাঃ ১৬ ই অক্টোবর, ২০০৯

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫
রাতমজুর বলেছেন: পাথর সবসময় গলে না :(
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন:

হয়তোবা তাই।....
তবে যখন গলে, ভালোভাবেই গলে।...
সুতীব্রভাবেই গলে।....

২. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: চমৎকার!


কতোকাল পর দেখো
পাথর-মৃত্তিকা আমার
আমাকে বুঝেছে!
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
তারার হাসি বলেছেন:
যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার...
অনুভব করি, আমার আমাকে বুঝেছ !
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন:

আপনার সংযোজিত লাইনটুকুও খুব চমৎকার হয়েছে।
অনেক শুভেচ্ছা রইলো।

৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮
শয়তান বলেছেন: বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা :)
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন:


একদিন দেরী হওয়ায় জন্মদিনের শুভেচ্ছা বাসী হয়ে যায়না।....

যদিও আপনার নিকটি আমার কাছে একেবারেই অপরিচিত, তবুও আমার জন্মদিনটি মনে রেখে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
নাঈম বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম........ভাল লাগলো........
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন:

কেমন আছেন নাঈম? ধানমন্ডী সরোবরের গত আড্ডায় মনে হয় আপনাকে পেলাম না! ব্যস্ত নাকী খুব?

৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
নুরুন্নবী হাছিব বলেছেন: যখন একটি খুঁজে পাওয়া কবিতার খাতায়
তোমার দীর্ঘ আঁকিবুঁকি
ডাকতে থাকে আমাকেই
সারাক্ষণ এই শহরময় অমোঘ তৃষ্ণায়.. :) :)
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন:


নূরুন্নবী হাছিব, আপনার সাথে মৌচাকের রাস্তায় দেখা হওয়ার ঘটনাটা ২রা অক্টোবরের একটি পোষ্টে অনুষঙ্গ বিষয় হিসেবে লিখেছি।.....দেখেছেন কি?

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন:


অনেক ধন্যবাদ রোদেলা।

৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অসাধারণ.. ভাল লাগল।


দাদা এই লেখাটিতে একটি কমেন্ট আশা করছি
Click This Link
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন:

ধন্যবাদ মনসুর।

আপনার লেখা পড়ে কমেন্ট লিখেছি।

৯. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: দাদা কি আর লিখব। আপনার কথা গুলোই তো সব কবিতা।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন:


বলেন কি? কবিতা কি এতো সহজ কাজ?

১০. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা..অনেক ভালো লাগলো যথারীতি।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন:

ধন্যবাদ।

১১. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৬
কঠিন চিজ বলেছেন: আমি সুন্দর সুন্দর বাংলা কবিতা শুনতে চাই। তাই ফ্রি ডাউনলোড লিঙ্ক চাই
Help Me ...................... :|:|:|:|:

সুন্দর কবিতা। =p~ =p~ +++++
১২. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০১
জুল ভার্ন বলেছেন: ব্যাখ্যাতীত সুন্দর!!!
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন:

ধন্যবাদ।

১৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
তাজা কলম বলেছেন:

সময়ও এতোটুকু ম্লান করতে পারেনি অভিমানী কবির হৃদয়ের গহীনে সযত্নে থাকা ''তাহার' সেই স্মৃতিটুকু। তাই

যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার
বুকের অলিন্দে জমা অভিমানী সব মেঘ
অপার আনন্দে ভেসে উড়ে যায় দ্রুত-

কবি হোন উল্লসিত হোন।

তখন আশ্চর্য্য এক আনন্দের প্রফুল্ল অর্গল খুলে
প্রাঞ্জল পৃথিবীকে বলি-

কতোকাল পর দেখো
পাথর-মৃত্তিকা আমার
আমাকে বুঝেছে!

আবারো সেই চিরকালীন প্রেমের অনুরণিত হিল্ললে কবি হোন শিহরিত, প্লাবিত।

আবারো একটি অনিন্দ্য সুন্দর কবিতা উপহারের জন্য সুনীল সমুদ্রেকে অভিবাদন।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন:


......সবই তাজাকলমের বেশী বেশী!

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন:

ধন্যবাদ মনপুরা।

১৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৭
অপ্‌সরা বলেছেন: প্রিয়তে নেবার জন্য অনলাইন হলাম ভাইয়া!
১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন:


অপ্সরা, আমি দুঃখিত।
আমার লেখায় আপনার মন্তব্যের জবাব অনেকদিন পরে লিখছি।....

আমার একটা দোষ আছে। কিছু কিছু লেখায় কয়েকটি মন্তব্যের জবাব লেখার পর আর বাকী মন্তব্যগুলোর জবাব লেখা হয়ে ওঠেনা। হয়তো এটা এক ধরনের আলসেমী বা সময়ের অভাবেই হয়।...

লেখাটি প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
শুভেচ্ছা।

১৬. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২২
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো সুনীলদা। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
১৭. ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৫
পেন্সিল বলেছেন: অসাধারন একটা কবিতা।
১৮. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭
সহেলী বলেছেন: এই কবিতা পড়বার পর মনে হল আর কবিতা পড়ব না ! এটার রেশ যদি মরে যায় !

আপনি কি মন-খাতা পড়তে পারেন ?
কি করে অন্যের মনের কথা জানতে পারেন ?
কবি বলে হয়তো পারেন এসব ?
একবারের বেশী পড়বার মত শক্তি পাচ্ছি না , তবু দরদ দিয়ে ঢেকে প্রিয় লেখার তালিকায় নিয়ে গেলাম ।
১৯. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩২
দ্রোহি বলেছেন:

"আশ্চর্য্য এক আনন্দের প্রফুল্ল অর্গল খুলে
প্রাঞ্জল পৃথিবীকে বলি-

কতোকাল পর দেখো
পাথর-মৃত্তিকা আমার
আমাকে বুঝেছে!"


......কত সহযে কত অসাধারন কথা!!!
২০. ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫১
রুদমী বলেছেন: "যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার
বুকের অলিন্দে জমা অভিমানী সব মেঘ
অপার আনন্দে ভেসে উড়ে যায় দ্রুত".....এত ভালো লাগলো লাইন গুলো, মন ছু্য়ে গেছে।
২১. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে অসাধারন সুনীল......
শিরোনামটা যেমন ।লেখাও তেমন।
সব সুন্দর কবিতা আপনিই লিখছেন.......আপনার ব্লগ বাড়ি এলে সেকথাই মনে হয়।
লেখা চলুক।
শুভেচ্ছা সবসময়কার।
২২. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৬
আবু সালেহ বলেছেন:
প্রবাদ আছে...
ভালোবাসায় নাকি পাথর ও গলে যায়...
২৩. ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫০
তায়েফ আহমাদ বলেছেন: বহুদিন পরে যেন মনে পড়ে গ্যালো , কার কথা!
২৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আবার ঘুরে গেলাম।
কেনো যে ব্লগে নিয়মিত লেখেন না সুনীল.......
অন্ততঃ মাঝে মাঝে ঘুরে গেলেই পারেন কিছু লেখালেখি এনে......
আমরা খুশি হই।

অনেক ভালো থাকবেন প্রিয়জনদের নিয়ে।
শুভেচ্ছা সারাজীবনের...........

 

মোট সময় লেগেছে ০.৯৯০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
sunil_samudra@yahoo.com

মননশীল মানুষ, পরমাশ্চর্য্য প্রকৃতি, আর সৃষ্টিশীল যে কোন কাজের প্রতি রয়েছে অলংঘ্য, দুর্নিবার এক আকর্ষণ।

রয়েছে গান, কবিতা, ফটোগ্রাফী আর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ