আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

নোকিয়ার Say & Play ফাংশনঃ শুধু মুখে বলেই শুনে নিন যখন যেমন ইচ্ছে- যে কোন গান ...
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
প্রথমবার দেখার সময় পুরো বিষয়টি আপনার কাছে আশ্চর্য্যজনকই মনে হবে। আমার হাতে নোকিয়ার S60 সিরিজের একটি মোবাইল ফোন। এ ফোনের উপরের দিকের একটি বাটন আমি চেপে ধরলাম। একটি ছোট্ট বিপ শব্দ হলো।সাথে সাথে আমি বলে উঠলাম-‘শ্রীকান্ত আচার্য্য, আমার সারাটা দিন’। ব্যস, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে মোবাইলটিতে শুরু হয়ে গেল শ্রীকান্ত আচার্য্যের বাংলা গান -‘আমার সারাটা দিন মেঘলা আকাশ...বৃষ্টি তোমাকে দিলাম...’।
এরপর একটু পরেই এ গান বন্ধ করে দিয়ে আবার সেই একই বাটনে হাত রাখলাম। আবার বিপ শব্দ। এবার বলে উঠলাম-‘মান্না দে-কফি হাউসের সেই আড্ডাটা’। সাথে সাথে আবার শুরু হয়ে গেল মান্না দে-র সেই বিখ্যাত গান- ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...’।
হ্যা, অবিশ্বাস্য মনে হলেও Nokia-র “Say & Play” ফাংশন সমৃদ্ধ 5320 মডেলের এক্সপ্রেস মিউজিক মোবাইল ফোন দিয়ে আজ এ অসাধারণ আনন্দের বিষয়টিই সম্ভব হয়েছে। আমার এ ফোনে এ পর্যন্ত দশ জন শিল্পীর গাওয়া প্রায় চারশ MP3 বাংলা গান ভরেছি। এই চারশ গানের মধ্য থেকে যখন যে গান শুনতে ইচ্ছে করে, আমি তা শুনতে পাচ্ছি শুধুমাত্র শিল্পীর নাম আর গানের প্রথম লাইন উচ্চারণ করেই।.....এ গান চালু করার জন্য মোবাইলের স্ক্রীনের দিকে তাকানো বা গানের তালিকা স্ক্রল করার কোন প্রয়োজন নেই। শুধু মোবাইলের উপরের দিকে সামান্য উঁচু হয়ে থাকা একটি গোলাকার বাটন চেপে ধরে (যা কীনা অন্ধকার ঘরেও শুধু হাত দিয়ে অনুভব করে চেপে ধরা সম্ভব) তারপর মোবাইলের কাছে মুখ নিয়ে শিল্পীর নাম এবং গানের প্রথম লাইন উচ্চারণ করলেই চলে । এভাবে শুধু মুখে উচ্চারণ করে Nokia ফোনে যখন যেমন ইচ্ছে যে কোন গান শোনার কাজে সাহায্যকারী এ গোলাকার বাটনটির নামও দেওয়া হয়েছে Say & Play Button.।
আমার কাছে নোকিয়া ফোনের গান সার্চ করার এই “স্পীচ রিকগনিশন” নির্ভর ফাংশনটি এ যাবৎ উদ্ভাবিত নোকিয়া ফোনের অন্য সকলপ্রকার ফাংশনের তুলনায় ‘সেরা ও চমকপ্রদ’ মনে হয়েছে। আমার মনে পড়ে, একসময় বিভিন্ন অডিও ক্যাসেট থেকে বেছে বেছে পছন্দের সেরা গানগুলো শুনতে গিয়ে আমাদের টেবিলে ক্যাসেটের পাহাড় জমে যেত। পছন্দের প্রিয় গানটি প্লে করার জন্য ক্যাসেট বারবার Rewind অথবা Forward করতে হত। এতে করে অনেকসময় ক্যাসেটের ফিতা-ও ছিঁড়ে যেত।...
এরপর এলো সিডি ডিভিডির যুগ। সেখানে যদিও কম্পিউটারের স্ক্রীনে চোখ রেখে গানের তালিকা ব্যবহার করে শুধু মাউস ক্লীকের মাধ্যমেই পছন্দের গানটি প্লে করার সুযোগ এলো, কিন্তু সেখানেও বিভিন্ন শিল্পীর দশ বারোটির বেশী পছন্দের গান শোনার জন্য হয়তো কভার/বক্স খুলে সিডি বের করতে হয় বিশ পঁচিশটি...। গান শোনা শেষ হলে নির্দিষ্ট কভার বা বক্সের ভেতর নির্দিষ্ট সিডিগুলো আবার ঠিকঠাক সাজিয়ে রাখতেও সময় লেগে যায় প্রচুর।...
হয়তোবা গান শোনার ক্ষেত্রে এইসব নানাধরনের অহেতুক ঝামেলার বিষয়গুলো এক নিমিষে দূর করতেই এসেছে নোকিয়ার Say & Play ফাংশান। যখন যেখানে ইচ্ছে- যে কোন প্রিয় গান শুধু শিল্পীর নাম আর গানের একটি লাইন উচ্চারণ করেই আপনি শুনতে পারবেন এখন। যদি কোন প্রচন্ড সঙ্গীত প্রিয় লোক এ বিষয়টি জানতে পেরে আনন্দ-আবেগে বিস্মিত হয়ে বলে ওঠেন- “আরে ! এটাইতো ছিল আমার সারা জীবনের একটি স্বপ্ন...!”, তবে তার উদ্দেশ্যে বলছি, আপনার সারাজীবন ধরে নীরবে নিঃশব্দে দেখা সেই স্বপ্নটিই আজ আনন্দময় বাস্তব। একেবারেই হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে সেই স্বপ্ন আজ।...
তবে আমার এ লেখা পড়েই চট করে কেউ Nokia 5320 কিনতে মার্কেটে চলে যাবেন না...। এই ফোনের এই Say & Play ফাংশান যথাযথভাবে সক্রিয় করার ক্ষেত্রে আপনার আরো যা যা জানা প্রয়োজন তা হচ্ছে-
(১) বাংলা গানের ক্ষেত্রে Say & Play ফাংশন যথাযথভাবে কার্যকর করার জন্য আপনাকে সংশ্লিষ্ট গানগুলোর MP3 ট্যাগ এডিট করতে হবে। MP3 ট্যাগ এডিট করার সময় কম্পিউটারে বসে বাংলা গানগুলোর শিল্পীর নাম ও গানের প্রথম লাইন সঠিক বাংলা উচ্চারণ অনুযায়ী ‘ইংরেজী বর্ণমালা’য় লিখে তারপর নতুন করে Save করে নিতে হবে এবং ডাটা ক্যাবল বা কার্ড রীডার এর সাহায্যে পরিবর্তিত ট্যাগ যুক্ত গানগুলো কম্পিউটার থেকে মোবাইলে ভরতে হবে। (বাংলা গান ছাড়া শুধু ইংরেজী গানের ক্ষেত্রে Say & Play ফাংশান ব্যবহার করতে গেলে অবশ্য ট্যাগ এডিট এর ঝামেলায় তুলনামূলকভাবে কম যেতে হবে, কেননা অনেক MP3 ইংরেজী গানের ট্যাগেই শিল্পীর নাম বা গানের প্রথম লাইন সঠিকভাবেই লেখা দেখতে পাওয়া যায়।)
(২) MP3 ট্যাগ এডিট করার সময় একই শিল্পীর গানের ক্ষেত্রে একই ধরনের উচ্চারণ রীতি অনুসারে একই ধরনের বানান অনুসরণ করতে হবে। যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ক্ষেত্রে শিল্পীর নাম হিসাবে একবার Hemanto Mukhopaddhay আরেকবার Hemanto Mukharjee লেখা যাবেনা। যে কোন একটি নামের ধরণ/বানান বেছে নিতে হবে। এতে করে আরো একটি সুবিধা পাওয়া যাবে। আপনি যখন ফোনের Say & Play বাটন চেপে ধরে কোন গানের প্রথম লাইন উচ্চারণ না করে শুধু শিল্পীর নাম হিসাবে Hemanto Mukhopaddhay উচ্চারণ করবেন তখন আপনার ফোনের মেমরী কার্ডে থাকা হেমন্ত মুখোপাধ্যায়ের সবগুলো গান অটোম্যাটিক্যালী সর্ট (Sort) হয়ে গিয়ে একের পর এক ফোনটিতে বাজতে থাকবে।
গানগুলোর MP3 ট্যাগ এডিট করার সময় আপনি ইচ্ছে করলে একজন শিল্পীর কয়েকটি নির্দিষ্ট গানের জন্য আপনার ইচ্ছে অনুসারে একটি অ্যালবাম-নাম সংযোজন করতে পারেন। পরে প্রয়োজনের সময় Say & Play বাটন চেপে সেই অ্যালবাম-এর নাম উচ্চারণ করেও সেই কয়েকটি নির্দিষ্ট গানকে (অ্যালবাম-এর নাম অনুসারে) সর্ট (Sort) করে একের পর এক শুনতে পারেন।
(৩) এছাড়াও গানগুলোর MP3 ট্যাগ এডিট করার সময় আপনি ইচ্ছে করলে Windows Media Player-11 ব্যবহার করে গানগুলোর অ্যালবামের ছবি হিসেবে সংশ্লিষ্ট শিল্পীর একটি ছবি (আপনার সংগ্রহ থেকে বা ইন্টারনেট থেকে সংগ্রহ করে) Windows Media Player-11 -এর “Album Art” সংযোজনের নিয়মানুসারে সংযোজন করতে পারেন। এর ফলে গানগুলো মোবাইল ফোনে প্লে হবার সময় গানের সাথে সংশ্লিষ্ট শিল্পীর একটি ছবিও মোবাইল ফোনের পর্দায় ভেসে থাকবে।
(৪) এতো কিছুর পরেও আপনার ফোনে বাংলা গানের ক্ষেত্রে Say & Play ফাংশন শতকরা ১০০ ভাগ কার্যকর না-ও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার ফোনের আভ্যন্তরীণ সেটিংস পরিবর্তন করে Speech Recognition Sensitivity-র মাত্রা Adjust করে নিতে হতে পারে।
আমার জানামতে, নোকিয়া এপর্যন্ত তাদের রিলিজ করা কেবলমাত্র দু-তিনটি মডেলের মোবাইল ফোনে এই Say & Play ফাংশন সংযোজন করেছে। নোকিয়ার Say & Play ফাংশন সংযোজিত প্রথম মোবাইল ফোনটি খুব সম্ভবত Nokia-5320 Xpress Music. এ ফোনটি সর্বোচ্চ চার গিগাবাইটের Micro SD Card সাপোর্ট করে। তাই কম করে হলেও প্রায় ১০০০ বাংলা MP3 গান এতে ভরা যায় অনায়াসেই। এছাড়াও ফোনটি নোকিয়ার S60 সিরিজের সিম্বিয়ান অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন বলেই এতে অন্যান্য সফটওয়্যার ভরে আরো নানারকম কাজ করা যায় (ভবিষ্যতে এসব বিষয়ে আরো লেখার ইচ্ছে রাখছি) ।
বিনীতভাবে জানাই, আমি নিজে দীর্ঘদিনের চেষ্টায় প্রায় চারশ বাংলা গানের MP3 ট্যাগ এডিট করে (অর্থাৎ বাংলা উচ্চারণ অনুসারে সঠিক বানানে ইংরেজীতে শিল্পীর নাম ও গানের প্রথম লাইন লিখে) এগুলোকে স্পীচ রিকগনিশন-যোগ্য বানিয়েছি বা Say & Play ফাংশানের উপযোগী বানিয়েছি। আমি এ গানগুলোর ট্যাগে Windows Media Player-11 ব্যবহার করে Album Art হিসেবে শিল্পীর ছবিও সংযোজন করেছি। ফলে গানগুলো Nokia-5320 সেটে প্লে হবার সময় সংশ্লিষ্ট শিল্পীর ছবিও ভেসে থাকছে মোবাইলের স্ক্রীনে।...
![]()
পরিশেষে ঈদের একদিন পরের কথা বলি। সকাল থেকেই আকাশ কেমন যেন মেঘলা মেঘলা। এদিকে আমার পায়ে হঠাৎ করেই অজানা কোন কারণে ব্যথা শুরু হয়েছে। পায়ের ব্যথায় কাতর হয়ে আমি বিছানায় শুয়ে আছি। কিছুই ভালো লাগছে না, কিছুই করার নেই।... কী করবো, কীভাবে সময় কাটাবো ভাবছি।... এমন সময় আমার মোবাইলের Say & Play ফাংশনের কথা মনে পড়ল।... বিছানায় শোয়া অবস্থাতেই আস্তে আস্তে হাত বাড়িয়ে বালিশের কাছে পড়ে থাকা মোবাইলটাকে নিয়ে এলাম মুখের কাছে। চোখ বন্ধ করেই Say & Play ফাংশনের বাটনটাকে চেপে ধরে ফিসফিস করে শুধু বললাম-“সন্ধ্যা মুখার্জী, খোলা আকাশ কী এতো ভালো লাগতো”। ব্যস, শুরু হয়ে গেল সন্ধ্যার গাওয়া সেই অসাধারণ গান-
খোলা আকাশ কী এতো ভালো লাগতো ?
যদি কিছু কিছু মেঘ না-ই ঢাকতো !
বলো জীবন কী সুন্দর হতো এমন?
যদি একটুও ব্যথা না-ই থাকতো!
গানের যাদুমাখা কথার মধ্যে ডুবে যেতে যেতে ভাবছিলাম-আসলেই মাঝে মধ্যে এরকম কিছু কষ্টের মধ্যে থাকা ভালো। এরপর যেদিন সুস্থ হয়ে আবার হাঁটতে পারবো, এরপর যেদিন আবার সুস্থ দুই পায়ে ভর করে বাইরে বের হতে পারবো, সেদিন দিগন্ত বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে প্রতিদিনের চিরচেনা এই পৃথিবীকে নিশ্চয়ই একটু অন্যরকম আরো বেশী ‘ভালো লাগাময়’ মনে হবে !
আধাঁর আছে বলেই তো আলোর এতো কদর! বেদনা আর বিচ্ছেদ আছে বলেই জীবনের সুখটাকে উপলব্ধি করা যায় আরো গভীরভাবে! এসব কথা যখন ভাবছি, মোবাইলে তখন ভেসে আসছে সন্ধ্যার গানের পরবর্তী অংশ-
যদি সারাক্ষণ থাকতাম সামনেই -
আমি দেখতাম আর আমার দাম নেই..
জেনো মাঝে মাঝে আড়ালে না হারালে..
ওই মন কী আমায় মনে রাখতো?....
....................................................................
![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নোকিয়া ৫৩২০ ফোন, সে এন্ড প্লে ফাংশন ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বন্ধনহীন বলেছেন:
৫৮০০ -এ কি এটা আছে?
লেখক বলেছেন:
না। দুঃখিত।
নোকিয়ার ৫৮০০ মিউজিক এক্সপ্রেসে এ ফাংশনটি নেই।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
হ্যা, তা তো বটেই।
কেমন আছে জাফনা?
লেখক বলেছেন:
ভাল আছি মনসুর। তবে ব্লগে বসার সময় কম পাচ্ছি।
অলস ছেলে বলেছেন:
মোবাইলটা সুন্দর। গুতাগুতি করতে মঞ্চায়তেছে।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
দাম কত ...?
লেখক বলেছেন:
দাম গতবছর ১৩,৬০০ টাকা ছিল। এখন কতো তা ঠিক জানিনা। হয়তো কমেছে কিছু।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
কয়েকদিন আগে এই পোস্টটা দিলে কিনতাম। ঈদের আগে আমার এক কলিগ কে উনার ওয়াইফ এর জন্য স্যামসাং ওমনি কিনে দিলাম।উনার ইচ্ছা ছিল নোকিয়া কিনার। আমি জোর করে স্যামসাং কিনে দিয়েছি।
এস বাসার বলেছেন:
আমার এখনকারটি ও নকিয়া, তবে চেন্জ করার কথা ভাবছি। আপনার পোষ্ট সাহায্য করবে, ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
১) বাংলা গানের ক্ষেত্রে Say & Play ফাংশন যথাযথভাবে কার্যকর করার জন্য আপনাকে সংশ্লিষ্ট গানগুলোর MP3 ট্যাগ এডিট করতে হবে। MP3 ট্যাগ এডিট করার সময় কম্পিউটারে বসে বাংলা গানগুলোর শিল্পীর নাম ও গানের প্রথম লাইন সঠিক বাংলা উচ্চারণ অনুযায়ী ‘ইংরেজী বর্ণমালা’য় লিখে তারপর..........এত কষ্ট করতে রাজি না, নেভিগেশন করে এম.পি.থ্রি শুনি... ভালোই আছি...
লেখক বলেছেন:
নেভিগেশন করেও এম.পি.থ্রি গান খুজে বের করা যায়। তবে যদি এমন হয় যে আপনার সেটে একহাজার গান আছে আর সেখান থেকে একটি গান খুজে বের করতে হবে তবে নেভিগেশন করে খুজে বের করতে যতো সময় লাগবে তার চেয়ে অনেক অনেক কম সময়ে "সে এন্ড প্লে" ফাংশন ব্যবহার করে অর্থাৎ মুখে উচ্চারণ করে আপনি গানটি পেয়ে যাবেন।...এমনকি অন্ধকারের মধ্যেও ( স্ক্রীনের দিকে না তাকিয়ে) আপনি গানটি শুধু মুখে বলেই চালাতে সক্ষম হবেন।....
যাযাবর রাজিব বলেছেন:
আমিও 5320 মডেলের এক্সপ্রেস মিউজিক মোবাইল ফোন ইউজ করি
লেখক বলেছেন:
তাহলে আর কী? চেষ্টা করে দেখুন, সে এন্ড প্লে ফাংশন কার্যকর করা যায় কী না!
লেখক বলেছেন:
শুধু আপনার সেট হলেই হবে না। ঠিকভাবে সব সেটাপ করতে হবে, উপরের বিবরণ মোতাবেক...।
আবু সালেহ বলেছেন:
ছন্দময় হোক জীবন...গানের সাথে.....
লেখক বলেছেন:
ফোনটার নাম S60 নয়। Nokia-র দুই সিরিজের ফোন বাজারে আছে। S60 এবং S40. তার মধ্যে এই ফোনটি S60 সিরিজের। এটার মডেল নাম হচ্ছে- Nokia 5320 । এটার দাম সম্ভবত এখন ১৩৬০০/- (তের হাজার ছয়শ টাকা) ।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
ভাল লাগল। ইচ্ছে ছিল ৫৮০০ কেনার । এখন ঔটা কিনতে মন চাচ্ছে না। বুঝলেন কি চাচ্ছে.........অনুপ্রানিত হলাম(?)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















