আমার প্রিয় পোস্ট
- রবিঠাকুর- আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে...... - শায়মা
- তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা। - টিটু
- ঝুলে থাকা কবিতা - ভাঙ্গন
- “১০০% ঝামেলা মুক্ত হোন মাদারবোর্ড সিডি ইন্সটল দেয়া থেকে” - রেজাউল করিম (রকি)
- উইকিপিডিয়ার ওয়ার্কশপ শেষে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নতুন প্রেরনা পেলাম। - মোঃ আরিফ রায়হান মাহি
- এক সন্ধ্যায় – পতেঙ্গায় - শিরীষ
- আজকের রাত তুমি নির্জন রেখো - শিরীষ
- স্বপ্নখোর ঘুমে - প্রণব আচার্য্য
- কিছুদিন আগে চমৎকার একটা সফটওয়ারের সন্ধান পেয়েছি। - নুর3ডিইডি
- !!!!!!!!! পাইরেটেড XP SP2 কে Genuine করে নিন!!!!!!!! - ভালো কথা
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- গুগলের নতুন দুই চমক: বডি ব্রাউজার ও n-gram - মেঘলা মানুষ
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- উইকিপিডিয়ায় লিখতে আগ্রহীদের জন্যে ওয়ার্কশপ - বাবুনি সুপ্তি
- সময়গুলো সব এমনি করেই কোথায় যেন চলে যায়!! - ত্রেয়া
- তুমি - প্রণব আচার্য্য
- তুমিহীন একটি কবিতা - চতুষ্কোণ
- ফ্রীওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- পরাক্রান্ত বোধ - সেজুতি_শিপু
- টেকিব্লগঃ প্রোগ্রামিং এর কিছু দরকারি রুটিং - শামির শাকির

ফ্রি কোডেক
এখন থেকে সব ধরনের মিডিয়া ফাইল চালান নিশ্চিন্তে
- ডিজে আরিফ রক্স

গুরুতর ভাইরাস আক্রমনের পরে যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন!!! 
- ডিজে আরিফ রক্স
- সরকারী কাজে বাংলা ইউনিকোড ব্যবহার - ইনক্রেডিবল
- প্রস্থানে একাই দাঁড়াও বোবাকাহিনী - চিটি (হামিদা রহমান)
- মুক্তগদ্য: যে বৃষ্টির ভিতর তুমি, সে অথবা তারা এবং আমি প্রতিদিনই হারিয়ে যাই - নির্ঝর নৈঃশব্দ্য
- এক বিষন্ন সুন্দর দিনের কিছু এলোমেলো কথামালা - চতুষ্কোণ
- সমর্পিত যাত্রা - সেজুতি_শিপু
- নিজ হাতের লেখা দিয়ে বানিয়ে ফেলুন ফন্ট! - ডাঃ তানজিল
- বিভিন্ন আ্যপ্লিকেশন ও মুভি ডাউনলোড করুন সহজ়ে - ফিবোনাকি
- বিজয় দিবসের গল্পঃ মে বি ওয়ান্স ইন ইয়োর লাইফ টাইম... - মুনশিয়ানা
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- কোন ড্রাইভ যদি সরাসরি ক্লিকে না খুলে, তখন কি করবেন আপনি? - শামীমস
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বলধা গার্ডেনের ব্লগাড্ডা আনন্দে মূখরিত কিছু মুহূর্ত - সায়াদ
- ডাস্টবিনে খুঁজে পাওয়া কবিতা - ১৯৭১স্বাধীনতা
- শব্দবিদ্ধ পাপ - কালপুরুষ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- স্মৃতি - আমড়া কাঠের ঢেকি
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২ - লেখাজোকা শামীম
- ওয়ার্ডপ্রেস এবং পানবিবি'র জন্যে গুগল ট্রান্সলিটারেশন প্লাগিন - একাকীত্ব
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল - গৌতম রায়
- দুঃখবিলাস - রিমি (স. ম.)
- ইয়াহু (Yahoo) মেইলে POP3 এনাবল করুন পয়সা ছাড়া। - অমিত০৯৭
- উইন্ডোজ একটিভ করতে পারেন কোন সফটওয়ার বা ক্র্যাক ছারা ই - নাজিরুল হক
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- সাদিকের ফটোব্লগ। বৃষ্টি মেঘ, কাকের রিচুয়াল আর হলুদ কদমের বিকেল - সাদিক মোহাম্মদ আলম
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- ডায়েরীর পাতায় লেখা চিঠি - কালপুরুষ
- .GIF ফাইল তৈরীর একটি কাজের সফটওয়্যার
- সিউল রায়হান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- অনলাইনে তৈরী করুন আপনার ফাইলের ব্যাকআপ - মিডনাইট সান
- হারানো চাবির খোঁজে হারাই সময়............ - সুলতানা শিরীন সাজি
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোজিলা নিয়ে আমার যত সংকট: সমাধানে সহযোগিতা চাই - সুন্দর সমর
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- ইউটিউব থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করার কিছু সাইট। - নিঃসঙ্গ
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন - আফরোজ_জাহান
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- [ভাইরাসের কারনে] আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা পরখ করে দেখে নিতে পারেন - নামহীনা
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- চন্দ্রকলা - সোমদেব
- তুমি নক্ষত্র হতে - নম্রতা
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- কেউ কি ফিরিয়ে দেবে সেই শিউলিফুল ? - রাগ ইমন
- Kaspersky Mobile Security দিয়ে আপনার নকিয়া ফোন সুরক্ষিত করুন. - আসিফ ইশতিয়াক
- জলচৌকি - সুদীপ চৌধুরী
- আমি স্নানঘর থেকে বেরিয়ে এসেছি - আন্দালীব
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- কবিতাপাঠের বায়োপ্সি - ছন্নছাড়ার পেন্সিল
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- আমার অন্তর্গত আমি - শেখ জলিল
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো, লেখা কবিতা, গাওয়া গান যতো... - আইরিন সুলতানা
- মেয়ে, তুমি আজ একজন পুরুষ পেয়েছ, কোন মানুষ পাওনি..... - সামী মিয়াদাদ
- আমার জবান বন্দী - রাগ ইমন
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে, আর কতদূর?... - সুনীল সমুদ্র
- দুরত্ব আর কতটুকু বাকী জীবনের গতি পথে ? - আইরিন সুলতানা
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- যে গান বৃষ্টির, যে গান একান্ত অনুভবের /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- সারাটা শহর জুড়ে তুমি নেই ... - অন্য আকাশ
- একজন ফেরারীর ফিরে আসা তোমার কাছে (উৎসর্গ: ব্লগার রাগ ইমন) - দেবদারু
- সেই বৃক্ষের কথা ( একজন কবির প্রতি কৃতজ্ঞতা স্বরুপ উৎসর্গ - দেবদারু) - রাগ ইমন
- নীলপরী আমাকে জরুরি কিছু কথা বলেছেন/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- ভাবনা - সুলতানা শিরীন সাজি
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

বহুদিন কোন কবিতা লিখিনা...
৩০ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩৮
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন রোদ্দুরের মুখোমুখী জানালা এক, তীব্র উদাসীনতায়
বন্ধ রেখেছি বহুকাল,
যেন বহুকাল হাত দিয়ে ছুঁয়ে- গাঢ় মমতায়
দেখা হয়নি কোন মেঘ-
যেন বহুকাল এই রঙ তুলি, হ্রদয়ের ক্যানভাস থেকে
উবে গেছে সব রোদ
সারারাত বৃষ্টি ছুঁয়েছে শুধু
বিষন্ন নীলিমার অবনত অবয়ব।
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন খুব দুঃখী দুপুর এক
রেখেছি কলম স্পর্শহীন– দ্বিধান্বিত, একা
যেন অকস্মাৎ বিসর্জন দিয়েছি সব বোধ-
নিঃসঙ্গ লেখার এক টেবিল
ঝুলিয়ে দিয়েছি বারান্দায়
ফুলের টবের মতো, ভুল করে, বারবার !
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন একটি গীটার পড়ে আছে, অনস্পর্শে দীর্ঘদিন
একটি ভায়োলীন তার সুরেলা কান্নাগুলো
জলীয় বাষ্পের মতো দিকবিদিক
নিরর্থক হাওয়ায় শুধু
দিয়েছে উদ্ভ্রান্তের মতো ছুঁড়ে।
যেন একটি গানের অন্তরা ও মধ্যমায়
এক হৃদয়ের ভালোবাসা সব
তীব্র মোহন আঙ্গিকে লেখার পরেও
গাওয়া হয়নি আর-প্রিয় সুরে বহুকাল!
যেন প্রবল অভিমানে অবুঝ অবসন্ন এক মন
ফিরিয়ে দিয়েছে সব, অপেক্ষার অশেষ গোলাপ
সোনালী ফিতেয় বাঁধা নীলখাম
নেশা জাগানিয়া যতো চিঠি!
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন প্রবল শপথে গড়েছি ভেতরে এক দেয়াল
মৃত্যুর মতো সুকঠিন, কষ্ট-আড়ালের-
যেন এমন এক পথ দিয়ে হাঁটছি আজীবন
যে পথের সাথে বহুকাল আগেই
নিয়েছে অভিমানী কেউ, চূড়ান্ত কঠিন এক আড়ি।
বহুদিন কোন কবিতা লিখিনা-
যেন বারবার কারো পদস্পর্শ শুনেও
না শোনার মতো ছুঁয়ে আছি বিষপাত্র এক
অনন্ত বিষাদের-
যেন কেউ এসে বারবার ফিরে ফিরে যায়-
জেনেও না জানার মতো কুড়িয়ে নেই
অনন্ত অশেষ এক- বেদনার্ত বিভেদ।
বহুদিন কোন কবিতা লিখিনা
যেন প্রিয় পাহাড়ের পাদদেশে আমি আর নেই
যেন আপন নক্ষত্র থেকে ছিটকে পড়ে গেছি খুব দূরে
যেন ভীষণ অবহেলায় পড়া হয়নি বহুকাল
কারো লিখে রাখা ডায়রীর অসামান্য সব পাতা
যেন বহুদিন কোন বৃষ্টি নামে না নির্জন, নিরিবিলি
আমার বারান্দায়
যেন বহুদিন, বিষন্ন আকাশ আর জানাতে পারেনা-
কেমন আছে- সেই অনন্ত বিষাদ!
সেই বৃষ্টির প্রেম !
সেই উচ্ছাস, হঠাৎ রোদ্দুরের!
যেন শহর জানাতে চায়না কিছুতেই,
কীভাবে কেমন করে বাঁচে, সেই মেঘশূন্য, শব্দহীন মানুষ !
নিঃশ্বাসের মতো আপন এক, কবিতা থেকে এতো দূরে ?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, দীর্ঘ বিরতি ;
প্রকাশ করা হয়েছে: কবিতার আপন ভুবন বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১২৩৪ বলেছেন:
দারুন.. লেখক বলেছেন:
ধন্যবাদ।
স্বপ্নশিকারী বলেছেন:
অসম্ভব ভালো লাগলো।
লেখক বলেছেন:
ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম।
অনেক ধন্যবাদ।
বি পজেটিভ বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
জ্বী, ভাল আছি আপা।
তবে লেখালেখির জন্য সময় পাই না একদম।....
আপনার জন্যও রইলো অনেক শুভেচ্ছা।
মিরাজ is বলেছেন:
দারুন লিখেছেন......... ++
লেখক বলেছেন:
ধন্যবাদ, মিরাজ।
রাজসোহান বলেছেন:
মুগ্ধ হলাম !
লেখক বলেছেন:
ধন্যবাদ রাজসোহান।
লেখক বলেছেন:
ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
সবার প্রিয় বলেছেন:
দাদা, অনেকদিন পর আপনার লেখা দেখলাম। আমি আপনার লেখা অনেক আগে থেকেই খুব পছন্দ করি। আর এ কবিতা টাও অসাধারন। সেই সাথে ঠবিটাও সুন্দর। +
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ।
দেখা হয়না অনেকদিন।
আশাকরি আপনি/ আপনারা সবাই ভালো আছেন ।
শিরীষ বলেছেন:
একটি ভায়োলীন তার সুরেলা কান্নাগুলো জলীয় বাষ্পের মতো দিকবিদিক নিরর্থক হাওয়ায় শুধু দিয়েছে উদ্ভ্রান্তের মতো ছুঁড়ে
এই তো জানতে চাইছি কবি, কেন?
সময় করে লিখে যান। দেখবেন আবার কেমন ভাল লাগছে, বৃষ্টি ঝরছে, বেজে উঠছে অনাদরে পড়ে থাকা গীটার, ভায়োলিন------
দারুণ ছুঁয়ে গেল কবিতাটা।
লেখক বলেছেন:
অনেক 'কেন'-র হয়তো কোন উত্তর হয়না।...
তবে আপনার উৎসাহ আমাকেও ছুঁয়ে গেল। নিশ্চয়ই লিখবো আবার।....
সায়েম মুন বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পাওয়া গেল। অসাধারণ হয়েছে কবিতা!!
লেখক বলেছেন:
ধন্যবাদ সায়েম মুন।
আশাকরি ভাল আছেন।
পারভেজ বলেছেন:
"বহুদিন কোন কবিতা লিখিনাযেন প্রিয় পাহাড়ের পাদদেশে আমি আর নেই
যেন আপন নক্ষত্র থেকে ছিটকে পড়ে গেছি খুব দূরে......."
অসাধারণ দাদা!
লেখক বলেছেন:
ধন্যবাদ পারভেজ।
আশাকরি ভালো আছেন।
যেন বারবার কারো পদস্পর্শ শুনেও
না শোনার মতো ছুঁয়ে আছি বিষপাত্র এক
অনন্ত বিষাদের-
যেন কেউ এসে বারবার ফিরে ফিরে যায়-
জেনেও না জানার মতো কুড়িয়ে নেই
অনন্ত অশেষ এক- বেদনার্ত বিভেদ।.........
লেখক বলেছেন:
ধন্যবাদ।
যেন খুব দুঃখী দুপুর এক
রেখেছি কলম স্পর্শহীন– দ্বিধান্বিত, একা
অসাধারণ। বহু দিন আমিও লিখি না। কবিতাটা তাই আমার নিজের বলেই মনে হচ্ছিল। প্রিয়তে থাক প্রিয় কবিতারা।
লেখক বলেছেন:
ধন্যবাদ চতুষ্কোণ।
আপনার ব্লগে গিয়ে আপনার লেখা পড়লাম।
অনেক ভালো লেখেন আপনি।
আপনার লেখায় মন্তব্য করেছি, আশাকরি দেখে থাকবেন।
আপনাকে অনেক শুভেচ্ছা ।
অমিত চক্রবর্তী বলেছেন:
কবিতাটি ভালো লাগলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
আপনাদের ভালোলাগা আমাকে আবার লিখতে অনুপ্রাণিত করবে।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
খুব উৎসাহ পেলাম আপনার মন্তব্যে।
শূণ্য উপত্যকা বলেছেন:
বাহ! খুব সুন্দর হয়েছে।++++++++
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
ফেসবুকে আপনার ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করেছি।
যদিও কেবলই ভাবছিলাম, 'শূণ্য উপত্যকা' নামটির আড়ালে আসলে কে আপনি?...হয়তো আমাদেরই চেনা কেঊ, অন্য নিকে অচেনার মতো...।
যাই হোক, শেষপর্যন্ত 'শূণ্য উপত্যকা'র মতো একটি সুন্দর নামের কারণেই আপনার ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করেছি...। হাজার হোক, 'শূণ্য উপত্যকা'র আহ্বান "কবিরা ফেরাতে পারেনা" সহজে!....
প্রজাপতি'র ডানা বলেছেন:
খুব সুন্দর হয়েছে।+++++++
শায়মা বলেছেন:
বহুদিন দেখা নেই কেনো ভাইয়া?
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
অনেক দিন পর দাদার কবিতা। ভালো লাগলো ভীষণ।কেমন আছেন দাদা? আশা করছি ভালো। সবসময় ভালো থাকুন সেই কামনাই করি।
শত রুপা বলেছেন:
বহুদিন
অথবা সেইদিন,
যখন একটি কবিতার লাইন
ভেসেছিলো মনের আকাশে,
বৃষ্টি হয়ে নেমেছিল রোদ্দুর,
রামধনু সকাশে।
বীনা বলেছেন:
............... ওহ! অপূর্ব! অভিনন্দন আপনাকে............... প্রিয়তে রাখলাম...... আরো কয়েক বার পড়তে হবে............. ভাল থাকবেন।
সকাল রয় বলেছেন:
বহুদিন
না হলেও অনেকদিন পর পেলাম আপনার লেখা।
________________________________
এবারের প্রচ্ছদটাও সুন্দর
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
বহুদিন কোন কবিতা লিখিনা
সহেলী বলেছেন:
পড়ে কিছু বলতে ইচ্ছে করছে না । যখন ইচ্ছে হবে বলে যাবো ।এইটুকু শুধু বলি , আপনার মত একজন কবি পাওয়া আমাদের সৌভাগ্য !
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর সুনীল.......
নিজেই খুব একটা নিয়মিত নই আর।
আপনাকে দেখে খুব ভালো লাগলো...............
আর কবিতা ?
মনের কথাগুলো বলে গেলেন যেনো!
"যেন শহর জানাতে চায়না কিছুতেই,
কীভাবে কেমন করে বাঁচে, সেই মেঘশূন্য, শব্দহীন মানুষ !
নিঃশ্বাসের মতো আপন এক, কবিতা থেকে এতো দূরে।"
ভালো থাকবেন।
কবিতায় থাকবেন।
শুভেচ্ছা সারাজীবনের।
আমার বারান্দায়
যেন বহুদিন, বিষন্ন আকাশ আর জানাতে পারেনা-
কেমন আছে- সেই অনন্ত বিষাদ!
সেই বৃষ্টির প্রেম !
সেই উচ্ছাস, হঠাৎ রোদ্দুরের!
আপনার কবিতার আবেদন মূর্ত হয়ে উঠেছে।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
যেন শহর জানাতে চায়না কিছুতেই,কীভাবে কেমন করে বাঁচে, সেই মেঘশূন্য, শব্দহীন মানুষ !
নিঃশ্বাসের মতো আপন এক, কবিতা থেকে এতো দূরে?-------খুব সুন্দর কবি
শুভকামনা থাকলো
যেমন ইকোনোমিক্স বলেছেন:
কি বলেন কবিতা লিখেন না?এত বড় এক কবিতা লিখে বসে আছেন।
তবে জটিল,কঠিন,মারফতি আরো অনেক প্লাস পয়েন্ট হয়েছে।
ভালো আছেন?
ভাঙ্গন বলেছেন:
প্রিয়জনের কবিতা পড়ে গেলাম।
সুবিদ্ বলেছেন:
যেন বহুদিন কোন বৃষ্টি নামে না নির্জন, নিরিবিলিআমার বারান্দায়
যেন বহুদিন, বিষন্ন আকাশ আর জানাতে পারেনা-
কেমন আছে- সেই অনন্ত বিষাদ!...
বাহ!!
যেন রোদ্দুরের মুখোমুখী জানালা এক, তীব্র উদাসীনতায় বন্ধ রেখেছি বহুকাল, যেন বহুকাল হাত দিয়ে ছুঁয়ে- গাঢ় মমতায় দেখা হয়নি কোন মেঘ-
এমন কবিতা বার বার পড়তে ইচ্ছে হয়।
ফিরিয়ে দিয়েছে সব, অপেক্ষার অশেষ গোলাপ
সোনালী ফিতেয় বাঁধা নীলখাম
নেশা জাগানিয়া যতো চিঠি!
ভাল লাগা রেখে গেলাম....
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় সুনীল সমুদ্র
আপনার ১০০ তম পোষ্ট টার অপেক্ষায় আছি।
দারুণ এক কবিতা আসুক .........
শারদীয় শুভেচ্ছা.........
সেজুতি_শিপু বলেছেন:
বিষন্ন আকাশ জুড়ে ঝলমলে রোদ তবু কেন বারান্দায় ঝুলে আছে লেখার টেবিল ?আমরা নতুন আরেকটি ও আরও অনেক সুন্দর লেখার অপেক্ষায় আছি ।
সহেলী বলেছেন:
অনেকদিন কবিতা লেখেন না , সেই ভাল !আপনার কবিতা পড়বার আগে ভাবতে হয় পড়লে পরে কতটা হারিয়ে যাওয়া !
শুভকামনা রেখে যাই..............
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
মাঝে মাঝে কবিতাও বুঝি না
অবাক হয়ে তাকিয়ে থাকি
নিজেকে তখন শব্দহীন, বর্ণহীন
ভাষাহীন -- বিষবৃক্ষ ছাড়া
আর কিছুই ভাবতে পারি না।।
কখনো আমার কলম দিয়ে
একটা কাব্যও বার হয় না
দু:স্বপ্নের শব্দ জন্জালে
মানুষকে ছুটে যেতে দেখি
নির্বাক মল্ল যুদ্ধে -- ভাষাহীন
স্বপ্নহীন কথাহীন ।।
তারপর এই কবিতায় আসা যাওয়া
আবেকহীন, স্বপ্নহীন।।
আজ আর বৃষ্টি হল না..
তোমার এই রুক্ষ কবিতা
কয়েক ফোটা নোনা জল
ফেলে গেল।।
ভাল লাগল আপনার কবিতা। কয়েকদিন যাবৎ কিছু কিছু কবিতার সামনে গিয়ে কিছু বুঝতে পারছি না। মনটায় স্ট্যাটাস কো জারী হয়েছে হয়তো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















