দেখবেনা এই স্রোত, এই কান্না আমাদের ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লুকিয়ে রেখেছিলে সব দহন, সঙ্গোপন, রক্ত কণিকায়!
খুব কি অভিমান জমা ছিল, নিভৃতে
বুকের খাতায়?
তোমার লিখে রাখা পৃষ্ঠাগুলো সব
দেখো, কী প্রবল
সারাদিন আজ কাঁদালো আমাদের।
তোমার শব্দমালা সব, কী প্রবল
কান্নায় ভেসে ছড়ালো শহরময়
কষ্টের খামে ভরা চিঠি !
খুব কি দূরে আছো আজ?
খুব কি অমোঘ ঘুম
নির্ঘুম রাত্রি শেষে, থেমে পড়া
চোখের তারায়?
দেখবেনা এই বৃষ্টি, শহরের?
এই কান্না, কবিতার?
এতো ফুল, এতো ভালোবাসা আজ
জমতে জমতে পাহাড় হয়েছে
তোমার আঙিনায়-
তোমার মহত্ত্বগাঁথা আজ
শহরের দেয়ালে দেয়ালে
বিবেক চমকে দেওয়া
সুবিশাল শোকের পোষ্টার
তোমাকে স্যালুট দিতে দিতে
কী প্রবল শ্রদ্ধায় নতজানু
নড়ে যাওয়া, নগরীর সহস্র বিবেক!
দেখবেনা এই ফুল ?
এই যে একটি আলাদা দিন,
শুধু তোমার জন্য, লিখে রাখা
ডায়রীতে আমাদের ?
লুকিয়ে রেখেছিলে সব দহন, সঙ্গোপন, রক্ত কণিকায়!
শুধু লুকাতে পারোনি ভেতরের এই রোদ
এই এক ইতিহাস হওয়া অনন্য আলোক-
দুর্লভ, তোমার চেতনার !
শুধু ‘নোবেল’ নয়
তারো চেয়ে দুঃষ্প্রাপ্য অজস্র মানুষের চোখ-ভেজা জল
তোমার শয্যা পাশে আজ
অনশেষ বৃষ্টি, ভালবাসার।
দেখবেনা এই স্রোত, এই কান্না আমাদের ?
একটি আলাদা দিন,
শুধু যে তোমার জন্য, লিখে রাখা
ডায়রীতে আমাদের ।
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।