এক সাহসী মেয়ের দুঃসাহসের কথা( নমস্য হে লহ নমস্কার)
১৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪২
২৮ ডিসেম্বর। এক মোবাইল কোম্পানীর কলার টিউনস... প্রোগ্রাম চলছে। জেমসের গান চলছে, বাইরে তখন ভিতরে ঢোকার তাড়া। কার্ড হাতে এক যুগলের পিছে পিছে ঢুকে পড়লাম। যুগলের ছেলেটি চলন সই, কিন্তু মেয়েটি বেশ দেখতে, আর বাড়তি একটা টান ছিল তার মুভমেন্টে। জিন্স এবং শর্ট ফতূয়ায় । ভিতরে প্রচণ্ড ভীড়। গেট থেকে ভিতরে ঢুকেই এলোমেলো অবস্থা। প্রায় হুড়মুড় করে ঢুকতে হল। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম প্রচণ্ড জোরে চড় মারার শব্দ ঠাস্ । তাকিয়ে দেখি ভিড়ের মধ্যে একটি ছেলে গালে হাত চেপে ধরে বলছে , "এই কেন?..." -উত্তরে মেয়েটি , "কেন না? বোঝ না?..." তার পর চড় খাওয়া ছেলেটি অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করল। ব্যাপারটা আমি ও ঠিক বুঝে পারছিলাম, একটু পরে বোঝা গেল, মেয়েটি ও তার যুগলে খুব কাছাকাছি দাঁড়িয়ে ভেজা চোখ...
সমাজের ভিতর নোরাং মানুষের জায়গায় দিন দিন কেন বাড়ছে? আমরা কি একটু উন্নত মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারি না। মেয়েদের কে আমরা মেয়ে না হিসেবে দেখে মানুষ হিসেবে দেখতে পারি না।
মারুফ হায়দার নিপু বলেছেন:
:-)
বঙ্গাব্দ বলেছেন:
ক'জন পারে ? ভাল মানুষ আর মন্দ মানুষের তফাত অনেক।এর পর কেউ এসে প্রশ্ন করবে মেয়েটা কেন জিন্স এবং শর্ট ফতূয়ায় পড়েছিল ?
যাই হোক কিছু মনে করবেন না,আপনি নিজেও মেয়েটির বর্ণনা কেমন করে যেন দিলেন ।
লেখক বলেছেন: বর্ণনাতে কেমন কেমন ভাব নেই বলে মনে করি। শব্দের দোদ্যন্নতা আপনাতে দ্বিধানিত করলে তার জন্য দুঃখিত।
হমপগ্র বলেছেন:
সুন্দর পোস্ট!
লেখক বলেছেন: ধন্যবাদ। আসুন সুন্দর বাংলাদেশ এবং সুন্দর মনের মানুষ হই।
লেখক বলেছেন: শব্দের ভিন্নতা কখনো কখনো মানুষকে ভিন্নতার স্বাদ দেয় বটে, তবের জগতে তা বড় কোন বাধাঁ হয়ে দাড়াঁয় না বলে মনে করি। তার পর ও যদি আপনার কাছে অন্য রকম বোধ হয়, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
লেখক বলেছেন: ভাবের জগতে তা বড় কোন বাধাঁ হয়ে দাড়াঁয় না বলে
বাবুই বলেছেন:
পোস্টের ছবিটা একটু দুষ্টু দুষ্টু হয়েচে।
লেখক বলেছেন: আমি ছবি সংকটে ছিলাম, সাহসী যোদ্ধা হিসেবে রাজকুমারি জিনার খ্যাতি সর্বজন বিদিত তাই সাহস করে দিয়েছিলাম আরকি![]()
এবি+ বলেছেন:
সাথে ১টা লাথিও যোগ করতে পারতো ;
আমার ওয়াইফ ১বার গাউছিয়ায় ১টা লাথি মারার সুযোগ কাজে লাগিয়েছিল ।
লেখক বলেছেন: মেয়েরা নিজ থেকে নিজেকে রক্ষা করতে শিখলে তা হবে খুব ভাল এবং কাজের কাজ। আপনাকে এবং আপনার স্ত্রীকে ধন্যবাদ...
মুনিয়া বলেছেন:
ভাল কাজ করেছে মেয়েটা...
মিমো বলেছেন:
অবশ্যই...। আপনাকে ধন্যবাদ

















