মাঘী পূর্ণিমায় জোছনা স্নান
ডা.সুরাইয়া হেলেন
মাঘী পূর্ণিমা,শীত জোছনা!
তুমি তো এতদিনে শীত-সহিষ্ঞু।
এসো না,জোছনার বৃষ্টিতে ভিজি
জোছনার চন্দন উপটান মেখে
জোছনার জলে করি স্নান।
আঁজলা ভরে চুমুকে চুমুকে
এসো করি জোছনা পান।
শীত জোছনার চাদরে ঢেকে
পুর্ণিমার পোশাকে নিজেকে সাজিয়ে
তুমিও এসো আমাকে সাজাতে
জোছনার ফুল আর অলঙ্কারে।
শর্ত হলো,শীত-কাতুরে আমাকে
বাঁচিয়ে রাখবে তোমার হৃদয়ের
ভালোবাসার অগ্নিতাপে,উষ্ঞতায় আর
উত্তাপে,এই শীত জোছনার নিশীথে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



