somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বই প্রকাশ

২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম বই প্রকাশ
ডা.সুরাইয়া হেলেন

অনেকগুলো বছর পর আবার লিখলাম!কলম ধরলাম বললাম না,কারণ সেল ফোনে sms –এ ৪লাইনের কাব্য লিখে পাঠালাম কবি সৈয়দ-আল-ফারুকের মোবাইলে।এক ঝড়ের রাত ২টায় জেগেই ছিলাম,উড়ে এসে পড়লো ইত্তেফাক সাহিত্য সাময়িকীর পাতা।আল-ফারুক sms কবিতা চেয়ে পুরষ্কার ঘোষণা করেছে।ভাবনা চিন্তা না করেই মোবাইল টিপে লিখে দিলাম পাঠিয়ে।সঙ্গে সঙ্গে উত্তর এলো প্রশ্ন নিয়ে,“কবির নাম কী?”
উত্তর দিলাম,“আমি কবি নই।নাম দিয়া কাম কী?”
সেই শুরু!পাল্টাপাল্টি কবিয়ালদের মতো উত্তর প্রতিউত্তর sms কাব্য ।চর্চাটা শুরু হয়ে গেলো !
তারপর ২০০৬-এ শুরু করলাম ব্লগিং।আমাকে হতবাক করে দিয়ে http://www.rutalented.com আমাকে “অমর ২১-এ প্রতিযোগিতা১৪১৩-”Award দিয়ে দিলো বিরাট অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে !ব্লগের পাঠক লেখক সবাই বলতে লাগলো,“বই ছাপান!”
আামি বলি,“ও হরি!এতো বড় বুকের পাটা আর কইলজা এখনো আমার হয় নাই।”
কিন্তু সবার পামে কাম হলো,পাটা কলিজা ফুলতে লাগলো।নিমরাজি হয়ে আমার কাব্য প্রতিভা যাচাইয়ের মানসে কবি আলাউদ্দিন-আল-আজাদ(বর্তমানে প্রয়াত)-কে ফোন করলাম এক দুপুর ঠিক ১২টায়!মনে মনে ভাবি,আমারই না আজ ১২টা বেজে যায়!
ফোন ধরেই কবি বললেন,“আগে তোমার জামিলাপার সাথে কথা বলো।”
ও রে আল্লাহ্,এই বয়সেও এই অবস্থা!
আপার সাথে কুশল বিনিময় করলাম।আপাই কবিকে বললেন,“এখন সময় নেই আমার,এই নাও ধরো,তুমি কথা বলো ।”
আল্লাহ্ মুখ তুলে চাইছে!
বিনীতভাবে আমতা আমতা করে বললাম,“ইয়ে মানে আমি একটা অন্যায় আর সাহসের কাজ করে ফেলেছি!”
“কী?কী করেছো?”
“কবিতা লেখার দুঃসাহস!”
“বাহ্!”
আমি বলি,“যাহ্!বাংলাভাষার ব জানিনা!এই ভাষা,ছন্দ,স্বরবৃত্ত,অক্ষরবৃত্ত,মাত্রাবৃত্ত,এগুলোতে আমি নিতান্তই মূর্খ।আমার লিটেরেচারের ওপর কোন পড়াশোনা জ্ঞান কিছুই নেই!আপনি তো ডক্টরেট,পন্ডিত।আমার লেখা একটা কবিতা শুনুন,তারপর বলুন আমা দ্বারা হবে কি না?”
খুব দরদ দিয়ে আবৃত্তি করে শোনালাম,“চলেই তো যাবো একদিন তোমাদের ছেড়ে…।”
উনি শিরোনাম শুনেই হাহাকার করা গলায় বলে উঠলেন,“এই বয়সে এমন কবিতা কেন লিখলে তুমি?”
“শুনুনই না আগে।জান কবুল কবিতার জন্যে !”
পড়া শেষ।আমাকে হতভম্ব করে দিয়ে কবি বললেন,“ভাষা,গাঁথুনি,ছন্দ,সব ঠিকঠাক আছে।কোথাও কোন ভুল নেই।এরকম ৩০-৪০টা কবিতা নিয়ে একটা বই বের করো।আশা করি আমাদের সাহিত্য জগতে তুমি অচিরেই একটা স্থায়ী আসন করে নিতে পারবে।”
আমি অবাক করা কণ্ঠে বলি,“এটা কবিতা হয়েছে?আমি যে ছন্দ,বৃত্ত,ত্রিভূজ, কিছুই অনুসরণ করিনি,যা মনে এসেছে লিখে ফেলেছি!”
কবি বললেন,!“কবি অবেগ দিয়ে যা লিখে তাই কবিতা।ব্যাকরণ মেনে কবিতা হয় না ।”
“থ্যাংকু,থ্যাংকু!”
আমি কোমর বেঁধে নামলাম বই ছাপানোর কাজে।স্বাস্থ্যবিষয়ক,অনুবাদ,হরর-লেখক ডা.মিজানুর রহমান কল্লোল,প্রকাশক ঠিক করে দিলেন।রাত জেগে মশার কামড় খেয়ে ডেঙ্গু বাঁধিয়ে,১৮ব্যাগ রক্ত গায়ে ঢুকিয়ে যমের সঙ্গে লড়াই করে,স্ক্রিপ্ট রেডি করে,একটা একটা শব্দ পরম যত্নে দেখে প্রুফ দেখে,আমার প্রতিনিধিসহ লেখক ডা.মোহিত কামালকে পাঠালাম বাংলাবাজারে।ফেরার পথে মোহিত ফোন করে বললো,“আপা গাড়ি নষ্ট হয়ে গেছে,ভালোই হইছে।আমরা টমটমে(ঘোড়ার গাড়ি)।পিকনিক পিকনিক ভাব!”
২০০৮-এর একুশের বইমেলায় অনন্যা আর সৃজনী থেকে ধ্রুব এষের প্রচ্ছদে ঝকঝকে ছাপা,১০০গ্রামের কাগজে ৪ফর্মার কবিতার ২টি বই, “পরমাণু পৃথিবীতে শেষ বিকেলের মেয়েটি” ও “নিঃসঙ্গ জনারণ্য”,আলোর মুখ দেখলো ।টি.ভি আর পত্রপত্রিকায়ও উঁকি দিয়ে গেলো ।
মানুষের স্বপ্ন এভাবেই বুঝি তার সাহসকে ছাড়িয়ে যায় !!





৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×