আমার ভার্সিটি জীবন-৩
২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৩
ক্লাস শুরু হওয়ার ১০-১২ দিন যাওয়ার পর ক্লাস-টেস্টের সময় এসে গেলো। প্রথম ক্লাস টেস্ট হইলো ইকোলজী [Ecology] সাব্জেক্টে। আমাদের সাথের কেউ কিন্তু ইংলিস মিডিয়াম স্কুল থেকে আসেনি। তাই আমাদের মধ্যে এক বিশাল আতঙ্ক কাজ করছিলো। কারন প্রশ্ন ও হবে ইংলিসে আবার সেটা নাকি ইংলিসেই উত্তর দিতে হবে।
আমাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো। সারা জীবন বাংলাতে পরীক্ষা দিয়ে আসলাম ! ভার্সিটিতে নাকি সবকিছু ইংলিশে। সবাই টিয়া পাখির মতো মুখস্থ করা শুরু করলো।
প্রশ্ন হাতে নিয়ে তো সবাই বেকুব। সব দেখি ইয়েস/নট, ট্রু/ফলস আর ফিল ইন দি গ্যাপ্স মার্কা জিনিস। তাইলে এতো কষ্ট করে কেন মুখস্থ করলাম আমরা?
সবাই পরীক্ষা দিলো, মোটামোটি ভালো পরীক্ষা দিয়ে আমাদের নতুন জীবন শুরু করলাম।
বি:দ্র: আমারব্লগে প্রথম প্রকাশ।
আসিফ আহমেদ বলেছেন:
এত পড়া শুরুর আগেই ফুরুৎ করে শেষ হয়ে গেলো লেখক বলেছেন: বড়ো লেখা আজকাল কেউ খায় না তো! তাই ছোট ছোট করে একটা একটা ঘটনা দিচ্ছি।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
একদম খাটি কথা ...
রাতুল" বলেছেন:
আরো বড় লেখা দেন। আপনার বড় বড় পোস্ট কি আমরা পরি নাই। ঐখানে দেখেন কেমন্ট কইটা , আর আপনার এখানে কয়টা। এর তিনগুন করেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। তাইলে পরবর্তী পর্ব বড়ো করে লিখবো।


















